ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

মুজিববর্ষে উৎসবের ঊনিশতম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ শনিবার বিকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত নয় দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের চলচ্চিত্র উৎসব জীবনেরই উৎসব। সুরের ও বর্ণিল উৎসব। স্বপ্নের উৎসব। সেই সঙ্গে বিশেষজ্ঞদের কাছ […]
পরিচালক অনন্য মামুনকে বহিষ্কার

চলচ্চিত্রে পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপের’ অভিযোগে পুলিশের করা মামলায় কারাগার থেকে মুক্তির এক সপ্তাহের মাথায় মামুনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালক সমিতি। শনিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবির অশালীন সংলাপের মাধ্যমে অনন্য মামুন চলচ্চিত্র ও পরিচালকদের […]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান রোববার

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির হিসেবে অংশ নেবেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় […]
নুসরাত ও যশকে নিয়ে আবারও গুজব

কলকাতার অভিনেত্রী ত্রিণমূল সাংসদ নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত’র মধ্যে সম্পর্কের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে পুরান একটি ভিডিও। চার সপ্তাহের আগের এই ভিডিওতে দেখা যায়, কলকাতার দক্ষিণেশ্বর কালি মন্দিরে পশ্চিম বাংলার প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে কথা বলছেন নুসরাত। তার পাশেই দাঁড়িয়ে আছেন যশ। আর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি ছড়িয়ে পড়ার কারণ […]
গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

একটি-দুটি নয়, কলাম্বিয়া’র সংগীত শিল্পী শাকিরা তার সবগানের স্বত্ব যুক্তরাজ্য ভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা ‘হিপনোসিস’য়ের কাছে বিক্রি করে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, করোনাভাইরাস মহামারীর মধ্যে এই ধারা শুরু হয়েছে। সেই তালিকায় নব্য নাম লেখালেন ২০১০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ খ্যাত গানের শিল্পী শাকিরা। তার বহু বিখ্যাত […]
১৪৫ গানের স্বত্ব বেচে দিলেন শাকিরা

কলম্বিয়ার এই পপতারকার ১৪৫টি গানের স্বত্ব সম্প্রতি কিনে নিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিপনোসিস। গান বিক্রি করে শাকিরার পকেটে কত এসেছে তা এখনও খোলাসা না হলেও, শাকিরা ভক্তদের ধারণা দিতে বিবিসি বলছে, হিপনোসিস সাধারণত ১৫ বছরের রয়্যালটির মূল্য দিয়ে থাকে। শাকিরার এসব গানের মালিকানা হাতে নিয়ে সিনেমা ও টেলিভিশন, ব্যবসা, কভার সংস্করণ এবং পারফরম্যান্স […]
নতুন গান নিয়ে প্রমা শেখ

নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী প্রমা শেখ। গানটির শিরোনাম ‘ভাঙচুর’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। রোমান্টিক ঘরানার এ গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অভিনয়ও করেছেন প্রমা। তার সঙ্গে ছিলেন মডেল আব্বাসি। গানটি প্রকাশিত হয়েছে এস এস মিউজিক ক্লাব এর […]
মহামারীর সময়ে অনলাইনে ছবি মুক্তির হিড়িক

মঙ্গলবারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, নেটফ্লিক্স এবছর ৭০টিরও বেশি ছবি মুক্তি দিতে চলেছে। যেগুলোর মধ্যে নামকরা অভিনেতা অভিনেত্রীর ছবির সংখ্যাও কম নয়। কমেডি, ড্রামা, অ্যাকশনসহ বিভিন্ন ঘরানার এসব ছবি অনলাইন মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে প্রমাণ হতে যাচ্ছে, মহামারীর সময়ে দর্শকরা এখন ঘরোয়া পরিবেশেই চলচ্চিত্র দেখতে অভ্যস্ত হচ্ছেন। নেটফ্লিক্সের তালিকায় এই বছর […]
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
মুজিববর্ষে উৎসবের ঊনিশতম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল৷ তিনি জানান, নয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০৭টি, স্বল্পদৈর্ঘ্য […]
ফজলুর রহমান বাবুর গান ‘ভবের মায়া’

আরিফ মজুমদারের লেখা কথায় মহিদুল হাসান মনের সুর ও সংগীতায়োজনে গানটি মুক্তি দেওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘রোজমেরি মিউজিক’ ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শিউল বাবু। রোজমেরি মিউজিক’র কর্ণধার সালেহ আলম বলেন, “আশা রাখি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।” ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও শ্রোতামহলে পরিচিতি […]