ক্যাটাগরি

আরিফিন শুভ- নুসরাত ফারিয়া কোভিড-১৯’য়ে আক্রান্ত

এই দুই শিল্পীই ব্যস্ত ছিলেন ভিন্ন ভিন্ন শুটিং স্পটে ওয়েবসিরিজের জন্যে। বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এবং কোভিড-১৯ এর পরীক্ষা করেন। শনিবার তার ফলাফলে জানা যায় তিনি আক্রান্ত।

একই ভাবে একটি ওটিটি প্লাটফর্মের ওয়েবসিরিজের শুটিং-য়ে থাকা অবস্থায় নুসরাত ফারিয়া কোভিড-টেস্ট করে ‘পজেটিভ’ রেজাল্ট পান।

ফলাফাল হাতে আসা মাত্র তারা শুটিং স্থগিত করার অনুরোধ করেন। এবং দুইটি ওয়েবসিরিজের শুটিং-ই আপাতত বন্ধ।

তাদের কোভিড আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শুটিং সংশ্লিষ্টরা।

অচিরেই ক্যামেরার সামনে তারা ফিরতে পারবেন বলে আশাবাদী গোটা ইউনিট।