চট্টগ্রামে ছাত্রলীগকর্মী মামুন হত্যায় ৭ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক বুধবার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- আলী আজগর হৃদয়, আজম, ওমর উদ্দিন, শওকত হোসেন ওরফে শাহ নূর, ফারুক ওরফে আশিক, এস এম আশরাফুল আলম সুমন ও পারভেজ। তাদের মধ্যে সুমন ও পারভেজ পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনকে হত্যার অভিযোগ […]
সন্দ্বীপে স্পিডবোট উল্টে শিশুর মৃত্যু, নিখোঁজ ৩

কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোটটি বুধবার সকাল ১০টার দিকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে প্রবল বাতাসে উল্টে যায় বলে চট্টগ্রাম নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির ওসি একরাম উল্লাহ জানান। নৌযানটিতে মোট ২২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর নুসরাত জাহান আনিকা নামে ১১ বছর বয়েসী এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ […]
ঈদে বাসা খালি রেখে না যাওয়ার পরামর্শ নগর পুলিশের

মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নগরবাসীকে রোজা চলাকালীন এবং ঈদের ছুটির সময়ে নিরাপত্তা জন্য বিভিন্ন নির্দেশনা দেন তিনি। পুলিশ কমিশনার বলেন, “বাড়ির নিরাপত্তার বিষয়টি বাসিন্দাদেরও দেখতে হবে। পুলিশ বাড়ির বাইরে থাকবে।” নিরাপত্তা নিশ্চিত করতে বাসা-বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে বাসিন্দাদের বাসা খালি রেখে সবাইকে ‘চলে না যাওয়ার’ পরামর্শ দেন সালেহ মোহাম্মদ। “নিরাপত্তার […]
ড্রোন উড়িয়ে চট্টগ্রাম নগরীর মহাপরিকল্পনা তৈরির কাজ উদ্বোধন

মঙ্গলবার সিডিএ ভবনের ছাদে ড্রোন উড়িয়ে নতুন মাস্টারপ্ল্যান এর মাঠ পর্যায়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন। এ বারের মহা পরিকল্পনায় ‘ফিজিক্যাল ফিচার সার্ভের’ তথ্য-উপাত্ত যাচাইয়ে ড্রোন সার্ভেও করা হবে। ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২০-২০৪১) প্রণয়ন’ নামের প্রকল্পটি সিডিএ’র তৃতীয় মহা পরিকল্পনা। এর আগে ১৯৬১ সালে প্রথম এবং ১৯৯৫ সালে ২০ […]
‘গরীবের সুপার শপে’ পছন্দের পণ্য মিলেছে ১০ টাকায়

নগরীর সিআরবি শিরিষ তলায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘গরীবের সুপার শপে’ ১০ টাকার মধ্যে পছন্দের পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ। এক দিনের এই আয়োজনে এক টাকায় এক কেজি চাল এবং একই দামে মিলেছে একটি ডিম। তিন টাকায় এক কেজি ডাল, দুই টাকায় এক কেজি ছোলা এবং একই দামে বিক্রি হয়েছে এক কেজি […]
দ্বিতীয় দফায় চট্টগ্রামের বারইপাড়া খালের ব্যয় বাড়ল ৮.৪%

এ দফায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রকল্প ব্যয় হয়েছে ১ হাজার ৩৬২ কোটি টাকা। চার বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্প সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ […]
চট্টগ্রামে কিশোরদের সংঘাতে মৃত্যু, ‘ছুরিকাঘাতকারী’ গ্রেপ্তার

সোমবার কিশোরগঞ্জের নিকলি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান। ১৪ বছর বয়সী ওই কিশোরকে মঙ্গলবার চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ওসি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকার অপর এক কিশোরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। “দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত […]
চট্টগ্রাম যুব বিদ্রোহের বার্ষিকীতে শহীদদের স্মরণ

এ দিন বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে তাদের নামে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ এবং পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ করার দাবি জানানো হয়েছে। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের […]
শফী ‘হত্যা’র পেছনে কাদিয়ানীরা, অভিযোগ ফয়জুল্লাহ’র

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘শাইখূল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহ. ফাউন্ডেশন’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডের বিচার ১০০ বছর পরে হলেও হবে বলে আশা করেন শফীর অনুসারী ফয়জুল্লাহ। তিনি বলেন, “শাইখূল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এই হত্যা মামলার বিচার অবশ্যই হবে। […]
ফেইসবুকে তরুণীর নামে ‘আপত্তিকর পোস্ট’, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আরিফ উদ্দিনের (৩৬) বাড়ি বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর। তিনি নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় থাকেন। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে দেওয়া এক তরুণীর অভিযোগের ভিত্তিতে রোববার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষায়িত এই ইউনিটের পরিদর্শক সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফের সঙ্গে ওই তরুণীর ‘চার বছরের’ প্রেমের সম্পর্ক ছিল। তিনি […]