আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস ওয়াহিদ

আয়োজকদের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আই-এর প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি আসছে বছর থেকে গান ছেড়ে দেবো কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি।” এ সময় মঞ্চে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে গান একটি […]
আরিফিন শুভ- নুসরাত ফারিয়া কোভিড-১৯’য়ে আক্রান্ত

এই দুই শিল্পীই ব্যস্ত ছিলেন ভিন্ন ভিন্ন শুটিং স্পটে ওয়েবসিরিজের জন্যে। বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এবং কোভিড-১৯ এর পরীক্ষা করেন। শনিবার তার ফলাফলে জানা যায় তিনি আক্রান্ত। একই ভাবে একটি ওটিটি প্লাটফর্মের ওয়েবসিরিজের শুটিং-য়ে থাকা অবস্থায় নুসরাত ফারিয়া কোভিড-টেস্ট করে ‘পজেটিভ’ রেজাল্ট পান। ফলাফাল হাতে আসা […]
কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুকের মৃত্যুর খবর

কোরিয়া হেরাল্ড জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার কিম কি-দুকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর। লাটভিয়ার ডেলফি নিউজের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক লিখেছে, গত মাসের মাঝামাঝি সময়ে লাটভিয়ায় যান কিম। সেখানে তার স্থায়ীভাবে থাকার আগ্রহ ছিল। কিন্তু কয়েকটি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তার খোঁজ পড়ে। পরে জানা যায়, […]
চ্যাডওয়েক বোজম্যানের পরিবর্তন নয়

সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’য়ের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে রূপ দেওয়া মার্কিন অভিনেতা চ্যাডওয়েক বোজম্যানের জায়গায় অন্য কাউকে নেওয়া হবেনা বলে জানিয়েছেন মার্ভেল স্টুডিও’র প্রধান কেভিন ফাইগি। বৃহস্পতিবার ডিজনি’তে বিনিয়োগকৃতদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ফাইগি’র বক্তব্য অনুসারে রয়টার্স এই তথ্য জানায়। ফাইগি বলেন, “বোজম্যান অভিনীত কাল্পনিক দেশ ওয়াকান্ডা’র কালো নেতার চরিত্রটি যেমন গৌরবের তেমনি তুলনাহীন। আর […]
রেমোর ‘হার্টঅ্যাটাক’

শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোকিলাবেন- ধীরুভাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি হার্ট অ্যাটাকের শিকার। রেমো ডিসুজার হাসপাতালে ভর্তি ও হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কোরিওগ্রাফার আহমদ খান। এসময়ের জনপ্রিয় কোরিওগ্রাফারদের মাঝে রেমো ডিসুজা অন্যতম। সিনেমা পরিচালক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ এর মাধ্যমে। মাইকেল […]
ট্রান্সজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের ‘রিজয়েস লাইফ’

বুধবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)’র সহায়তায় এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’র শিল্পীরা এই নৃত্যগুলোতে অংশ নিয়েছেন। ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে বন্ধু গঠন করেছে সাংস্কৃতিক দল ‘সত্তা’। ‘রিজয়েস লাইফ’র নাচগুলো- নারী এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সহিংসতার প্রতিবাদ, অধিকার সচেতনতা, […]
লাইলাতুল বরাতের গানে টিনা ও রাজীব

গানটির সুরারোপ করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন টিনা মোস্তারী এবং রাজিব। লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। গানটির একটি মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চানেল ‘খালিদ সংগীত’-এ মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও, গানটির অডিও ও ভিডিও গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। এ গানটির মাধ্যমে পাপী-তাপীর প্রতি […]
করোনাভাইরাস: সুরক্ষার পরামর্শে কন্টেইজন ছবির শিল্পীরা

২০১১ সালের থ্রিলার ছবি ‘কন্টেইজন’ এর কাহিনির সঙ্গে বর্তমান করোনাভাইরাস মহামারীর অদ্ভুত মিল রয়েছে। স্টেভেন সডেরবার্ঘের এই ছবিতে দেখানো হয়, এশিয়া থেকে ছড়িয়া পড়া এক ভাইরাসের কারণে শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত হয়ে সারা পৃথিবীর মানুষ মারা যেতে থাকে। ভাইরাসের ছড়িয়ে যাওয়া ঠেকাতে পৃথিবী জুড়ে শুরু হয় ‘আইসলেইশন’ এবং ‘লক ডাউন’। সেই ছবির পাত্রপাত্রীরা অভিনয়ের অংশ […]
মঙ্গলের জন্য আর্থিক ক্ষতি হলেও দুঃখ নেই: জয় শাহরিয়ার

কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চের শেষ থেকেই বন্ধ হয়ে গেছে যেকোনও ধরনের বড় আয়োজন। স্থগিত হচ্ছে বড় বড় আয়োজন। এমন কী পহেলা বৈশাখেও এবার হচ্ছে কোনও বর্ষবরণের অনুষ্ঠান। একারণে অন্যান্য অঙ্গনের মতই ক্ষতির মুখোমুখি হচ্ছেন সেই সব শিল্পীরা যারা নিয়মিত স্টেজ শো করেন। তাদের মাঝেই অন্যতম জয় শাহরিয়ার। জয় শাহরিয়ার ও তার ব্যান্ড প্রায়শই বাংলাদেশের […]
ছবি এঁকে মম সম্মান জানালেন জরুরি সেবা প্রদানকারী সকলকে

গ্লিটজে মম বলেন, “খুব যে খারাপ সময় যাচ্ছে তা না। ইচ্ছে হলে অনলাইনে বন্ধুরা মিলে ভিডিও কল-কনফারেন্স করি। আবার সবাই একই মিউজিক ছেড়ে নাচানাচি করি।” কোয়ারিন্টিনের সময়টায় নিজেকে ব্যস্ত রাখার জন্য বাসার কাজও করছেন টুকটাক। পাশাপাশি বিকেল হলে বারান্দায় গিয়ে দেখেন ছাদে ছাদে নব্বইয়ের ফিরে আসা। হেসে বলেন, “সেই ছোটবেলার মত ছাদে ছাদে প্রেমও হতে […]