ক্যাটাগরি

বিষয়ভিত্তিক গবেষণা করবে বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদ

শনিবার বিকালে পুরাতন নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পরিষদের সভাপতি কমডোর (অব.) জোবায়ের আহমদ বলেন, “অদূর ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর ভৌগলিক অবস্থার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার নৌ ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান হাব হিসেবে পরিগণিত হবে। তাই এখন থেকেই চট্টগ্রাম বন্দরকে জাতীয় ও আন্তর্জাতিক কার্গো-কন্টেইনার হ্যান্ডলিং সামাল দিতে ও দেশের […]

চট্টগ্রামে ফুটপাতের অবৈধ স্থাপনা সরাতে দুইদিন

শনিবার ওই এলাকায় ‘দখলমুক্তকরণ কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে এই সময়সীমা বেঁধে দেন তিনি। সোমবারের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে মঙ্গলবার থেকে ওই সড়কে উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন প্রশাসক। এসময় সুজন বলেন, “চট্টগ্রাম নগরীতে বাস করতে হলে আইন মানতে হবে। অননুমোদিত কোনো স্থাপনা থাকবে না। অবৈধ দখলদারিত্ব […]

চট্টগ্রামে অস্ত্র বিক্রেতা সন্দেহে পুলিশ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার স্বরূপ বড়ুয়া (২৭) চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। শুক্রবার রাতে নগরীর লালদিঘীরপাড় এলাকার হোটেল আদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন। গ্রেপ্তারের পর স্বরূপ বড়ুয়াকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে শিল্প […]

স্বজনদের খোঁজ নেই, ব্যবসায়ীকে নিয়ে বিপাকে হাসপাতাল

গোপালগঞ্জের মকসুদপুরে বাড়ি হলেও চট্টগ্রামে সিঅ্যান্ডএফ ব্যবসা করতেন আব্দুল হাই। আল-হোসাইন শিপিং লাইন নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক তিনি। সত্তরোর্ধ্ব আব্দুল হাই হৃদরোগের সমস্যা নিয়ে গত বছরের ১২ এপ্রিল ভর্তি হন চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে। প্রথমদিকে মাসখানেক তার এক সন্তান যাওয়া-আসা করলেও দেড় বছর ধরে স্বজনদের দেখা মিলছে না হাসপাতালে। এদিকে হাসপাতালে বিল জমে গেছে বিপুল […]

এক বছরে ২২ হাতি ‘হত্যা’, রক্ষায় পাঁচ দাবি

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে ‘প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলন’ এর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব তথ্য ও দাবি জানানো হয়। সমাবেশে সেভ দ্য নেচারের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, “গেল এক বছরে দেশে প্রায় ২২টি বন্যহাতি মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে চারটি হাতি। মারা যাওয়া হাতিগুলোর মধ্যে বেশিরভাগই […]

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব জিহাদী, ঢাকার সেক্রেটারি মামুনুল

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন মহাসচিব মনোনয়ন, কমিটির আকার বৃদ্ধি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের এসব সিদ্ধান্ত হয়েছে ২৩ ডিসেম্বর। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলাবাদী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ ডিসেম্বর দুপুরে হাটাহাজারী মাদ্রাসায় হেফাজতের আমির, প্রধান উপদেষ্টাসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে […]

ম্যাজিস্ট্রেট সাধারণের বেশে, নারী উত্ত্যক্তকারী গেলেন ফেঁসে

দণ্ডিদ মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার  বাসিন্দা। শনিবার দুপুরে তাকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন রাসেল। ওই এলাকায় নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি। এ খবর পেয়ে দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

ম্যাজিস্ট্রেট সাধারণের বেশে, নারীকে উত্ত্যক্তকারী গেলেন ফেঁসে

দণ্ডিদ মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার  বাসিন্দা। শনিবার দুপুরে তাকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন রাসেল। ওই এলাকায় নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি। এ খবর পেয়ে দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, দাবি শফীর শ্যালকের

চট্টগ্রাম প্রেস ক্লাবে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা সত্য মামলা করেছি। “জুনাইদ বাবুনগরী যদি অপরাধী না হয়ে থাকেন তবে তার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত রাগ, বিরাগ নেই। তবে যদি অপরাধী হয়ে থাকেন এবং তদন্তে যদি প্রমাণ হয়, তবে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। তাদের এত ভয় কেন, তারা যদি দোষী […]

চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন মো. সালাউদ্দিন (২০) এবং মো. শুক্কুর (১৮)। সালাউদ্দিন ঘটনাস্থলে এবং শুক্কুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নির্বাচন কমিশন কার্যালয়ের […]