ক্যাটাগরি

শঙ্খ নদীতে প্রাণ গেল দুই ভাইর

রোববার বিকেল সাড়ে চারটার দিকে নদীর পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহেদ (৫) ও রাব্বি (৩) ওই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই শিশুর বাবা শঙ্খ নদীর তীরে কৃষি কাজ করছিল। ওই দুই শিশুও নদীর চরের কাছে খেলছিল। খেলার একপর্যায়ে হয়ত নদীতে পড়ে […]

চট্টগ্রামে এবার দোকানের গুদাম থেকে হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

রোববার বিকালে অভিযানকালে অধিদপ্তরের কর্মীরা নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার কর্ণফুলী মার্কেটের খাজা স্টোর নামের ওই দোকানের নিচে গুদামে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট এক হাজার ৫০ লিটার সয়াবিন তেলের বোতলের সন্ধান পান। অবৈধভাবে এসব তেল মজুত এবং মেয়াদোত্তীর্ণ ঘি রাখার অপরাধে দোকানটির মালিক আবদুল হাকিমকে অভিযানের সময় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে […]

চট্টগ্রামে তরুণীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

বন্দর নগরীর আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর, পাকা রাস্তার মাথা এবং বন্দর থানার পিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নয়ন (২৩), আরিফুল ইসলাম আরিফ (২৩) ও আব্দুল লতিফ (২২)।  আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ২২ বছর বয়সী এক তরুণী পরিবারের সঙ্গে রাগ করে কুমিল্লা থেকে […]

হালদায় ১০ হাজার চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি দল রোববার সকাল ১০টা থেকে এক ঘণ্টা নদীর মোহনা ও কচুখাইন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে একটি নৌকা জব্দ করা গেলেও রেণু শিকারে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কচুখাইন এলাকায় অবৈধভাবে চিংড়ির রেণু ধরার […]

দোকানে তেল নেই, দোকানির বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন

আকতার হোসেন নামের ওই ব্যবসায়ী ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকার দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা। হেঁয়াকো বাজারে তার একটি মুদি দোকান আছে। শনিবার রাতে ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর ওই দোকানির বাড়িতে অভিযান চালিয়ে তেল উদ্ধার করেন। এস এম আলগমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ […]

চন্দনাইশে ৭০ বছরের বৃদ্ধ ‘খুন করলেন’ স্ত্রীকে

চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকায় শনিবার রাতে ওই ঘটনার পর থেকে এম এ সাত্তার নামের ওই ব্যক্তি পলাতক বলে পুলিশ জানিয়েছে। নিহত রাজিয়া বেগমের বয়স ৬০ বছর। পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে এই দম্পতির। পরিবারের বরাত দিয়ে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাজিয়া ও সাত্তারের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। “এর […]

চট্টগ্রামে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনিতে একটি মোটর ওয়ার্কশপ চালাতেন। শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ফরিদের মৃত্যু হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গাড়ি ওয়াশের […]

রাগ করে কুমিল্লা থেকে চট্টগ্রাম গিয়ে ‘ধর্ষণের শিকার’

শনিবার দুপুরে আকবর শাহ থানার জঙ্গল সলিমপুরের মীর আউলিয়া মাজারের পাশের ভবন থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, “মেয়েটির বাবা-মা কেউ বেঁচে নেই। সে তার সৎমায়ের সাথে কুমিল্লায় বাস করত। সৎমায়ের সাথে রাগ করে কুমিল্লা থেকে সকাল আটটায় সলিমপুর এলাকায় চলে […]

ঘর ছাড়া কিশোর উদ্ধার হলো ৫ মাস পর

‘স্বাধীনতার খোঁজে’ নবম শ্রেণি পড়ুয়া ওই কিশোর (১৫) গত বছরের ১০ ডিসেম্বর ঘর ছেড়ে ভুয়া পরিচয়ে বিভিন্ন স্থানে রেস্তোরাঁয় কাজ করত। শনিবার র‌্যাব-৭ এর অধিনায়ক এম এ ইউসুফ সংবাদ সম্মেলন করে বলেন, “১০ ডিসেম্বর দুপুরে মোবাইলে ফ্রি-ফায়ার গেমস খেলার সময় মা-বাবা লেখাপড়ায় মনোযোগ না থাকা, গেমস ও মোবাইল আসক্তি নিয়ে ওই কিশোরকে বকা দেয়। এতে […]

হালদায় এত অভিযানেও কেন মা মাছ শিকার থামছে না?

লাখ লাখ মিটার জাল জব্দ হচ্ছে; আটক হচ্ছে নৌযান। এমনকি বড়শিও জব্দ করছে সরকারি বিভিন্ন সংস্থা। কিন্তু শিকারীরা ক্ষান্ত হচ্ছে না। শুধু জেলেরাই হালদায় জাল পাতে এমন নয়। অন্য পেশার লোকজনও বাড়তি আয়ের জন্য মাছ শিকার করে। এমনকি স্থানীয় অবস্থাসম্পন্নরাও ‘বিনিয়োগ’ করেন হালদায় মাছ শিকারের পেছনে। হালদা পাড়ের মানুষসহ সংশ্লিষ্টরা বলছেন, মাছ শিকার থামানো যাচ্ছে […]