ক্যাটাগরি

গুম-খুন করে কেউ রেহাই পাবে না: খসরু

শুক্রবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালীতে ‘নিখোঁজ’ উপজেলা বিএনপির সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বাচার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, “এই সরকার গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলার মাধ্যমে জোর করে একটা দখলদার সরকারে পরিণত হয়েছে। যারা বাচা চেয়ারম্যানকে গুম করেছে তাদেরকে রেহাই দেওয়ার সুযোগ নেই। […]

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদ জসিম (৫০) ও সাকিল আহম্মদ মুন্না (২০)। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর চান্দগাঁও ও হালিশহর এলাকা থেকে এদের গ্রেপ্তার করে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার রাতে রৌফাবাদ এলাকায় ওয়ালটন শোরুমের বিপরীতে নিজ বাসার সামনে থেকে ১২ বছর […]

চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬০০ প্রাণীর দেখভালে ১৪ কর্মী

বন্দরনগরীতে ৬৬ প্রজাতির ছয় শতাধিক প্রাণী নিয়ে এ চিড়িয়াখানা চলছে কিউরেটর এবং সহকারী কিউরেটর ছাড়াই। এই বিপুল সংখ্যক প্রাণীর দেখাশোনার দায়িত্বে আছেন মাত্র ১৪ জন কর্মী আর একজন মাত্র চিকিৎসক। সেই চিকিৎসকই এক দিকে অসুখবিসুখে প্রাণীদের চিকিৎসা দিচ্ছেন, অন্য দিকে কিউরেটর ও সহকারী কিউরেটরের কাজ সামলাচ্ছেন একা হাতে।  অথচ দেশের প্রথম সাদা বাঘের জন্ম এই […]

বাংলাদেশ নিয়ে আরএসএফের প্রতিবেদন ‘বিদ্বেষপ্রসূত’ তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সংগঠনটি সম্পর্কে তিনি বলেন, “একটি প্যারিস বেইজড অর্গানাইজেশন। এই সংস্থা সবসময় বাংলাদেশের প্রতি বিদ্বেষ পোষণ করে।” ওই প্রতিবেদন প্রত্যাখান করে তথ্যমন্ত্রী বলেন, “সংস্থাটি বাংলাদেশের গণমাধ্যম নিয়ে অসত্য, ভুল ও মনগড়া রিপোর্ট করে।” ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আরএসএফ সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের ১০ […]

তরুণীতে ‘অ্যাসিড নিক্ষেপ’, অটোরিকশাচালক গ্রেপ্তার

নুরুল আজিম (২৮) নামে ওই চালককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী জানিয়েছেন। তার বাড়ি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায়। রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার এক তরুণীকে বুধবার রাতে তিনি অ্যাসিড ছুড়ে মেরেছিলেন বলে অভিযোগ এসেছে। ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে নুরুল আজিমের প্রেমের সম্পর্ক ছিল। এক […]

তরুণীকে ‘অ্যাসিড নিক্ষেপ’, অটোরিকশাচালক গ্রেপ্তার

নুরুল আজিম (২৮) নামে ওই চালককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী জানিয়েছেন। তার বাড়ি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায়। রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার এক তরুণীকে বুধবার রাতে তিনি অ্যাসিড ছুড়ে মেরেছিলেন বলে অভিযোগ এসেছে। ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে নুরুল আজিমের প্রেমের সম্পর্ক ছিল। এক […]

অদম্য লড়াকু রায়হান এবার একটি চাকরি চান

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে বিদ্যুতে ঝলসে রয়হানের এই দুর্গতি। তবে তিনি থেমে থাকেননি। কারো সাহয্য ছাড়াই নিত্যদিনের সব কাজ করতে পারেন এই তরুণ। কলম মুখে আটকে কনুইয়ের সাহায্যে তিনি লেখেন, একইভাবে কম্পিউটারে কম্পোজ করেন। হাত ও মুখ দিয়ে লিখেই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩.৮১ জিপিএ নিয়ে এসএসসসি এবং চকরিয়া কলেজ থেকে […]

ঈদের পর প্রথম কর্মদিবসে জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামবাসী

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীতে বৃষ্টি শুরু হয়। শুরুটা মুষলধারে হলেও পরে বেগ কমে আসে। বেলা ১১টা পর্যন্ত বৃষ্টিতে নগরীর ২ নম্বর গেইট, মুরাদপুর, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, ডিসি রোড, চান্দগাঁওসহ কয়েকটি এলাকার রাস্তায় পানি জমে যায়। তাতে এসব এলাকার বাসিন্দারা পরেন চরম ভোগান্তিতে। ছুটির আবহ না কাটায় সড়কে যানবাহন তেমন ছিল না। ফলে পানি ডিঙিয়ে […]

চট্টগ্রামে ঈদের পর ঘোরাঘুরির এক দিন

বুধবার বিকালে নগরীর উন্মুক্ত স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। আর তাতে ছিল সব বয়সী মানুষ। চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে গিয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। নগরীর এক প্রান্তে সাগর পাড়ে ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। তবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেখানে ভিড় কমতে শুরু করে। রাতেও কিছু বিনোদন […]

ডুবতে বসা বিদেশি জাহাজ উদ্ধারের পর চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে বেসরকারি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বুধবার বিকালে জাহাজটিকে ভেড়ানো হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। জাহাজটিতে ১১৫৬ টিইইউএস কন্টেইনার ছিল। এর বেশিরভাগ কন্টেইনারই রপ্তানি পণ্যভর্তি। জাহাজটিকে উদ্ধার করে জেটিতে ভিড়িয়ে প্রায় আটশ কোটি টাকার মতো পণ্য রক্ষা করা গেছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। ভিয়েতনামের পতাকাবাহী ১৭২ মিটার দৈর্ঘ্যের […]