চট্টগ্রামে কোকেনের দুই মামলায় সাক্ষ্য দিলেন একজন

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে অনুবাদকারক রতন কর্মকার সাক্ষ্য দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলাতেই রতন কর্মকার সাক্ষ্য দিয়েছেন। “মামলার আসামি মোস্তফা কামাল অনুবাদকারক রতন কর্মকারকে এই চালানের একটা লাতিন ভাষার ডকুমেন্ট থেকে ইংরেজিতে অনুবাদ করার কাজ দিয়েছিল। […]
চট্টগ্রামে ছাত্রলীগকর্মী খুনে আরেক কিশোর গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ থেকে মঙ্গলবার সকালে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির। গ্রেপ্তার কিশোর নগরীর একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে পুলিশকে জানিয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার গ্রেপ্তার কিশোরের নাম আসকারের […]
কাজ বাকি রেখে ঋণ নিয়ে অর্থ হাপিস, দুদকের মামলা

দুদকের উপ-পরিচালক মো. আনেয়ারুল হক মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ এই বিষয়ে দুটি মামলা করেছেন বলে জানান কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। আসামিদের মধ্যে রয়েছেন- সড়কের কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স থেকে সাব-কন্ট্রাক্টে কাজ পাওয়া কুমিল্লার মো. জাকির হোসেন, মেসার্স রানা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলম এবং ফেনীর সদর এলাকার […]
চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় বন্দরকর্মীর মৃত্যু

নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত আবু বক্কর ছিদ্দিক (৫৫) ছিলেন চট্টগ্রাম বন্দরের কর্মচারী, ওই এলাকাতেই তিনি থাকতেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। ডবলমুরিং থানার এসআই গোলাম রব্বানী অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বক্কর মোটর সাইকেল চালিয়ে ঈদগাঁহর দিক থেকে দেওয়ান হাট মোড়ের দিকে যাচ্ছিলেন। “মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট […]
হালিশহরে পরিত্যক্ত বাড়ির পাশে যুবকের লাশ

সোমবার হালিশহর এইচ ব্লকের ১ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে মারুফ (২০) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। হালিশহর সবুজবাগের আনন্দধারা হাউজিং এলাকায় নানীর সঙ্গে থাকতেন মারুফ। এই এলাকায় তিনি অটোরিকশা চালাতেন। তার মা থাকেন কিশোরগঞ্জে। হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,এইচ ব্লকের যে বাড়ির পাশ […]
চট্টগ্রামে ঈদ জামাত থেকে মোবাইল ‘চুরি’, গ্রেপ্তার ৩

নগরীর নন্দনকানন ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি ‘চোরাই’ মোবাইল সেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান। গ্রেপ্তার তিনজন হলেন- মো. মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মনছুর আলম (৪৪)। তাদের মধ্যে মারুফ মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত […]
বেশি দামে বেচতে মজুদ, ধরা পড়ে জরিমানা

রোজার মধ্যে পুরনো দামে কেনা সেই তেল এখন দাম বাড়ার পর তিনি নতুন দরে বিক্রি শুরু করেছিলেন। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ার পর তাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। তবে তিনি যদি এই তেল নতুন দরে বিক্রি করতে পারতেন, তাহলে তার কমপক্ষে ৬ লাখ টাকা লাভ হত। কেননা প্রতি লিটার […]
পাহাড়তলীর ফরিদ হত্যা: ১১ আসামির দুজন গ্রেপ্তার

ফরিদের বোন মোসা. রাশেদা আক্তার রোববার রাতে ডবলমুরিং থানায় ১১ জনের নাম উল্লেখ করে ওই মামলা করেন বলে ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান। এজাহারে নাম থাকা আসামিরা হলেন: আলাউদ্দিন আলো, দিদারুল আলম ওরফে টেডি দিদার, মো. শাহজাহান, আলাউদ্দিন ওরফে মনা, হৃদয় ওরফে চেরাগ আলী, আলী আজগর লেদা, মো. সোহাগ, মো. ফেরদৌস, মো. সালাউদ্দিন, মো. আল […]
চট্টগ্রামের দোকানে ‘গোপন ভাণ্ডারে’ ১৫ হাজার লিটার সয়াবিন

সোমবার দুপুরে নগরীর পাহাড়তলি বাজারে অভিযান চালিয়ে বিল্লি লেইনের সিরাজ সওদাগরের দোকানে ওই তেলের সন্ধান মেলে। চট্টগ্রামের তিনটি স্থানে গত দুদিনে ১৮ হাজার লিটারের বেশি সয়াবিন তেল পাওয়া গেল, যা দাম বাড়ানোর জন্য অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে অধিদপ্তরের ভাষ্য। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
রেলের জায়গা নিয়ে ‘বিরোধে’ ‘পরিচিতদের’ হাতেই খুন ফরিদ

পরিবার ও স্বজনদের অভিযোগ, রেলের জায়গা ‘বরাদ্দ নিয়ে’ সেখানে দোকান ও ঘর নির্মাণ করায় নিহত মো. ফরিদ (৪৫) এর কাছ থেকে চাঁদা দাবি করে স্থানীয় কিছু ব্যক্তি। টাকা না দেওয়ায় এবং আদালতে মামলা করতে চাওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়। শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছে এলাকায় মোটর মেকানিক হিসেবে পরিচিত ফরিদকে পিটিয়ে […]