আয়োজকদের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আই-এর প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি আসছে বছর থেকে গান ছেড়ে দেবো কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি।”
এ সময় মঞ্চে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে গান একটি গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ।
এবার সেরা সেরা ব্যান্ডের পুরস্কার পেয়েছে ‘শিরোনামহীন’ ব্যান্ড।
ব্যান্ডটির প্রতিষ্ঠাতা, গীতিকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া বলেন, “টানা দ্বিতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার পেল শিরোনামহীন। এটি নিঃসন্দেহে আমাদের পুরো দলের জন্য অনুপ্রেরণার।”
এবার আজীবন সম্মাননা ও সেরা ব্যান্ড ছাড়াও শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র), শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (কন্ঠ), নজরুল সংগীত, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক (আধুনিক), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (ছায়াছবি), শ্রেষ্ঠ গীতিকার (আধুনিক), শ্রেষ্ঠ গীতিকার (ছায়াছবি), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ অনলাইন পপুলার ক্রিয়েশন, শ্রেষ্ঠ শিল্পী, যন্ত্র সঙ্গীত, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ শিল্পী), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ গীতিকার) ও শ্রেষ্ঠ অডিও কোম্পানী ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।