ক্যাটাগরি

দেশের প্রথম ওয়েব সিরিজ রিভিউ অনুষ্ঠান

এসএ টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সমালোচনার কাজটি পরিবেশন করবেন চলচ্চিত নির্মাতা নোমান রবিন। সঞ্চালনার দ্বায়িত্বে থাকবেন মডেল, ফ্যাশন, ফুড ও ট্রাভেল ব্লগার সুমাইয়া চৌধুরী কৃতিকা। বিবৃতিতে অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম জানান, “দেশি আলোচিত ও সমালোচিত ওয়েব সিরিজগুলোর ওপর বেশি জোর দেওয়া হবে। পাশাপাশি থাকবে বিদেশি জনপ্রিয় সিরিজগুলোর রিভিউ।”

‘লাস্ট ক্রিস্টমাস’ ৩৬ বছর পরে তালিকার শীর্ষে

প্রয়াত ইংরেজ গায়ক জর্জ মাইকেলের কালজয়ী গান ‘লাস্ট ক্রিস্টমাস’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। বিশ্বব্যাপি জনপ্রিয়তা পাওয়া গানটি কখনও তালিকার শীর্ষে আসেনি। তবে এবার সব রেকর্ড ভেঙে সবার ওপরে জায়গা করে নিয়েছে গানটি। যুক্তরাজ্যের অফিসিয়াল চার্ট ডটকম’য়ের সূত্র ধরে গ্রিকসিটিটাইমস ডটকম জানায়, “প্রকাশ পাওয়ার ৩৬ বছর পর জর্জ মাইকেলের ‘লাস্ট ক্রিস্টমাস’ গানটি অবাক করে তালিকার শীর্ষে […]

বিনামূল্যে মিম-ইরেশের ‘হোয়াট দ্য ফ্রাই’

এটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনম বিশ্বাস। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। এতে আরও অভিনয় করেছেন সাকিব বিন রশিদ ও ইরেশ যাকের। বাংলাদেশী দর্শকরা বিনামূল্যে জি ফাইভের ওয়েবসাইট ও অ্যাপে উপভোগ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফিল্ম তারকা শামা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাশারের জীবনের […]

টিকার প্রথম তালিকায় সংস্কৃতিকর্মীদের রাখার আহ্বান

এই আবেদন রোববার ইমেইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আবেদনের অনুলিপি সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকেও দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, “গণমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে জানা যায়, প্রথম পর্যায়ে তিন কোটি ভ্যাকসিন জানুয়ারি মাসের শেষ দিকে এসে পৌঁছুতে পারে। ইতোমধ্যে নাকি এই ভ্যাকসিন […]

শুভমিতার সঙ্গে গাইলেন ইমরান

কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জির সঙ্গে গাইলেন তরুণ কণ্ঠশিল্পী ইমরান আহমেদ। ‘একজনই প্রিয়জন’ শিরোনামে গানটি লিখেছেন ও সুরও করেছেন ইমরান; সঙ্গীত পরিচালনা করেছেন সুমন চ্যাটার্জি। শুভমিতা ব্যানার্জি বলেন, “এমন একটি গান দুই বাংলার দর্শকের জন্য নতুন বছরে এক নতুন উপহার আনতে চলেছে। ইমরান চমৎকার গান লেখেন ও সুর করেন। পাশাপাশি ভালো গায়ও। সুমনের সঙ্গীতায়োজন এই গানটিতে […]

‘ওয়ান্ডার উইম্যান’য়ের তৃতীয় কিস্তি

পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেত্রী গাল গাদোত আবারও জুটি বাঁধতে চলেছেন তাদের সুপারহিরো ছবি ওয়ান্ডার উইম্যান নিয়ে। ডিসেম্বরে ক্রিস্টমাস উপলক্ষ্যে একই সঙ্গে সিনেমা হল ও স্ট্রিমিং মিডিয়া এইচবিও ম্যাক্সে মুক্তি দেওয়া হয় ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বব্যাপি ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে আয় করে ৩ কোটি ৬১ লক্ষ মার্কিন […]

স্মরণে শাহনাজ রহমতুল্লাহ

শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’ ও ‘একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল’- গান তিনটি বিবিসি’র একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়। ১৯৯২ সালে একুশে পদক এবং ১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার […]

‘হিরা মান্ডি’তে এক ঝাঁক বলিউড অভিনেত্রী

কয়েকদিন আগে খবরে প্রকাশ পেয়েছিল পরিচালক সঞ্জয় লিলা বানসালি তার উচ্চাভিলাসী প্রোজেক্ট ‘হিরা মান্ডি’র কাজ আবারও শুরু করতে যাচ্ছেন। আর সেটা বড় পর্দায় নয় বরং মুক্তি দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে এবার খবর এসেছে ভিন্ন। এই ছবিতে শুধু আলিয়া ভাট নয়, আরও অভিনয় করবেন বলিউডের এই সময় ও সেই সময়ের আকর্ষণীয় এবং শক্তিশালী অভিনেত্রীদের কয়েকজন। […]

‘অভিযাত্রিক’ অপুর যাত্রা আবার শুরু

বাংলা চলচ্চিত্রের মাইলফলক হিসেবে পরিচিত বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত তিন ছবি ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’। আর চলচ্চিত্রগুলোর প্রধান চরিত্র অপু বাঙালি মনে নানানভাবেই দাগ কেটেছে। সেই অপুকে নিয়ে ‘অভিযাত্রিক’ ছবিটি তৈরি করে কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজের কাজের মাত্রায় যোগ করেছেন সম্মানের মাত্রা। এরই মধ্যে ছবিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভল অফ […]

শিল্পকলায় প্রদ‌র্শিত হ‌বে `মানুষ`

শ‌নিবার সন্ধ্যা ৭টায় বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির এক্সেপে‌রি‌মেন্টাল থি‌য়েটার হ‌লে নাটক‌টি মঞ্চস্থ হ‌বে ব‌লে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে। জা‌ভেদ মাহমু‌দের রচনায় নাটকটি নির্দেশনা দি‌য়ে‌ছেন নাজমুল হোসেন। শূ‌ন্যেয়ার বর্ষপূ‌র্তি‌তে থিয়েটার বন্ধু সম্মাননা পাচ্ছেন তরুণ নাট্যকর্মী, থি‌য়েটার পত্রিনা ক্ষ্যাপার সম্পাদক পাভেল রহমান। নাট‌কের কুশীলব হি‌সে‌বে আ‌ছেন রেফাত হাসান সৈকত, তানজিদা শহীদ মৌ, অনন্যা নিশি, মাজেদ আহমেদ, হোসাইন […]