জ্বর-সর্দি নিয়ে ঘোরাঘুরির পর থানায় গিয়ে মিলল ডাক্তার

পুলিশের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপুরে মধ্যম হালিশহরের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণকে চিকিৎসা সেবা দেওয়া হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেকে নিয়ে দুপুরে এক লোক কোতোয়ালী থানায় এসে কান্নাকাটি শুরু করে। সাত দিন ধরে জ্বরে আক্রান্ত তার ছেলেকে কোথাও চিকিৎসা করানো যাচ্ছে না। তাদের দাবি, বেশ কয়েকটি […]
চট্টগ্রামের চিকিৎসকদের দেড়শ পিপিই দিলেন ভূমিমন্ত্রী

বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের কাছে ভূমিমন্ত্রীর পক্ষে এসব পিপিই হস্তান্তর করেন স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনা বিষয়ক সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাস সংকট মোকাবেলায় আইসোলেশন ইউনিট হিসেবে জেনারেল হাসপাতালকে গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজন রোগীরা সেখানে ভিড় করছেন। চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা […]
চট্টগ্রাম অসচ্ছলদের খাদ্য সামগ্রী দিচ্ছেন নৌকার প্রার্থী রেজাউল

বৃহস্পতিার এই উদ্যোগের অংশ হিসেবে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও প্রচার সম্পাদক বদিউল আলম, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দি বাচ্চু এবং আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ। এ সময় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে […]
হিজড়া, বেদে সম্প্রদায় পেল প্রশাসনের ত্রাণ

বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ও পাহড়তলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৮১টি বেদে পরিবারকে এবং পাহাড়তলীতে হিজড়া ১৮৮ জনকে ত্রাণ বিতরণ করা হয়। এদিকে মুক্তিযোদ্ধা কমান্ডকে ১৩০টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে […]
মুন্সীগঞ্জ থেকে আলু যাওয়ার কথা ছিল লক্ষ্মীপুরে, মিলল চট্টগ্রামে

বৃহস্পতিবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে আলু উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় ক্রেতাকে। গ্রেপ্তার মো. আকবর ওরফে বুলু (৪২) পেশায় আলু ব্যবসায়ী। তিনি আলুর ক্রেতা ছিলেন বলে পুলিশ জানায়। বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. হারেছ নামে এক ব্যবসায়ী লক্ষ্মীপুরে একটি আড়তের কাছে বিক্রি করেছিলেন। ২৭ মার্চ ট্রাকে […]
ফটিকছড়িতে সঙ্কটাপন্ন প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার

বুধবার বিকালে বানরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। সামান্য আহত বানরটির চিকিৎসা চলছে, সেটি মোটামুটি সুস্থ আছে। লজ্জাবতি বানর বা বেঙ্গল স্লো লরিস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে । স্থানীয়রা জানান, উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই গ্রামের একটি আকাশমনি বাগানে এলাকার তরুণরা […]
ফটিকছড়িতে সঙ্কটাপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

বুধবার বিকালে বানরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। সামান্য আহত বানরটির চিকিৎসা চলছে, সেটি মোটামুটি সুস্থ আছে। লজ্জাবতি বানর বা বেঙ্গল স্লো লরিস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে । স্থানীয়রা জানান, উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই গ্রামের একটি আকাশমনি বাগানে এলাকার তরুণরা […]
আগামী দুই সপ্তাহ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: মেয়র নাছির

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “নভেল করোনাভাইরাসের ইনকিউবিশন পিরিয়ড বা রোগ সঞ্চার থেকে প্রথম লক্ষণ দেখা দেওয়ার সময় কমপক্ষে ১৪ দিন। এই কারণে আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। “কারণ এর মধ্যে যদি কেউ সংক্রমিত হয়ে থাকেন তাহলে তার লক্ষণ প্রকাশ পেতে আগামী কয়েক দিন লাগবে। এই কারণে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ […]
চট্টগ্রামে মৃত কিশোর ও বাবার করোনাভাইরাস ‘নেগেটিভ’

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। কক্সবাজারের ১৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থী সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল কি না তা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে কর্মীরা এসে তার ও […]
রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ৫০০ পরিবারকে ত্রাণ

বুধবার উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়। হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এনএনকে ফাউন্ডেশনের পক্ষে জসিম উদ্দিন তালুকদার বলেন, ইউনিয়ন পর্যায়ে এসব খাদ্যসামগ্রী নিরাপদ […]