ক্যাটাগরি

চট্টগ্রামে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

রোববার মিয়াখান নগরে এই বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, তিনশ জনকে ঈদ উপহার ও দুশ জনকে নগদ অর্থ দেওয়া হয়। সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন দুলাল ও মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, […]

কোটি টাকা ‘হাতিয়ে’ লাপাত্তা ওয়ালটনের চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক, স্ত্রী গ্রেপ্তার

এসময় ফারুক হোসেন নামের ওই ব্যবস্থাপকের স্ত্রী নুরজাহান বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ফারুককে এখন পর্যন্ত ধরা যায়নি। শনিবার নুরজাহানকে পাবনা থেকে গ্রেপ্তারের সময় তার বাসার কলসি থেকে ৩২ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান। এ বিষয়ে ওয়ালটনের উপ ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সরকারের সঙ্গে […]

রিকশাচালকরাও এখন এক দিন চালিয়ে দুদিন খেতে পারে: তথ্যমন্ত্রী

তিনি বলেছেন, “আশির দশকে স্লোগান হত শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। অথচ এখন শ্রমিকের মজুরি ১৫ কেজি চালের মূল্যের সমান উন্নীত হয়েছে। চট্টগ্রাম এলাকায় ৭০০-৮০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না, ঢাকায়ও তাই, উত্তরবঙ্গে কিছুটা কম। “একজন রিকশাওয়ালা-ভ্যানচালক ভাই আগে যদি একদিন বাহন না চালাত, তার চুলাতে আগুন জ্বলত […]

ভাটিয়ারিতে প্রাইভেটকার ও রিকশা সংঘর্ষে নিহত ২

রোববার বিকালে বন্দর-ভাটিয়ারি টোল রোডের আকবরশাহ থানার বাংলাবাজার সাহেব বাবুর বৈঠক খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী জোছনা বেগম (৭৫) ও রিকশাচালক রাজু দাশ (৪০)। আকবর শাহ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁকা রাস্তায় দ্রুতগতির প্রাইভেটকারটি ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে রিকশাচালক […]

আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সোমবার ঈদ

বাংলাদেশে কবে ঈদ হবে, রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সে সিদ্ধাত হবে। তবে শনিবার সৌদি আরবসহ কিছু দেশে চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে সোমবার ঈদ হবে। চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বরাবরই আরবের সাথে মিল রেখে রোজা, ঈদসহ অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সারেন। সে অনুযায়ী সোমবারই ঈদ করবেন তারা। জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার […]

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদে দুই জামাত

এ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব ঈদের দিন সকাল ৮টায় প্রধান জামাতে ইমামতি করবেন বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে; আর দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার। সিটি করপোরেশন জানিয়েছে, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এবার দুটো জামাত হবে। সকাল ৯টায় […]

ঘামে ভেজা ঘাট শ্রমিকের দিন

দেড় বছর ধরে চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি জেটিতে ঘাট শ্রমিক হিসেবে এমন হাড়ভাঙা খাটুনির দিন পার করছেন ভোলার চরফ্যাশনের বাসিন্দা মোহাম্মদ সজীব। ঘাটে দাঁড়ানো জাহাজ থেকে প্রতিদিন দুই থেকে আড়াইশ বস্তা মালামাল মাথায় করে নামিয়ে ট্রাকে তুলে পান সাত থেকে আটশ টাকা। দিনে দুইবেলা ভাত আর তিনবেলা নাস্তা মিলে খরচ আড়াই থেকে তিনশ টাকা। বাড়িতে […]

দুই সহস্রাধিক কারাবন্দিকে নওফেলের ঈদ উপহার

শনিবার দুপুরে কারাগারে এক অনুষ্ঠানে বন্দিদের জন্য পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের পোশাক কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে ছোয়া লেগেছে। যা থেকে কারাগারও বাদ যায়নি। “আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ। অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু বঙ্গবন্ধুকন্যার সরকার […]

হাটহাজারীতে বাস-রিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে হাটহাজারী উপজেলার নাজিরহাট সড়কের খণ্ডলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের একজনের নাম নিকাশ বড়ুয়া (৫০)। তিনি হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে। নিহত অপরজন রিকশাটির চালক, তার পরিচয় জানা যায়নি। হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার সাদেক হাসান জানান, চট্টগ্রাম থেকে ফটিকছড়িমুখী একটি বাসের […]

কাদা থেকে টেনে তোলার পরপরই দৌড়ে বনে ঢুকল হাতিটি

পাহাড়ি বনে ‘একাই’ চলাফেরা করা মাঝ বয়সী হাতিটি এলাকাবাসীর কাছে ভালোই পরিচিত। গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের তৈলাভাঙা বিলটি পার হতে গিয়ে কাদায় আটকে যায় বিশালাকার এই প্রাণিটি। শরীরে মাঝ বরাবর অনেকটা অংশ কাদায় গেঁথে যাওয়ায় অনেক চেষ্টা করেও নিজে থেকে উঠতে পারেনি। শেষমেশ খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে শনিবার বেলা সাড়ে ১২টার […]