যৌতুকের মামলায় কারাগারে কর কর্মকর্তা

চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেব মঙ্গলবার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। কর কর্মকর্তা রাজীব রানা মল্লিক (৪৩) বর্তমানে ঢাকা কর অঞ্চল-১৪ এর সহকারী কর কমিশনার পদে কর্মরত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুণাগরি গ্রামে তার বাড়ি। তার স্ত্রী স্কুল শিক্ষিকা প্রিয়া মুহুরী মল্লিক গত ৬ মার্চ আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলাটি করেন। বাদীর […]
দুর্বৃত্তায়নের ভিত্তি তৈরি করেছে বিএনপি-জামায়াত: নাছির

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আন্দরকিল্লা চত্বরে আনন্দ শোভাযাত্রা পূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আ জ ম নাছির বলেন, “১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লুণ্ঠিত মূল্যবোধ ও চেতনা পুনরূদ্ধার হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে ভাত ও ভোটের অধিকার। জনগণ মুক্তি পেয়েছে […]
চট্টগ্রামে জামায়াতের ৪৯ জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

সোমবার মধ্যরাতে কোতোয়ালি থানা এলাকার টেরিবাজারের আল বয়ান রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মুজাহিদুল ইসলাম মঙ্গলবার জানান, কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের সুনির্দিষ্ট কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট ভাষ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা […]
চট্টগ্রামে ‘জামায়াত-শিবিরের’ ৪৯ জন আটক
সোমবার রাতে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার ‘আল বয়ান’ নামে একটি রেস্তোরাঁ থেকে তাদের আটকের কথা জানান নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মুজাহিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরেরর নেতা-কর্মীরা রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।” […]
কাচের জারে সাপের বিষের উৎস কী? গন্তব্য কোথায়?

এরকম বহু জার গত কয়েক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বাংলাদেশ ও ভারতে। দুই দেশেই বলা হয়েছে, ওই জারে থাকে সাপের বিষ, দাম কোটি কোটি টাকা। অথচ বাংলাদেশে সাপের বিষের কোনো ব্যবহারই নেই বলে বিশেষজ্ঞদের ভাষ্য। এখন পর্যন্ত সরাসরি সাপের বিষ ব্যবহার করে দেশে কোনও ওষুধ তৈরি হয় না। অন্য কোনো কাজে ব্যবহারের কথাও […]
হালদায় হতাশা: ডিম ছাড়ায় ‘ভাটা’ যে কারণে

এবার সোমবার ভোরে জোয়ারের সময় ডিম ছাড়ে মা মাছ। দুপুরে আবারও জোয়ার এলে ডিম ছাড়ে মাছেরা। নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিম সংগ্রহকারীরা দিনভর প্রাণান্ত চেষ্টা করেছেন সেগুলো সংগ্রহে। তবে দিন শেষে হতাশ হয়েই তাদের ফিরতে হয়েছে। যদিও তারা একেবারে হাল না ছেড়ে আশা করছেন, আগামী অমাবস্যা বা পূর্ণিমায় হয়ত আবার ডিম ছাড়তে পারে […]
চট্টগ্রামের মোহরায় গ্রিল কেটে ডাকাতি
সোমবার ভোরে চান্দগাঁও থানার মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে বলে জানান চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন তলা ভবনটির প্রথম দুই তলা ডুপ্লেক্স। ভবনের দ্বিতীয় তলার পেছনে জানালার গ্রিল কেটে কিছু লোক ঢুকেছিল। “এসময় গৃহকর্তা তাদের দেখে ফেলায় তাকে মারধর করে এবং […]
খাতুনগঞ্জে পেঁয়াজের ঝাঁঝ রসুনেও লাগছে

আমদানি কম হওয়া এবং ডলারের দাম বাড়াকে রসুনের দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছেন পাইকাররা। চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে চীন থেকে আমদানি করা সাদা রসুন মানভেদে সোমবার বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১২৫ থেকে ১৩৫ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেও এই বাজারে রসুনের দাম প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত কম ছিল। বাংলাদেশে […]
পেনশনের ফাইল আটকে ঘুষ: বিটিসিএলের দুই কর্মীর সাজা

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ সোমবার এ রায় দেন। দণ্ডিতরা হলেন- বিটিসিএলের চট্টগ্রাম নন্দন কানন কার্যালয়ের প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. গিয়াস উদ্দিনকে ১৯৪৭ সালের […]
চট্টগ্রামে লরিচাপায় নিহত ১

সোমবার দুপুরে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমীন (৩৩) গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী একটি দোকানের ভ্যান চালক ছিলেন। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। ইপিজেড থানার এসআই আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেভি হাসপাতালের বিপরীতে সিমেন্ট ক্রসিংয়ের দিকে যাওয়া একটি লরি পেছন থেকে আল আমীনের রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই […]