চট্টগ্রামে অযথা ঘোরাঘুরির জন্য ১১ জনকে জরিমানা

শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল এ অভিযান চালায়। এতে সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে অযথা ঘরের বাইরে ঘুরাঘুরি নিয়ন্ত্রণে এবং ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক নিয়ে চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। “মোবাইল কোর্টে মোট ১১টি মামলায় […]
ত্রাণ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করে যে কেউ ত্রাণ সহায়তা চাওয়ার পাশাপাশি ত্রাণ দিতে ইচ্ছুকরাও সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীনদের ত্রাণ সহায়তা দিতে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। “০৩১-৬১১৫৪৫, ০১৮২১৬৪০৯৫৩ এই দুইটি নম্বরে ফোন […]
চট্টগ্রামে পরীক্ষায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিআইটিআইডিতে আজ নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে।” নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে এ হাসপাতালেই করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী ধরা পড়ার পর দামপাড়া এলাকার ছয়টি ভবন লকডাউন করা হয়েছে। জেনারেল […]
করোনাভাইরাস ‘নেগেটিভ’ জানার আগে চিকিৎসা পেতে ভোগান্তি

গত এক সপ্তাহে চট্টগ্রাম নগরী ও জেলায় এরকম কমপক্ষে ছয়টি ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগ পাওয়া গেছে। চারজন রোগীর মৃত্যুও ঘটেছে, যার জন্য চিকিৎসকদের দ্বিধাগ্রস্ততাকে দায়ী করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এরকম ‘কিছু সমস্যা’ হয়েছে। তবে সেটি করোনাভাইরাস পরীক্ষার কিট ও চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) না থাকার কারণে। এখন পর্যাপ্ত কিট ও […]
সীতাকুণ্ডের দুই নারীর করোনাভাইরাস ‘নেগেটিভ’

শুক্রবার বিকালে তাদের পরীক্ষার ফল পাওয়ার কথা জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুরউদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) তাদের নমুনা পরীক্ষা করে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। “তাদের করোনা সংক্রমণ হয়নি, তারা নরমাল ফ্লুতে ভুগছেন,” বলেন নুরউদ্দিন। বুধবার উপজেলার কুমিরা ইউনিয়নে জ্বর সর্দি কাশির পাশাপাশি ডায়রিয়ায় […]
চট্টগ্রামে বাঁশঝাড়ে নবজাতকের লাশ

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন দক্ষিণ বন্দর এলাকার মহালখান বাজারের দক্ষিণে বাঁশঝাড় থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার এসআই শাহ আলম জানান, বাঁশঝাড়ে এক নবজাতকের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি সেখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে […]
করোনাভাইরাস: সীতাকুণ্ডে ২ নারীর জ্বর-শ্বাসকষ্ট, নমুনা বিআইটিআইডিতে

কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা ওই দুই নারীর নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.নুরউদ্দিন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার কুমিরা ইউনিয়নে জ্বর-সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়। একই ধরনের উপসর্গ থাকায় তার ২০ বছর বয়সী ভাবীর রক্তের নমুনা সংগ্রহ করা […]
চট্টগ্রামে মশা নিধনে জোর মেয়র নাছিরের

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতা সুপারভাইজারদের সাথে এক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কখা উল্লেখ করে মশা নিধনে ‘নতুন উদ্যোমে’ কাজ শুরুর কথা বলেন মেয়র নাছির। নগরীতে মশার উপদ্রব থাকার বিষয়টি স্বীকার করে নিয়ে মেয়র মশক নিধনে কাজে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরুর ঘোষণা দেন। ৩১ মার্চ গণভবন থেকে এক ভিডিও […]
চট্টগ্রামে ৫৬ জনের কারও করোনাভাইরাস ধরা পড়েনি

বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার এখানে ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের কারোর শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর তার ফলাফল ঢাকায় আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া […]
মিরসরাইয়ে রুহেলের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সঙ্কটকালে বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এবং ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার মানুষের জন্য এসব খাদ্য সামগ্রী উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভায় পাঠানো হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান রুহেল বলেন, “সরকার আপনার জন্য সব […]