মাঠে সারি সারি ত্রাণের প্যাকেট, নেই কোনো হুল্লোড়

মঙ্গলবার উপজেলার দুর্গম মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে ত্রাণ বিতরণে ছিল না কোনো হুড়োহুড়ি কিংবা জটলা। এদিন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত তহবিল থেকে দুই গ্রামের ১০৭টি পরিবারের জন্য দেওয়া হয় ত্রাণ সহায়তা। সন্ধ্যার আগে দুই গ্রামের মাঝে একটি শুকনো বিলে সারি সারি করে সাজিয়ে রাখা হয় ত্রাণের প্যাকেট। পরে গ্রাম দুটির প্রতি পরিবার […]
বিআইটিআইডিতে মৃত নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না

তার নমুনা পরীক্ষা করে ফল ‘নেগেটিভ’ এসেছে বলে বুধবার জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা ওই নারী মঙ্গলবার রাতে মারা যান। ষাট বছর বয়সী ওই নারীর শ্বাসকষ্ট হচ্ছিল, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। দক্ষিণ চট্টগ্রামের অসুস্থ ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ […]
চট্টগ্রামে আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ১৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া জানান। হাসপাাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, ছেলেটির দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল কি না তা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে কর্মীরা এসে নমুনা […]
চট্টগ্রামে আইসিইউ-ভেন্টিলেটর ছাড়াই ‘আইসোলেশন প্রস্তুতি’

এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য পাঁচটি ভেন্টিলেটর সম্পন্ন একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের সিদ্ধান্ত হলেও সেই কাজ শেষ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তাছাড়া এই হাসপাতালে আইসিইউকে কাজ করার মতো চিকিৎসক, নার্স ও টেকনিশায়ন নেই। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও নেই। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড […]
কোভিড-১৯ চিকিৎসায় ফৌজদারহাটে হবে বিশেষায়িত হাসপাতাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলসের জায়গায় ১২ হাজার বর্গফুটের একটি অবকাঠামোতে এ হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গাটি চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের একমাত্র পরীক্ষাগার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) এর খুবই কাছে। প্রাথমিকভাবে ৬০ থেকে ৭০ শয্যার হাসপাতালটি তৈরি করা হবে যেটি হবে পুরোপুরি আইসোলেশন হাসপাতাল। এটি নির্মাণের বাস্তবতা দেখার […]
চট্টগ্রামে অধিকাংশ পরিচ্ছন্নতাকর্মীরই নেই সুরক্ষা উপকরণ

পরিচ্ছন্নতাকর্মীদের কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও সিংহভাগেরই নেই গ্লাভস; আর গামবুট ব্যবহারের হার প্রায় শূন্যের কোঠায়। তারা বলছেন, সিটি করপোরেশন থেকে তাদের কোনো সুরক্ষা উপকরণ দেওয়া হয়নি। তবে সিটি করপোরেশনের দাবি, পরিচ্ছন্নতাকর্মীদের মাস্ক ও জুতা দেওয়া হলেও সেসব ব্যবহারে তাদের অনীহা আছে। আর গ্লাভস দেওয়া হবে চলতি সপ্তাহের মধ্যে। ৭০ লাখ মানুষের এই নগরীকে পরিচ্ছন্ন […]
চট্টগ্রামের হালিশহর থানায় ৭ দিনে হয়নি কোনো মামলা

নগরীর ১৬ থানায় চলতি মার্চ মাসে মোট মামলা হয়েছে সাড়ে ৫০০। গত ১০ দিনে এই মামলার সংখ্যা ছিল ১০০টি। শেষ তিন দিনে মামলা হয়েছে হাতেগোনা কয়েকটি। পুলিশ কর্মকর্তারা বলছেন, জনসাধারণের চলাচল কমে যাওয়ায় দৃশ্যমান অপরাধও কম হচ্ছে। এরপরও যেসব ঘটনা ঘটছে তার অধিকাংশ পারিবারিক ও মাদক সংক্রান্ত। নগরীর ১৬টি থানাকে চারটি জোনে ভাগ করে পরিচালিত […]
বিআইটিআইডিতে টেস্ট কিট দিলেন নওফেল

সোমবার তিনি বিআইটিআইডিতে গিয়ে এসব টেস্ট কিট দিয়ে আসেন। বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাড়ে আটশ স্ক্রিনিং টেস্ট কিট নিয়ে এসেছিলেন শিক্ষা উপমন্ত্রী। “শুরুতে এই কিট ব্যবহার করে পরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে চূড়ান্তভাবে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষা করা হবে।” চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম […]
বিআইটিআইডিতে টেস্ট কিট পৌঁছে দিলেন নওফেল

সোমবার তিনি বিআইটিআইডিতে গিয়ে এসব টেস্ট কিট দিয়ে আসেন। বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাড়ে আটশ টেস্ট কিট নিয়ে এসেছিলেন শিক্ষা উপমন্ত্রী। “শুরুতে স্ক্রিনিং কিট ব্যবহার করে পরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে চূড়ান্তভাবে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষা করা হবে।” মহিবুল হাসান চৌধুরী বলেন, “৮০০ টেস্ট কিট স্বাস্থ্য অধিদপ্তরের। লকডাউনের […]
চট্টগ্রামের অলিগলিতে বাড়ছে জটলা, ‘দূরত্ব’ মানায়ও উদাসীনতা

প্রশাসনের পক্ষ থেকে শারীরিক দূরত্ব মানতে এবং জটলা কমাতে নানা উদ্যোগ নেয়া হলেও ফল মিলছে কম। ফলে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয় গণপরিবহন চলাচলেও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য […]