ক্যাটাগরি

মিরসরাইয়ে বাস উল্টে নিহত ২

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কমলদহ এলাকায় চিটাগাং শিপিং লিমিটেড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে হাইওয়ে পুলিশ জানায়। এ ঘটনায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার হুমায়ন কবীরের ছেলে মো. ফয়সাল (১৯) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকার স্বপন আচার্য্যর ছেলে শান্ত আচার্য্য নিহত হন। হাইওয়ে পুলিশের কুমিরা থানার এএসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর […]

ঈদে বেড়াতে বেরিয়ে ‘ভুল’ বাসে চেপে ৩ শিশু চট্টগ্রামে

মঙ্গলবার সন্ধ্যায় ওই তিন শিশুকে উদ্ধারের পর রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শিশু তিনটি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের বাসিন্দা। তারা মামাত-ফুফাত বোন।   ওসি জহির বলেন, “তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজ বাড়িতে […]

ঈদের ছুটিতে বেড়াতে এসে দেয়াল ধসে শিশুর মৃত্যু

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালী বাড়ি এলাকায় সেমিপাকা ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত রুদ্র দাশ (১২) চট্টগ্রামের রাউজান উপজেলার ছত্তার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা সুকুমার দাশ ও প্রিয়াংকা দাশ দম্পত্তির সন্তান। দেয়াল ধসে প্রিয়াংকা দাশের বোন প্রিয়শ্রী দাশ (২২) ও তার মা লাকী […]

বেড়াতে এসে চট্টগ্রামে লিফটে আটকা ১১ জন, উদ্ধার ফায়ার সার্ভিসের

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নগরীর চকবাজার থানার প্যারেড মাঠের পাশে মেঘনা টাওয়ার নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। লিফটে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে ভবনের নিরাপত্তা কর্মী ও লোকজন ব্যর্থ হলে জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চাওয়া […]

দুপুরের বৃষ্টিতে চট্টগ্রামে ঈদের ঘোরাঘুরিতে ছেদ

মঙ্গলবার বেলা ১টা থেকে বন্দরনগরীতে বৃষ্টি শুরু হয়; সঙ্গে ছিল দমকা হাওয়া। বৃষ্টিতে বৈশাখের টানা তাপপ্রবাহে ভ্যাপসা গরম কেটে স্বস্তি এলেও ঈদের ঘোরাঘুরিটা জমে ওঠেনি। ঈদে মিষ্টি মুখের পর দুপুরে ঘুরতে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের অপেক্ষা করতে হয় আরও কিছুটা সময়।     পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত শেষ […]

ঈদ চেনারূপে ফিরল চট্টগ্রামে

মঙ্গলবার সকালে চট্টগ্রামের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। গত দু’বছর স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরেই আয়োজন করা হয়েছিল ঈদের নামাজের। এবার তা আবার ফিরেছে মাঠে। চট্টগ্রামে ঈদের নামাজে সব রাজনৈতিক দলের নেতারা এক কাতারে সামিল হন। মাঝের দু’বছর সেই দৃশ্যের দেখা মেলেনি। এবার আবারও ফিরেছে ঈদের জামাতের পুরনো চেহারা। জামাতে অংশ […]

দুবৃত্তদের স্থান আওয়ামী লীগে হবে না: তথ্যমন্ত্রী

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্য ‍ও সম্প্রচারমন্ত্রী আহত আওয়ামী লীগ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ‘ব্যানারে নাম না থাকায়’ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে […]

দুর্বৃত্তদের স্থান আওয়ামী লীগে হবে না: তথ্যমন্ত্রী

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্য ‍ও সম্প্রচারমন্ত্রী আহত আওয়ামী লীগ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ‘ব্যানারে নাম না থাকায়’ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে […]

সাতকানিয়া-বাঁশখালীর বিভিন্ন গ্রামে আগাম ঈদ

সাতকানিয়ার মির্জা খীল দরবার শরিফের অনুসারীরা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে বহু বছর ধরে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সে ধারাবাহিকতায় দরবারের অনুসারীরা সোমবার ঈদ উদযাপন করে, যদিও দেশে ঈদ উদযাপন হবে মঙ্গলবার। সকালে দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বলে জানান চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও […]

বাকলিয়ায় যুবক খুন

বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় রোববার রাতে এ হত্যাকাণ্ ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. ইমন (২৬) বজ্রঘোনা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত মো. আসিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি রাশেদুল হক। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস খানেক আগে রিয়াদ নামে অন্য এক যুবকের […]