সাড়ে ৫ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার
সোমবার নগরীর সিনেমা প্যালেস ও স্টেশন রোড এলাকায় অধিদপ্তরের আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জনের মধ্যে রহিম উল্লাহ (২১) টেকনাফের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এবং লিয়াকত আলী (১৮) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে রহিম […]
লোহাগাড়ায় ৪টি ইটভাটা উচ্ছেদ

সোমবার লোহাগাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা চারটি ইটভাটা হল আমিরাবাদের বিএবি ব্রিকস ফিল্ড, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস ফিল্ড, পিএসপি ব্রিক ফিল্ড ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস ফিল্ড। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট ভাটাগুলো লোকালয়ে তৈরি করা হয়েছিল। পরিবেশ দূষণের অভিযোগে ইট […]
স্বামী-সন্তান প্রবাসে, তিনি ‘চুরি করেন’ গৃহকর্মী সেজে
গ্রেপ্তার নারীর নাম বিবি কুলসুম ওরফে কুনসু। ৪৫ বছর বয়সী এ নারীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা ইউনিয়নে। পুলিশ জানিয়েছে, স্বচ্ছল কুলকুম যে গৃহকর্মী হিসেবে কাজ করতে শহরে যেতেন, সেটাও তার এলাকাবাসীর ধারণায় ছিল না। তারা জানত, মঝে-মধ্যে শহরে গিয়ে থাকেন তিনি। গ্রেপ্তার হওয়ার পর জানা যায়, কুলসুম চট্টগ্রাম নগরীতে এসে নিজেকে অসহায় হিসেবে তুলে […]
‘প্রেমিকাকে’ বাসায় ডেকে দুই বন্ধু মিলে ‘ধর্ষণের’ আরেক আসামি গ্রেপ্তার

সোমবার নোয়াখালীর মাইজদী এলাকা থেকে মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২০) গ্রেপ্তার করা হয়। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর মেহেদী চট্টগ্রাম থেকে পালিয়ে নোয়াখালীর সুধারাম থানার মাইজদীর ফতেপুর এলাকায় তার খালার বাসায় আশ্রয় নিয়েছিলেন। ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, “গ্রেপ্তারের পর মেহেদী ধর্ষণের ঘটনায় জড়িত […]
করোনাভাইরাসে চমেক চিকিৎসকের মৃত্যু

এই চিকিৎসকের নাম হাসান মুরাদ (৪৭)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ। ডা. হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। […]
চট্টগ্রামে মাদ্রাসায় ভারতের হাই কমিশনার

রোববার বিকালে তিনি সস্ত্রীক চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় যান। নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় অবস্থিত ৬৬ বছরের পুরনো মাদ্রাসাটির শিক্ষকদের সঙ্গে কথা বলেন দোরাইস্বামী। তিনি জামেয়ার শিক্ষার্থীদের ভারতে গিয়ে পড়াশোনার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন। ভারতের হাই কমিশনার রোববার চট্টগ্রামে ব্যস্ত দিন কাটান। চট্টগ্রাম চেম্বারের একটি আলোচনায় অংশ নেওয়ার পর দুপুরে নগরীর […]
বিজয় দিবসের ব্যানার বিভ্রাট: চবির ডেপুটি রেজিস্ট্রারকে বদলি

শনিবার ভাইস-চ্যান্সেলর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলমকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিজয় দিবসের ব্যানারে ভুল করে শহীদ মিনারের ছবি দেওয়ায় মো জাহাঙ্গীর আলমকে শনিবার ভাইস-চ্যান্সেলর অফিস থেকে একাডেমিক কাউন্সিলে বদলি করা হয়েছে। তিনি আজ (রোববার) একাডেমিক কাউন্সিলে যোগদান করেছেন।” বিজয় দিবস […]
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ-ভারত অবস্থান একই: দোরাইস্বামী

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও বাংলাদেশের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। নিপীড়নের মুখে পালিয়ে এসে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি। রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে […]
বায়ু দূষণ: দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

অধিদপ্তরের গবেষণাগারে পাওয়া ফলাফল নিয়ে রোববার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সামনে শুনানি শেষে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। দুই প্রতিষ্ঠান হল- বায়েজিদ এলাকার মর্ডান স্টিল মিলস লিমিটেড ও পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ নভেম্বর মর্ডান স্টিল মিল এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা […]
সেই ইউরোপিয়ান ক্লাবে ভারতের রাষ্ট্রদূত

রোববার বিকালে নগরীর পাহাড়তলী এলাকার ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিজড়ানো ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি। বেলা সোয়া ৩টায় সস্ত্রীক পাহাড়তলী এলাকার ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনে যান বিক্রম দোরাইস্বামী। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি ক্লাবের অদূরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থাপন করা ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নির্দেশে তার […]