সেই ইউরোপিয়ান ক্লাবে ভারতের হাই কমিশনার

রোববার বিকালে নগরীর পাহাড়তলী এলাকার ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিজড়ানো ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি। বেলা সোয়া ৩টায় সস্ত্রীক পাহাড়তলী এলাকার ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনে যান ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি ক্লাবের অদূরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থাপন করা ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য […]
চট্টগ্রামে ভ্যান চালক হত্যায় দুই সহকর্মী গ্রেপ্তার

রোববার নগরীর রেল স্টেশন ও পাহাড়তলী থানার আবদু পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান। গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম আকাশ, বয়স ২০ বছর। অন্যজন ১৭ বছর বয়সী এক কিশোর। নিহত আনোয়ারের মত তারাও আবুল খায়ের গ্রুপের মেরিস সিগারেটের ভ্যান চালাতেন। শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে ছুরিকাঘাতে খুন […]
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আনোয়ার হোসেন (২০) একটি সিগারেট কোম্পানির ভ্যানচালক। তার বাড়ি ফেনীতে। থাকেন নগরীর সরাইপাড়া এলাকায়। তাকে ছুরিকাঘাতকারী যুবকও একই প্রতিষ্ঠানের ভ্যানচালক বলে অভিযোগ করা হয়েছে। পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারসহ ওই প্রতিষ্ঠানের ভ্যানচালকরা সবাই কাজ শেষে সাগরিকা […]
চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে সুদীপ্ত হত্যার আসামি গ্রেপ্তার
নগরীর লালখান বাজার এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান। গ্রেপ্তাররা হলেন- জাহিদুর রহমান জাহেদ (৩০), মো. সুমন (৩২), মো. ইমন (২২), মো. সাজ্জাদ ও ইব্রাহীম। সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, শুক্রবার রাতে লালখান বাজার এলাকায় মো. আলমগীর […]
দলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলে সাংগঠনিক ব্যবস্থা: হানিফ

শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ইতোমধ্যে আমরা শুনেছি কিছু কিছু জায়গায় বিদ্রোহী প্রার্থী আছেন। বিদ্রোহীদের বিষয়ে আমাদের দলের অবস্থান একেবারে কঠোর। “অতীতে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের আর নৌকা প্রতীক দেওয়া হয়নি। পদে থেকে যাদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর […]
সাগর পাড়ে ঠিকাদারের রক্তাক্ত লাশ

শনিবার নগরীর ইপিজেড থানার খেজুরতলা এলাকায় আউটার রিং রোডের পাশে সাগর পাড় থেকে মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। আলমগীর খেজুরতলা এলাকার বাসিন্দা। তিনি ইট, বালু সরবরাহের কাজ করতেন বলে পুলিশ জানায়। ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। আউটার রিং রোডের পাশে […]
চট্টগ্রামে হাসপাতালে হাজতির মৃত্যু

শুক্রবার বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমির হোসাইন ইসহাকের (২৯) মৃত্যু হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান। ইসহাকের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। জেলার রফিকুল বলেন, ওই হাজতি দীর্ঘ দিন জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাকে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৫ […]
মাস্ক ছাড়া বিনোদন কেন্দ্রে গিয়ে গুণতে হল জরিমানা

শুক্রবার নগরীর জিইসি মোড়, ফয়’স লেক, চিড়িয়াখানা, জাম্বুরি পার্ক ও সিআরবি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে জনগণকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সবার মাস্ক নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিদিন ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর […]
চট্টগ্রামের খালে অজ্ঞাতপরিচয় যুবকের নগ্ন লাশ

শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রৌশন বোডিং এলাকার একটি খাল থেকে নগ্ন লাশটি উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মিয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন, “লাশের পরনে কোনো কাপড় নেই। ধারণা করছি খালের পানিতে ভেসে অন্য জায়গা থেকে লাশটি এখানে […]
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু

শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দ্বিতীয় টিউবের বোরিং কার্যক্রমের উদ্বোধন করেন। সেতুমন্ত্রীর সাথে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ উপজেলার আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম শহরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু […]