ক্যাটাগরি

ফটিকছড়িতে আনসার ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় মামলাটি করেন ৪৭ বছর বয়সী ওই গৃহকর্মী। মামলায় আরও দুজনকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সাইদুল ইসলাম, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাচনী কর্মকর্তা (ফটিকছড়ির সাবেক) হুমায়ুন কবির। অন্য দুজন হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার কমান্ডার ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল। ফটিকছড়ি […]

হালদায় জব্দ হল জাল ও নৌকা

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের সুপার মো. মোমিনুল ইসলাম ভুঁইয়া। নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালদা মোহনার কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকা ও মোহনার দক্ষিণে কদুখালি এলাকা থেকে আটটি ডিঙি নৌকা এবং ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করা হয়েছে। এ সময় ১৫ […]

চট্টগ্রামে সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি, জরিমানা

অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, বৃহস্পতিবার সকালে বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে অভিযান চালিয়ে দেড় হাজার লিটার সয়াবিন তেল পেয়েছেন তারা। “এর মধ্যে ৫০০ লিটার তেল পাওয়া গেছে বোতলজাত অবস্থায়। দোকানটিকে দুই লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মো. ফয়েজ উল্যাহ বলেন, বোতলের সয়াবিন তেল বের […]

বিকল্প খুঁজলেও ‘থেমে নেই’ সিআরবিতে হাসপাতাল প্রকল্প

কোম্পানির মহাব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কায়েস খলিল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের প্রকল্পের প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি গুছিয়ে নিয়েছি। সহসা কাজ শুরুর ইচ্ছা আছে।” চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে চলমান আন্দোলনের মধ্যে বিকল্প স্থান নিয়ে মঙ্গলবার আলোচনা হয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। পূর্ব রেলের সদর দপ্তর সিআরবির পরিবর্তে হাসপাতালটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় […]

চট্টগ্রামে নারীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার

বুধবার সকাল আটটায় নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর উত্তর পাড়ের সড়ক দিয়ে ওই নারী হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে নগরীর রেয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার থেকে মো. রিপন (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালী থানার এসআই বাবলু পাল জানান, সড়কের আশেপাশের সিসি ক্যামেরার […]

পতেঙ্গায় বন্ধুকে বাঁচিয়ে ঢেউয়ে ভেসে প্রাণ গেল কিশোরের

বুধবার নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার ধুমপাড়া সাগর তীর থেকে ১২ বছর বয়সী ইউসুফের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। পতেঙ্গা হোসেন আহমদপাড়ার ইসমাইলের ছেলে ইউসুফ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্ল্যাহ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারনা ধূমপাড়া এলাকা […]

চট্টগ্রামে মজুদ করা তেল বেশি দামে বিক্রি, জরিমানা

বুধবার দুপুরে জামাল অ্যান্ড ব্রাদার্স নামের ওই দোকানে অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন দাম নির্ধারণ হওয়ার আগে ১৩৫ টাকা দরে প্রতি লিটার সয়াবিন কিনে রেখেছিল দোকান মালিক। “কিন্তু সেখানে খোলা সয়াবিন প্রতি লিটার নতুন দর ১৮০ টাকায় প্রতি […]

সিআরবিতে না হলে হাসপাতাল কোথায়? সংসদীয় কমিটিতে বিকল্প নিয়ে আলোচনা

যদি হাসপাতাল সিআরবিতে না হয়, সেক্ষেত্রে কোথায় হতে পারে তা নিয়েও কথা হয়েছে বৈঠকে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় রেলওয়ের বন্ধ হয়ে যাওয়া যক্ষা হাসপাতাল এলাকায় হাসপাতালটি হতে পারে বলে মত এসেছে সেখানে। অন্যদিকে সংসদীয় কমিটিতে এই আলোচনাকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। গত মঙ্গলবার ঢাকায় সংসদীয় কমিটির সভায় সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের বিকল্প স্থান নিয়ে আলোচনা তোলেন […]

চট্টগ্রাম আওয়ামী লীগে তৃণমূলের প্রতিবেদনের সময় ২৫ মে পর্যন্ত

মঙ্গলবার নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর কমিটির কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুসারে ১৫টি থানায় যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, তাদের নির্ধারিত এলাকা পরিদর্শন করে […]

চট্টগ্রামে কোকেনের দুই মামলায় সাক্ষী দিলেন একজন

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে অনুবাদকারক রতন কর্মকার সাক্ষ্য দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলাতেই রতন কর্মকার সাক্ষ্য দিয়েছেন। “মামলার আসামি মোস্তফা কামাল অনুবাদকারক রতন কর্মকারকে এই চালানের একটা লাতিন ভাষার ডকুমেন্ট থেকে ইংরেজিতে অনুবাদ করার কাজ দিয়েছিল। […]