শুটিং থেকে ফিরে সিয়াম-পরীমনিরা ‘হোম কোয়ারেন্টিনে’

রোববার সন্ধা ৬টা ১০ মিনিটে তাদের বহনকারী লঞ্চটি সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুটি ঘাটে ভিড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান। শুটিং ইউনিটের প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে টার্মিনাল ত্যাগ করেন বলে জানান তিনি। টার্মিনাল থেকে বাড়ি ফিরে সবাইকে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানান ছবির […]
নিজের গ্রামে ত্রাণ বিতরণ করলেন চিত্রনায়িকা বর্ষা

সিরাজগঞ্জের শাহজাদপুরের হতদরিদ্রদের মাঝে রোববার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ বিতরণ করেন এ চিত্রনায়িকা। তিনি বলেন, “প্রায় ৫০০ পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। অনেক সময় দেখা যায়, মানুষকে কিছু দিতে গেলে অনেকে কাড়াকাড়ি করে। কিন্তু এখানকার মানুষগুলো খুব ভালো, সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হয়েছে।” সমাজের বিত্তবানদের নিজের সামর্থ্যের মধ্যে আশেপাশের হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ‘মোস্ট […]
করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন কনিকা কাপুর

‘বেবিডল’ খ্যাত এই গায়িকার পরপর দুইবারের টেস্টে ‘নেগেটিভ’ আসায় সোমবার হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন বলে এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি। নিজের জন্মস্থান লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামী দুই সপ্তাহ তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। শনিবার পঞ্চমবারের টেস্টে ‘নেগেটিভ’ […]
নদীতে আটকে থাকা শুটিংয়ের লঞ্চ ফিরল ঢাকায়

রোববার বিকাল সাড়ে ৫টায় লঞ্চটি সদরঘাটে ভিড়েছে বলে গ্লিটজকে জানান চলচ্চিত্রের পরিচালক আবু রায়হান জুয়েল। করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব রুটে যাত্রাবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার পর খুলনার দাকোপ এলাকায় কোস্ট গার্ডের বাধার মুখে মাঝ নদীতেই আটকে থাকে শুটিংয়ের লঞ্চটি। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার রাতে লঞ্চ ছাড়ার অনুমতি পাওয়ার কথা জানান […]
কনিকা কাপুরের করোনাভাইরাস টেস্ট ‘নেগেটিভ’

এর আগে ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চারবার করোনাভাইরাস টেস্টে ‘পজিটিভ’ আসার পর শনিবার পঞ্চমবারের টেস্টে ‘নেগেটিভ’ আস এসেছে বলে এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি। বর্তমানে তিনি লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন রয়েছেন; আরো একবার টেস্টে ‘নেগেটিভ’ এলেই তিনি হাসপাতাল ছাড়া পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ মার্চ যুক্তরাজ্য থেকে […]
করোনাভাইরাসমুক্ত হলেন কনিকা

‘বেবিডল’ খ্যাত এই গায়িকার শনিবার পঞ্চমবারের পরীক্ষায় করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে বলে এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি। এর আগে ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চারবার করোনাভাইরাস টেস্টে ‘পজিটিভ’ এসেছিল। বর্তমানে তিনি লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন রয়েছেন; আরও একবার টেস্টে ‘নেগেটিভ’ এলেই তিনি হাসপাতাল ছাড়া পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ […]
বিটিভিতে ফিরছে ‘কোথাও কেউ নেই’

উপন্যাসিক হুমায়ূন আহমেদের রচনায় ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এ ধারাবাহিকের নির্দেশনা দেন বরকত উল্লাহ; নাটকের ‘বাকের ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে এখনও অমলিন। করোনভাইরাসের প্রকোপে ‘ঘরবন্দি’ দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে সোমবার থেকে ধারবাহিকটি আবারো প্রচার শুরু হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। এর সঙ্গে বিটিভির আরেক নন্দিত ধারাবাহিক […]
চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

বেশ কয়েকদিন ধরেই মূত্রনালীর জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শনিবার একটি অস্ত্রোপচারের কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শুক্রবার রাতে তাকে দেখতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খান হাসপাতালে গিয়েছিলেন; হাসপাতাল থেকে ফিরে জাভেদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ষাটের দশকে অভিনয় শুরু করেন তিনি। আশির দশক অব্দি […]
করোনাভাইরাস নিয়ে চলচ্চিত্র

এর মাঝেই প্রকাশ পেল কানাডার চিত্রপরিচালক মুস্তাফা কেশভরির ‘করোনা’ ছবির ট্রেলার। সিনেমাটির দৈর্ঘ্য ৬৩ মিনিট। এবং এই গল্পটি এগিয়ে গেছে লিফটে আটকা পড়া সাত জন মানুষকে কেন্দ্র করে। ট্রেইলার শুরু হয় লিফটে থাকা এক চীনা নারীর কাশি দিয়ে। পরে জানা যায় তিনি করোনাভাইরাসের শিকার। লিফটে শুরু হয় আতঙ্ক। একজন জার্মান নাগরিক তখন তার বন্দুক বের […]
‘লকড ডাউন’ কলকাতায় আনন্দ বিলাচ্ছে ‘সেই তুমি’

নব্বইয়ের দশকের মাঝামাঝিতে প্রকাশিত এ গান বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের শ্রোতাদের মাঝেও দারুণ আলোড়ন তুলেছিল; প্রায় দুই যুগ পরও সেখানে সমানভাবে সমাদৃত গানটি। ‘ঘরবন্দি’ নিরানন্দের জীবনে একটুখানি আনন্দ খুঁজে পেতে শহর কলকাতা থেকে শুরু হয়েছে ‘সেই তুমি’ গান নিয়ে অনলাইন লকড ডাউন প্রজেক্ট; যার উদ্যোক্তা আইয়ুব বাচ্চুর ভক্ত ও সংগীতপ্রেমী সায়ক দাস। ২৮ মার্চ থেকে টানা […]