বিক্রি করা নবজাতককে পরিবারের কাছে ফিরিয়ে দিল প্রশাসন

হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মির্জাপুর গ্রামের রাজমিস্ত্রি নুর আহমদ তার প্রথম স্ত্রী শামীম আক্তারের সাথে ঝগড়া করে গত শুক্রবার রাউজানের এক ব্যক্তির কাছে মাত্র পাঁচ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেছিলেন। বিষয়টি জানতে পেরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে ওই শিশুকে উদ্ধার করে শনিবার পরিবারের কাছে ফিরিয়ে […]
করোনাভাইরাস: চিকিৎসক, সেবাকর্মীদের আবাসনের ব্যবস্থা হয়েছে

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ কথা জানানো হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ বিভিন্ন সংরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত […]
পরিবহন শ্রমিকদের ত্রাণ দিচ্ছে ট্রাফিক বিভাগ

রোববার আনুষ্ঠানিকভাবে নগর পুলিশ কমিশনার এই কার্যক্রম উদ্বোধন করলেও রাতে ত্রাণ বিতরণ করা হবে। নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা এবং গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। “চট্টগ্রাম নগরীতে চলাচল করা বাস, হিউম্যান হলার, অটো রিকশা, টেম্পু, রাইডারসহ […]
লকডাউনের মধ্যে অযথা ঘোরাঘুরি, চট্টগ্রামে ৬৫ মামলা

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। অভিযানে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। যারা ঘরের বাইরে যাচ্ছেন এবং অযথা ঘোরাঘুরি করছেন […]
আনোয়ারায় বিকাল ৫টার পর দোকান খোলা রাখা যাবে না

শনিবার এক গণবিজ্ঞপ্তি জারি করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় দোকানপাট, সভা-সমাবেশ ও ভিড় বন্ধ থাকলেও অযথা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জটলা এড়ানো এবং করোনার সংক্রমণ রোধে সোশাল ডিসটেনসিং মানার জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” ইউএনও বলেন, মুদির দোকান, […]
৩৪ জনের পরীক্ষায় নতুন রোগী মেলেনি চট্টগ্রামে

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) ৩৪ জনের নমুনা পরীক্ষা করে সবার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ১২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে কেবল একজনের পজেটিভ এসেছে বলে জানান তিনি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের […]
চট্টগ্রাম কভিড-১৯ আক্রান্তের স্বজনদের ৪ ভবন ‘লক্ড ডাউন’

শনিবার নগরীর ডবলমুরিং থানায় একটি ও দোহাজারি পৌরসভায় তিনটি ভবন লকডাউন করা হয় বলে পুলিশ জানিয়েছে। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপারিওয়ালা পাড়ায় কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির স্বজনের মালিকানাধীন একটি বহুতল ভবন লকডাউন করা হয়েছে। “ওই ভবনের মালিক দুই ভাই আক্রান্ত ব্যক্তির দামপাড়ার বাসায় এবং তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। নিরাপত্তার […]
চট্টগ্রামে ২৫ পুলিশসহ ১৮৫ জন পেল কোয়ারেন্টিন সনদ

শনিবার নগরীর বিভিন্ন থানা এলাকায় ‘হোম কোয়ারেন্টিন’ শেষ করা ব্যক্তিদের বাসায় এই সনদপত্র পৌঁছে দেওয়া হয়। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যারা বিদেশ থেকে এসে নির্দেশনা মেনে ‘হোম কোয়ারেন্টিন’ সম্পন্ন করেছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রথম দফার বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে […]
অসুস্থতার তথ্য গোপন: চিকিৎসক-পুলিশসহ ১৯ জন কোয়ারেন্টিনে

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তি জেনারেল হাসপাতালের আইসোলেশনে যাওয়ার আগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সতর্কতার জন্য ওই হাসপাতালের ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। ওই পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করা হলেও সৌদি আরব ফেরত ওই […]
চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিই দিল এস আলম গ্রুপ

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলা প্রশাসকের কাছে এসব পিপিই হস্তান্তর করা হয়। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণে পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) আছে। তবে তিনি বলেন, “যারা করোনাভাইরাসের রোগীদের সংস্পর্শে যাবেন শুধু তারাই পিপিই পরিধান করবেন, অন্যরা নয়।” স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে […]