চট্টগ্রামে ছেলে শিশুকে যৌন নির্যাতন, একজন গ্রেপ্তার
বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি বিহারি মসজিদের হেফজখানার ছাদে দারোয়ানের কক্ষে শুক্রবার রাতে শিশুটি নির্যাতিত হয় বলে অভিযোগ এসেছে। গ্রেপ্তার মিজানুর রহমান (৫৫) কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। শিশুটি বায়েজিদ শেরশাহ এলাকার বাসিন্দা। বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক গার্মেন্টসকর্মীর আট বছর বয়েসী ছেলে বিহারী মসজিদের হেফজখানায় পড়ালেখা করত। শুক্রবার […]
পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর: চেয়ারম্যান গ্রেপ্তার
শনিবার সকালে পশ্চিম হাইদগাঁও এলাকায় বাড়ি থেকে চেয়ারম্যান জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসিকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিতেন কান্তি গুহর উপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।” শুক্রবার ইফতার মাহফিলের ব্যানারে ‘নাম না থাকায়’ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি […]
পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর

শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে ওই হামলার ঘটনায় জিতেন কান্তি গুহ নামের ওই আওয়ামী লীগ নেতার মাথা কেটে গেছে, একটি হাতও ভেঙেছে। তাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি হাইদগাঁও উনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বি এম জসিম। ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে […]
‘আমাদের উদ্ধার করুন’: এক মাস ধরে কলকাতায় আটকা ১৫ নাবিক

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ (সাবেক কলকাতা বন্দর) এবং জাহাজটির বাংলদেশি মালিকপক্ষের ‘উদাসীনতায়’ এতদিন ধরে সেখানে আটকে থাকতে হচ্ছে অভিযোগ করে দ্রুত উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। তবে জাহাজের মালিকপক্ষ বলছে, জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করার পর বিভিন্ন প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনো নাবিকদের ফিরিয়ে আনা যাচ্ছে না। তাদের দ্রুত ফেরাতে ভারতীয় দূতাবাস, […]
‘অজ্ঞাত ব্যক্তির’ উপহারে ঈদ উৎসব মনাই ত্রিপুরা পাড়ায়

শুক্রবারের সকালটা অন্যদিনের মত আর একটা সাধারণ সকাল ছিল না প্রান্তিক এসব আদিবাসী ৫৭টি পরিবারের জন্য। কেননা ভোরে উঠেই স্কুল প্রাঙ্গণে তারা দেখা পেয়েছেন ‘ঈদ উপহারের’। তবে তারা জানেন না কে বা কারা পাঠিয়েছেন এ উপহার। রাতে বা ভোরের কোনো এক সময় হাটহাজারির প্রত্যন্ত ওই পাড়ার স্কুলের সামনে একটি টেবিলে লুঙ্গি, শাড়ি ও থ্রি পিস […]
ঈদের জন্য সাজছে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

নগরীর পাহাড়তলীতে রেলওয়ের কৃত্রিম জলাশয় ফয়’স লেকে গড়ে তোলা এমিউজমেন্ট পার্ক এবং সি ওয়ার্ল্ড গত দুই বছরে চারটি ঈদ আর দুটি পহেলা বৈশাখে বন্ধ ছিল মহামারীর কারণে। জীর্ণতা ভর করেছিল রাইডগুলোতে। বিবর্ণ হয়ে পড়েছিল অঙ্গসজ্জা। তাতে নতুন করে লাগছে রঙের ছোঁয়া; মেরামতও করা হচ্ছে। শিশুদের জন্য যোগ হয়েছে টয় ট্রেন। মেরি গো রাউন্ডের ঘোড়াগুলোর বাহারি […]
চট্টগ্রামে যুবলীগের সম্মেলন ২৮ থেকে ৩০ মে

শুক্রবার কেন্দ্রীয় যুবলীগ আগামী ২৮ মে দক্ষিণ জেলা এবং ২৯ মে উত্তর জেলায় ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে সম্মেলন আয়োজনের বিষয়ে ইউনিট তিনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। এতে বলা হয়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ চট্টগ্রামের তিনটি […]
চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

নগরীর শেরশাহ ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান। গ্রেপ্তার পাঁচ জন হলেন- মো. সাকিব (২৩), মো. সোহেল (২৯), জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল (২২), মো. পারভেজ (২২) ও ইসমাইল হোসেন রাব্বী (২২)। তাদের সবার বাড়ি সীতাকু্ণ্ড উপজেলার বিভিন্ন এলাকায়। ওসি […]
সীতাকুণ্ডে পুকুরঘাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিতে আহত যুবকের মৃত্যু

শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন কান্তি বণিক জানান। মো. বাবলু নামের ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি সীতাকুণ্ড উপজেলা পৌর সদরের শেখ নগর গ্রামে। ওসি বলেন, “পৌরসভার শেখ নগর এলাকার একটি পুকুরের ঘাট ব্যবহার নিয়ে প্রতিবেশী নারীদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ায় পুরুষরাও জড়িয়ে পড়লে ২৬ […]
‘পরীদের স্নানের’ সেই দীঘি এখন এলাকাবাসীর দুঃস্বপ্ন

দীঘির চার পাড়ে গড়ে উঠেছে নানা অবকাঠামো। পূর্ব ও দক্ষিণ পাড়ে দীঘির জমিতেই শ’খানেক টিনশেডের স্থাপনা। আছে সেমিপাকা এবং পাকা বাড়িঘরও। এসব স্থাপনা থেকে আবর্জনা ফেলা হচ্ছে দীঘির পানিতে। নিয়মিত ফেলা হচ্ছে পলিথিন ও পয়ঃবর্জ্য। শ্যাওলা জমে পানি সবুজ রঙ ধারণ করেছে। ওই পানিতেই চলছে কাপড় ধোয়া। মাস খানেক আগে দীঘির পানি থেকে দুর্গন্ধ বাড়তে […]