ক্যাটাগরি

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ৯ পোশাককর্মী আহত

সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, আমজুর হাটের সান ওর্য়াল্ড নামের একটি পোশাক কারখানার কর্মীদের নিয়ে যাচ্ছিল বাসটি। পথে সিমেন্টবাহী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। তাতে নয়জন আহত হন, তবে […]

আসামি ধরতে গিয়ে ‘স্ত্রীকে মারধর ও লুটপাট’, এসআই প্রত্যাহার

মাহবুব মোর্শেদ নামের ওই পুলিশ উপ পরিদর্শক সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্বরত ছিলেন। তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানিয়েছেন।   সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি অভিযোগ আসার পর এসআই মাহবুব মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।” গত […]

ময়নাতদন্ত ব্যবস্থার পরিবর্তনে ১১ সুপারিশ পিবিআইর

এ ঘটনার ময়নাতদন্ত প্রতিবেদনে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেছিলেন চিকিৎসক। এর ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালত ঘটনার অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়। পিবিআইর দেড় বছরের তদন্তে বেরিয়ে আসে, আত্মহত্যা নয়, সেটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজশাহীর বরেন্দ্র কলেজের ছাত্র আহসান হাবিব ওরফে রনি, রাজশাহী কলেজের ছাত্র […]

এবার বলী খেলার খরচ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়র

রোববার বলী খেলা ও মেলার স্থান পরির্দশন করতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির নেতারাও এসময় তার সাথে ছিলেন। মেয়র রেজাউল বলেন, “জব্বারের বলী খেলা শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখতে আমাদেরকে সকলের সহযোগিতা করতে হবে। “সময় স্বল্পতার কারণে স্পন্সরের বদলে সম্পূর্ণ আয়োজনের […]

দল ক্ষমতায় না থাকলে ‘পায়ের নিচে মাটি’ থাকবে না: নাছির

রোববার নগরীর একটি কনভেনশন সেন্টারে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সাবেক সিটি মেয়র নাছির বলেন, “আমাদের মধ্যে মত ভিন্নতা ও নেতৃত্বের প্রতিযোগিতাসহ যা কিছুই থাকুক না কেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে আমাদের কারও পায়ের নিচে […]

সীতাকুণ্ডের রেল লাইনে যুবকের লাশ

রোববার সকালে উপজেলার বাড়বকুণ্ডের শুক্লারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার সীতাকুণ্ড ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রামমুখী ডাউন লাইনের পাশে লাশটি পড়ে ছিল। সকালে চট্টগ্রামগগামী কোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে বলে আমরা ধারণা করছি।” নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। […]

চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চুনারটাল এলাকার একটি ভবন থেকে শুক্রবার রাতে নূর হোসেন (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে টেকনাফের একটি রোহিঙ্গা শিবিরে আশ্রিত ছিল। তিনি জন্মসনদ বানিয়ে চান্দগাঁও এলাকায় বাংলাদেশি পরিচয়ে বাসা ভাড়া নিয়ে জুতার দোকানে কাজ করতেন। এর আড়ালে ইয়াবা কারবারের সঙ্গেও যুক্ত […]

হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ

শনিবার ভোর থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহিদুল জানান, হালদার দুই পাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২১টি ঘেরা জাল জব্দ করা হয়। “ভোরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু করা হয়। এরপর ছিপাতলী, ধলই ও ফরহাদাবাদ […]

স্ত্রীকে হত্যা করে ইটভাটায় ‘কাজ নিয়ে’ আত্মগোপনের ৫ মাস পর গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সুমন (৩৫) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাদুরখিল গ্রামের বাসিন্দা। তিনি ফটিকছড়ির চা বাগান এলাকায় মোটর সাইকেলে লোকজন আনা-নেওয়ার কাজ করতেন। নগরীর বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, যৌতুকের টাকার জন্য […]

ভাসানচরের কাছে ডুবেছে কয়লাবোঝাই জাহাজ

শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর ভাসানচরের কাছে উত্তাল ঢেউয়ে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ সেলিম। ‘এমভি সজল তনয়-২’ নামের জাহাজটি ৭০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের আউটার থেকে রওনা হয়েছিল। সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাসানচরের অদূরে ঠেঙ্গারচরের কাছে ডুবে যায় লাইটারেজটি। সাগর উত্তাল থাকায় ঢেউয়ের কারণে এটি ডুবে যায় বলে জেনেছি।” […]