পুলিশের কবজি বিচ্ছিন্ন: লামা থেকে আসামির স্ত্রী গ্রেপ্তার

বান্দরবান সীমান্তবর্তী এলাকা লামা থেকে রোববার রাতে হামলাকারী কবিরের স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান জানান। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় রুবি আক্তারকে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী কবির এখনও পলাতক। […]
ডিম ছেড়েছে মাছ, পরিমাণে কম, পরের জোয়ারের অপেক্ষা হালদায়

সোমবার ভোরে বৈশাখী পূর্ণিমার জোয়ারের সময়ে হালদায় ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। তবে সে সময় পাহাড়ি ঢল বা বৃষ্টি ছিল না। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শুরু পর্যন্ত বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ও ভাটার সময়ে নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম জাল দিয়ে নদী থেকে […]
চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল একজনের

রোববার সন্ধ্যায় নগরীর লালদিঘী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যায় লালদিঘী মাঠ সংলগ্ন জহুর হকার্স মার্কেট গেইটে ৩ নম্বর রুটের একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাজুল ইসলামকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম […]
আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের

রোববার সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনায় আরেক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। কবজি বিচ্ছিন্ন হওয়া মো. জনি খান লোহাগাড়া থানায় কর্মরত। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লোহাগাড়া […]
সার্বক্ষণিক ‘বোঝা’ উন্নয়ন নয়: আনু মুহাম্মদ

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আয়োজিত ‘সর্বজনের অধিকার: পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারিকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আনু মুহাম্মদের কথায়, “আমরা উন্নয়নের মহাসড়কে নয়, উন্নয়নের তাণ্ডবে আছি। শ্বাস নিতে পারব না, পানি খেতে পারব না, পথ চলতে পারব না, শিশুরা নড়াচড়া করতে পারবে না এবং বন্দিদশায় থাকবে। আমাদের যা যা […]
চট্টগ্রাম কলেজে স্মৃতির ঝাঁপি মেলে ধরা দিন

নগরীর নেভি কনভেনশন সেন্টারে কলেজের ‘প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০২২’ এর আয়োজনে অংশ নেন ২ হাজার দুইশ প্রাক্তন শিক্ষার্থী, বহু বছর পর দেখা হয় ছাত্র-শিক্ষকদেরও। শুক্রবার সকাল ৯টায় পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের সবচেয়ে বর্ষীয়ান সাবেক শিক্ষার্থী অধ্যাপক চিত্ত প্রসাদ তালুকদার, তিনি চল্লিশের দশকের শিক্ষার্থী। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের অনেকটা সময় ধরে শিক্ষক চিত্ত প্রসাদ তালুকদারকে […]
‘ক্ষতি কী, যদি বাঁশি বাজিয়ে জীবন চলে?’

বছর তিনেক আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের সড়কে রিকশা চালাতেন তিনি, এখন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাঁশি বাজান। বাঁশির সুরে মুগ্ধ করে শিক্ষার্থী ও পথচারীদের কাছ থেকে যা পান, তাতেই চলে ইব্রাহিমের ছয় জনের সংসার। দুই ছেলে-মেয়ে, স্ত্রী আর মা-বাবাকে নিয়ে হাটহাজারী থাকেন তিনি। বাবা আহমেদ সফা একসময় হাটহাজারীতে প্রহরীর কাজ করতেন। বয়সের […]
চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী চৌধুরী আর নেই

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে শুক্রবার সকালে চিরবিদায় নেন একাত্তরের রণাঙ্গনের এ বীর সেনানী। তার ছোট ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিকুন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ক্যান্সার আক্রান্ত নুরুন্নবী আরও বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। […]
চট্টগ্রাম বন্দরে পুড়ল ইলেকট্রনিক্স পণ্যের কনটেইনার

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে বন্দরের এনসিটি জেটি সংলগ্ন ইয়ার্ডে ইলেকট্রনিক্স পণ্য বোঝাই একটি কন্টেইনারে আগুন লাগে। “ওই কনটেইনারে পেন্সিল ব্যাটারি, যন্ত্রপাতিসহ ইলেকট্রিনক্স পণ্য ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।” আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, তাদের আটটি গাড়ি সেখানে […]
লোকালয়ে অসুস্থ বন্যহাতি, ৮ দিনেও ফেরেনি বনে

এর মধ্যে গত ২/৩ দিন ‘খেতে না পারায়’ ক্রমশ হাতিটি দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হাতিটিকে চিকিৎসা দিতে ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কখন, কীভাবে হাতিটিকে সেখানে নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জামিলাবাদ নূরের ঘোনা এলাকায় এখন বন বিভাগের তত্ত্বাবধানে আছে মাদি হাতিটি। […]