এখন ‘নির্বাচন-নির্বাচন খেলা’ হয়: বিএনপিনেতা শাহাদাত

শুক্রবার সন্ধ্যায় ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে সুরক্ষাসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় সিটি নির্বাচনে বিএনপি মনোনীত এই মেয়রপ্রার্থী বলেন, “দুর্নীতি ও ভোট ডাকাতির দায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবে সেটা জনমনে প্রশ্ন? সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে বাংলাদেশে কখনও সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।” তিনি বলেন, “বর্তমানে দেশের গণতন্ত্র সংকটে আছে, […]
এখন ‘নির্বাচন-নির্বাচন খেলা’ হয়: বিএনপি নেতা শাহাদাত

শুক্রবার সন্ধ্যায় ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে সুরক্ষাসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় সিটি নির্বাচনে বিএনপি মনোনীত এই মেয়রপ্রার্থী বলেন, “দুর্নীতি ও ভোট ডাকাতির দায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবে সেটা জনমনে প্রশ্ন? সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে বাংলাদেশে কখনও সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।” তিনি বলেন, “বর্তমানে দেশের গণতন্ত্র সংকটে আছে, […]
কুষ্টিয়ার এসপিকে বরখাস্তের দাবি হেফাজতের

শুক্রবার রাতে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, “কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাত কর্তৃক তথাকথিত মৌলবাদের ধুয়া তুলে হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি। “পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। আর বিচার করবে আদালত। কিন্তু […]
খালে যারা আবর্জনা ফেলবেন, তারাই পরিষ্কার করবেন: সুজন

শুক্রবার নগরীর নিমতলা পোর্ট কানেক্টিং রোড সংলগ্ন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের মহেশখালের শাখা দিয়ারপাড়া খালে পরিচ্ছন্ন অভিযানে গিয়ে তিনি এ কথা বলেছেন। খালটির বিলুপ্ত প্রায় দশা দেখে ক্ষোভ জানিয়ে প্রশাসক সুজন বলেন, “মহেশখালের এই শাখা খালটি এক সময় বেশ বড় আকারের ছিল। এই খালে নৌযান চলাচল করত, পণ্য ও যাত্রী পরিবহন হত এবং খাল দিয়ে […]
চট্টগ্রামে বঙ্গবন্ধুর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এই প্রদর্শনীতে ১২ জন শিল্পীর ২৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বাঙালির স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, তার জীবন ও কর্মকে উপজীব্য করে এসব আঁকা হয়েছে। ছবিগুলো এঁকেছেন শিল্পী আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম, কাদের ভূঁইয়া, সঞ্জীব দাস, কৃতি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার, এস এম […]
চট্টগ্রামে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে ফেন্সিডিলগুলো পাওয়া যায় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার জানান। গ্রেপ্তার দুজন হলেন- ওই মাইক্রোবাসের চালক আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভার (৪৩) ও তার সহকারী আনসারুল ইসলাম (৩০)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। র্যাব কর্মকর্তা আবসার বলেন, কুমিল্লা থেকে ফেন্সিডিল নিয়ে একটি মাইক্রোবাস কক্সবাজারের দিকে যাচ্ছে খবর পেয়ে বৃহস্পতিবার […]
করোনাভাইরাস: চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জহিরুল ইসলাম নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় বলে অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মঈনুল ইসলাম জানান। জহিরুল ইসলাম নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছে ৪৪ বছর। এক ছেলে ও এক মেয়ের বাবা জহিরুলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ১৯৯৬ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। তাকে নিয়ে […]
ব্যবসায়ীর টাকা হাতিয়ে ধরা সীতাকুণ্ডের দুই পুলিশ

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান। গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন- এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুই জনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ ডিসেম্বর জামালপুর থেকে এক ব্যবসায়ী সীতাকুণ্ডে […]
চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার ভোরে আকবর শাহ থানার সুপারি বাগান ১০ নম্বর সমাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অজি উল্লাহ ওরফে রানার (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তিনি থাকেন সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে। আকবর শাহ থানার পাহাড়ি এলাকা ও জঙ্গল সলিমপুরে রানার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, পাহাড় কাটা, জমি দখলসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। নগর […]
চট্টগ্রামে ইয়াবার চালানসহ তিন যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার সকালে বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। গ্রেপ্তারদের মাহমুদুল টেকনাফ কলেজের বিবিএস এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর ইব্রাহীম কৃষি কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল […]