ক্যাটাগরি

চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

শুক্রবার রাত নয়টার দিকে চেরাগী পাহাড় মোড়ে দৈনিক আজাদীর গলির মুখে কিছু তরুণ ওই কলেজ ছাত্রকে উপর্যপরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম। নিহত আসকার বিন তারেক (১৮) নগরীর একটি কলেজের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তিনি কোন কলেজের […]

স্বামীকে ‘অপহরণের’ অভিযোগে স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- পান্না আক্তার (২৯) ও তার ছোট ভাই জাহেদুল ইসলাম জাবেদ (১৯)। শুক্রবার নোয়াখালীর কবিরহাটে শ্বশুড়বাড়ি থেকে মো. পারভেজকে উদ্ধার করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পারিবারিক কলহের জেরে গত ফ্রেব্রুয়ারিতে শ্বশুরবাড়ি থেকে কবিরহাটে নিজ বাড়িতে চলে যান পান্না। সেখানে গিয়ে […]

পটিয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

শুক্রবার রাতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শান্তিরহাট বুদপুরা বাজারে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. সোহেল (৩৫) বুদপুরা এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)। তিন মাস আগে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের এ হতাহতের পেছনে রয়েছে বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন পটিয়া […]

বিদেশি নারীর উপহারের বইয়ে হাতের লেখা ‘মিলে যাচ্ছে’ বাবুলের সঙ্গে

আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাবুল আক্তারের হাতের লেখার নমুনা সংগ্রহ করে ওই বইয়ের লেখার সঙ্গে মিলিয়ে দেখে। সেই পরীক্ষার প্রতিবেদন পিবিআই হাতে পেয়েছে।  পিবিআই প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআইডি প্রতিবেদন জমা দিয়েছে। তাতে নমুনা হাতের লেখার সাথে বইতে থাকা লেখার মিল পাওয়া গেছে।” সাবেক […]

সন্দ্বীপে স্পিডবোট ডুবি: নিখোঁজ ২ শিশুর মৃতদেহ উদ্ধার

শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হল। বিকালে উরকিরচর এলাকা থেকে মনির হোসেন ওরফে সৈকত নামে ১০ বছর বয়সী আরেক শিশুর লাশ উদ্ধার করার কথা জানান সন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, উরকিরচরের যে স্থান থেকে সকালে আট বছরের জমজ এক বোন আদিফার লাশ […]

সন্দ্বীপে স্পিডবোট উল্টে নিখোঁজ আরেক শিশুর মৃতদেহ উদ্ধার

শুক্রবার সকালে উরকিরচর এলাকা থেকে আট বছর বয়সী আদিফার (৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুর্ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন সাগরের বিভিন্নস্থানে যৌথ টহল পরিচালনা করে। “সকালে উরকিরচর এলাকা থেকে শিশু আদিফার মরদেহ উদ্ধার করা হয়।” সন্দ্বীপ ফায়ার […]

স্পিডবোট উল্টে নিখোঁজ ৩ শিশুর হদিস মেলেনি দুই দিনেও

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়ে কারও সন্ধান মেলেনি। সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড, পুলিশ ও প্রশাসনের সদস্যরা সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত সাগরে তল্লাশি অভিযান চালিয়েছেন। তিন শিশুর খোঁজে শুক্রবারও তাদের অভিযান চলবে। সন্দ্বীপে স্পিডবোট উল্টে শিশুর মৃত্যু, নিখোঁজ […]

‘বোতলবন্দি জিন’ দেখিয়ে ভণ্ড তান্ত্রিকের হুমকি, র‌্যাব ‘ধ্বংস হয়ে যাবে’

‘জিনের উছিলায় গুপ্তধন’ পাইয়ে দেওয়ার কথা বলে নতুন প্রতারণার ফাঁদ পেতেছিলেন ৪২ বছর বয়সী এই ব্যক্তি; ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. ইব্রাহীম হোসেন।  র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, নগরীর হালিশহর থানার বৌ বাজার এলাকা থেকে মঙ্গলবার ইব্রাহীম নামের ওই […]

চুলায় ‘মায়ের দেওয়া’ আগুন ছড়িয়ে মেয়ের মৃত্যু

বুধবার বিকালে দক্ষিণ পতেঙ্গা মোল্লাঘাটা এলাকার দ্বীন মোহাম্মদ সওদাগর কলোনিতে আগুন লাগার পর মেয়ে শারমিন আক্তার মনিকে বাঁচাতে গিয়ে বাবা আব্দুল মান্নানও দগ্ধ হন।  অগ্নিকাণ্ডে আশেপাশের আরও পাঁচটি টিনের ঘর পুড়ে গেছে বলে জানান পতেঙ্গা থানার ওসি কবির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে ঘরে লাকড়ির চুলায় রান্না করছিলেন মান্নানের স্ত্রী সাহিদা বেগম। চুলায় […]

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবেছে বালুবাহী নৌযান

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা লাইট হাউজ থেকে ৪.৮ নটিক্যাল মাইল দূরে বর্হিনোঙরের ব্রাভো অ্যাংকরেজ এলাকায় নৌযানটি ডুবে যায়। চট্টগ্রাম বন্দরের চিফ কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম জানান, ‘মামা-ভাগিনা’ নামের বাল্কহেডটি ৮ হাজার ঘনফুট বালি নিয়ে সিলেট থেকে কর্ণফুলী নদীতে আসছিল। পতেঙ্গা লাইট হাউজ থেকে ৪.৮ নটিক্যাল মাইল দূরে সেটি ডুবে যায়। স্থানীয় জেলেরা এবং […]