ক্যাটাগরি

চট্টগ্রামে ‘চোর ধরতে’ গিয়ে দুই যুবক আহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান। আহত মো. আরাফাত (২০) ও আব্দুল আলিম রাজু (২৯) ওই এলাকারই বাসিন্দা। ওসি দুলাল মাহমুদ বলেন, বুধবার রাতে ১ নম্বর ওয়ার্ডে খোকন দর্জির বাড়ির ছাদে কিছু লোক লোহার রড কাটছিল। শব্দ শুনে খোকন ছাদের সিঁড়িতে উঠে কয়েক […]

বিএনপির চট্টগ্রাম নগর ও উত্তরের কমিটি অনুমোদন

বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। ৩৯ সদস্যের মহানগর কমিটির সদস্য সচিব করা হয়েছে আবুল হাশেম বক্করকে। যুগ্ম আহ্বায়করা হলেন- এম এ আজিজ, মিয়া ভোলা, আব্দুস সাত্তার, সৈয়দ আযম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস […]

আহমদ শফীর মৃত্যু নিয়ে মামলা ‘রাজনৈতিক চক্রান্ত’: বাবুনগরী

তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিজস্ব স্বার্থ উদ্ধার এবং সরকার থেকে বিভিন্ন সৃযোগ সুবিধা নেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। তারা আগেও ফায়দা লোটার চেষ্টা করেছে, এখনও করছে।” মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা না হলে হেফাজত কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হেফাজতের আমির শতবর্ষী আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব হারানোর পরদিন […]

কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার যুবক

নগরীর বাকলিয়া এলাকা থেকে বুধবার রাতে মো. ফাহিম (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর সৈয়দ কুচিয়ায়।  বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সফিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ফাহিম। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরীর বোনের বাড়ি আর ফাহিমের বাড়ি কাছাকাছি এলাকায়। ২০১৫ […]

মানুষের যত্নে বেড়ে উঠছে বাঘের ছানা

চিড়িখানার কোয়ারেন্টিন সেন্টারের একটি জায়গায় রেখে ছোট শিশুদের মতোই ফিডারে দুধ খাওয়ানো হচ্ছে বাঘ ছানাটিকে। ছোট ছোট বল আর কাপড়ের তৈরি একটি খেলনা বাঘের সাথে খেলাধুলা করে সময় কাটছে তার। এভাবে বাঘছানাকে হাতে ধরে দুধ খাওয়াচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ নভেম্বর রাতে […]

পুলিশ পরিচয়ে রিকশা চালকদের সঙ্গে ‘প্রতারণা’, যুবককে ধরিয়ে দিল জনতা

মো. ইমরান নামের ৩২ বছর বয়সী ওই যুবক এভাবে প্রতারণা চালিয়ে আসার কথা পুলিশের জিজ্ঞাসাবাদের ‘স্বীকার করেছেন’ বলে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন। ইমরানের আরেক নাম গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান দোভাষী পাড়ায় তার বাড়ি। চট্টগ্রাম শহরে তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর […]

সঙ্গীদের ‘নাজেহালের’ চেষ্টা করায় খুন হন আলমগীর

নগরীর ইপিজেড থানা এলাকা থেকে চার যুবককে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন- নূর হোসেন ওরফে ছক্কা বাবু, সাইফুল ইসলাম ওরফে সম্রাট, পরিতোষ ঋষি ওরফে ইসলাম হোসেন ইমন, মেহেদী হাসান ওরফে সোহেল। তাদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে। ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার চার যুবক বিকালে আদালতে […]

মুক্তিযুদ্ধে আমার বাবা ছিলেন ফাইটার পাইলট: দোরাইস্বামী

মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের মিত্রবাহিনীর যৌথ বীরত্বগাথার স্মৃতি সংরক্ষণে সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম জেলা পরিষদ এ স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব শুধু ইতিহাস-সংস্কৃতি ও ভৌগলিক কারণে নয়। এ সম্পর্কের ভিত তৈরি হয়েছে ‘রক্ত […]

চট্টগ্রামে অস্ত্রসহ ‘মলম পার্টির’ চার সদস্য গ্রেপ্তার

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- আরমান (২৩), আনছার আলী ফয়সাল (২২), শাকিল (২১), জীবন (২০)। গ্রেপ্তার চার যুবক ‘মলম পার্টির’ সদস্য এবং তারা চাক্তাই এলাকায় বাজার করতে আসা ব্যবসায়ীদের মুখে স্কচ টেপ ও চোখে মলম লাগিয়ে ছিনতাই করে বলে পুলিশের দাবি। বাকলিয়া […]

স্বামীকে ‘খুন করালেন’, আবার মামলার বাদীও হলেন

হত্যাকাণ্ডের পর থানা পুলিশ কোনো কূল-কিনারা করতে না পারার পর তদন্তে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক বছর পর তারাই হত্যারহস্য উদ্ঘাটনের দাবি করেছে। পিবিআই কর্মকর্তারা বলছেন, ‘পরকীয়ায়’ বাধা দেওয়ায় স্বামী রফিকুল ইসলামকে (৪৫) খুন করান উম্মে সালমা (৩০)। এতে তার সহযোগী ছিলেন সাকিবুল ইসলাম। আর খুনটি করেন মো. এমরান নামে এক ব্যক্তি, যাকে […]