করোনাভাইরাসের টিকা নিলেন অভিনেত্রী নওশীন

স্বামী আদনান ফারুক হিল্লোলের সঙ্গে কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। দেশটির স্বাস্থ্য বিষয়ক একটি সংগঠনে কাজের সুবাদে `সম্মুখযোদ্ধা’ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে টিকার প্রথম ডোজ পেয়েছেন নওশীন। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন তিনি। তবে অভিনেতা হিল্লোল এখনও টিকা পাননি; শিগগিরই পাবেন বলে আশা করছেন তিনি। তিনি ফেইসবুক লিখেছেন, ‘কোভিড-১৯-এর […]
প্রযোজক প্রিতি অভিনয়ে হৃত্বিক

‘কোই… মিল গায়া’ ছবির পর থেকে বন্ধুত্বের বন্ধনে একদমই ঢিল পড়েনি বলিউড অভিনেত্রী প্রিতি জিনতা ও অভিনেতা হৃত্বিক রোশানের মধ্যে। আর সেই বন্ধন আরও অটুট হচ্ছে দুজনের একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার মাধ্যমে। এক সূত্রের বরাত দিয়ে হলিউড-হাঙ্গামা ডটকম জানায়, লকডাউনের কারণে স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে আটকে পড়া প্রিতি জিনতা প্রথমবারের মতো ওয়েব সিরিজের প্রযোজক […]
বিজ্ঞাপনে একসঙ্গে এজাজ ও ফারুক

নির্মাতা নাফিজ রেজার পরিচালনায় আরএফএল ডেকোরেটর চেয়ারের একটি বিজ্ঞাপনে অংশ নেন তারা। ফারুক আহমেদ বলেন, “নাটকে নিয়মিত হলেও অনেক দিন ধরে বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়নি। এটির মাধ্যমে আবার কাজ শুরু করলাম। আশা করি, দর্শকদের কাছেও কাজটি ভালো লাগবে।” ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি পিআর প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে বলে আরএফএল গ্রুপের সিনিয়র ব্রান্ড ম্যানেজার ইসফাকুল হক […]
মুক্তির অপেক্ষায় সুমনের ‘হাওয়া’

২০১৯ সালের নভেম্বরে দৃশ্যধারণ সম্পন্ন হলেও মহামারীর ফাঁদে ছবির কালার গ্রেডিংসহ অন্যান্য কাজ আটকে ছিল; মাস দুয়েকের মধ্যেই ভারত থেকে বাকি কাজ সম্পন্ন করে এ বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে ছবির মুক্তির পরিকল্পনার কথা জানালেন নির্মাতা সুমন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুটিং শেষ হওয়ার পরও কোভিডের কারণে প্রায় এক বছর ধরে কাজ আটকে ছিল। […]
মা হতে চলেছেন এমা স্টোন

প্রচার মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম বিষয়ই প্রকাশ করেন ‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোন। তারপরও গণমাধ্যমের কর্মীরা তার পিছু ছাড়েনি। যে কারণে ‘দি ডেইল মেইল ডটকম’য়ের ক্যামেরায় ধরা পড়লো এমা স্টোনের মা হতে যাওয়ার কারণে শারীরিক পরিবর্তনের দৃশ্য। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এক বন্ধুর সঙ্গে হাঁটার সময় দেখা গেছে এমা স্টোনের বেড়ে ওঠা […]
হিমুর গানে বন্ধুরা

তেমনটাই হয়েছে হিমুর গানে। খন্দকার দায়েম উস সালাম হিমেল তথা হিমুর নতুন গানের মিউজিক ভিডিও যেমন তৈরি করে দিয়েছেন ‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক ফয়সাল আহমেদ, গানের কথা লিখেছেন নাজমুল ফেরদৌস সৈকত, সংগীতায়োজন করেছেন সম্প্রতি ‘বাবু খাইছো’ দিয়ে আলোচনার তুঙ্গে থাকা মীর মাসুম। এর বাইরে এদের সবার আরেকটি পরিচয় আছে। তাহল এরা সবাই বন্ধু। অনেক বছর […]
সাইফ-কারিনার নতুন বাসায় নতুন সজ্জা

বলিউডের সত্যিকারের জুটি সাইফ-কারিনার ঘরে আসছে নতুন জীবন। তার জন্যই হোক আর নিজেদের জন্যই হোক- মুম্বাইয়ে তাদের নতুন অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জাটাও তাই নতুনভাবে করছেন তারা। আর সেই কাজের একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েও দিলেন গত মঙ্গলবার। ছবির সূত্র ধরে টাইমস অফ ইন্ডিয়ার বর্ণনা অনুযায়ী, কারিনা কাপুরের ইন্সটাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের ভেতর তিনি ইন্টেরিয়র […]
হয়তো পর্দায় দেখা যেতেই পারে ‘চড়ুইভাতি’র মামুনুল হককে

যেভাবে এগিয়ে গেছেন অভিনেতা মামুনুল হক। বর্তমানে তিনি উন্নয়নকর্মী হিসেবেই পরিচিত আশপাশের সবার কাছে। কেউ যখন বলে- “আমি আপনার ফ্যান তথা ভক্ত”, তিনি অবাক হয়ে প্রশ্নই করে বসেন- “আপনি আমাকে চেনেন?” কিন্তু একটা সময় তাকে না চেনার উপায় ছিল না। বলা হয় যে সময়টায় ঢাকাই টেলিভিশনের ট্রেন্ড বদলাচ্ছে- ঠিক তখনই ‘চড়ুইভাতি’ টেলিফিল্মটি বদলের কাণ্ডারি হয়ে […]
অনটন: এফডিসিকে ৭ কোটি টাকা সরকারি ‘অনুদান’

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১৮ কোটি টাকা চেয়ে গত বছরের মে মাসে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই আবেদনের প্রেক্ষিতে এফডিসিকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন-ভাতা বাবদ এফডিসিকে এই সপ্তাহেই ৭ কোটি টাকা দেওয়া […]
অনটন: ৭ কোটি টাকা ‘অনুদান’ পেল এফডিসি

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১৮ কোটি টাকা চেয়ে গত বছরের মে মাসে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই আবেদনের প্রেক্ষিতে এফডিসিকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন-ভাতা বাবদ এফডিসিকে এই সপ্তাহেই ৭ কোটি টাকা দেওয়া […]