জব্বারের বলী খেলা হবে, মেলাও হবে

শনিবার আবদুল জব্বারের স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সঙ্গে আলোচনা শেষে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন। প্রতিবারের মতো এবারও ১২ বৈশাখ (২৫ এপ্রিল) বলী খেলা হবে। লালদীঘি মাঠ না পাওয়ায় এবারের বলী খেলা হবে মাঠের সামনে জেলা পরিষদ চত্ত্বরে অস্থায়ী মঞ্চ করে। তবে রমজান মাস হওয়ায় এবার বলী খেলার জন্য […]
চট্টগ্রামে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা এলাকা থেকে শুক্রবার এ শিশুকে উদ্ধারের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- কুলসুম বেগম ওরফে কুসুম (২৭), তার স্বামী মো. সোহেল (২৯) ও সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার সকালে রৌফাবাদ এলাকার রাজা মিয়া কলোনি থেকে […]
চট্টগ্রামে দু’দল কিশোর সংঘাতে, ছুরিতে একজনের মৃত্যু
প্রতীকী ছবি নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁও কাঁচা রাস্তার মোড়ে শুক্রবার রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গভীর রাতে মো, ফাহিম নামে আনুমানিক ১৬ বছর বয়েসী এক কিশোরের মৃত্যু হয়। ফাহিম হালিশহর আফজাল ফকির রোডের ধোপা পুকুর পাড়ের বাসিন্দা মো. জহিরের ছেলে। গBপূর্ত বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং […]
চবির শাটল ট্রেনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনে দুজন যুবক শ্লীলতাহানীর চেষ্টা করলে কোনোক্রমে রক্ষা পায় ভুক্তভোগী ওই ছাত্রী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা ওই ছাত্রীর সাথে যোগযোগ করি। এটি ভয়ংকর ঘটনা। “এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা […]
ইফতার পর্যন্ত ‘বাঁচিয়ে রাখার’ আকুতিও শোনেনি হত্যাকারীরা

ইফতারের কয়েক ঘণ্টা আগে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের আট দিনের মাথায় পাঁচজনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ কথা জানায়। গ্রেপ্তাররা হলেন-মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ, তার ভাই মোহাম্মদুল হক ওরফে মাহমুদুল হক (৫২), আবদুল্লাহ (৩০), আব্দুল আজিজ (২৮) ও নুরুল হক (৫৩)। এরা সবাই কক্সবাজারের স্থায়ী বাসিন্দা। শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ […]
সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই

শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী। বিডিনিউজ টোয়েন্টি ফোরকে তিনি জানান, মোস্তফা কামাল পাশা কিছুদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে মোস্তফা কামাল পাশার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রামের […]
খালে গলা পর্যন্ত ডুবে ছিলেন বৃদ্ধা, তুলে আনল ফায়ার সার্ভিস

আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারী তার নাম-ঠিকানা কিছু বলেননি। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও থানার ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বালুরটাল এলাকার খালের পানিতে গলা পর্যন্ত ডুবে ছিলেন ওই নারী। তার মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার উপরে ছিল। উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ […]
জব্বারের বলী খেলা এবার ‘ফ্লাড লাইটের আলোয়?’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, শনিবার বেলা সাড়ে ১১টায় আয়োজক কমিটি এবং সংবাদকর্মীদের সাথে বসে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের ১২ তারিখ লালদিঘীর ময়দানে হয় এই খেলা। এই খেলা ঘিরে তিন দিন লালদিঘীর মাঠ ও আশপাশের রাস্তায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। করোনা […]
শিক্ষার্থী মারধরের শিকার, অবরোধ চবিতে

বৃহস্পতিবার বিকালে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে মূল ফটবে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন মোটর সাইকেলের সাথে ১ নম্বর রেলক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশা ধাক্কা লাগে। “এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে সিএনজি চালক আরাফাতকে মারধর করে।” এই ঘটনার প্রতিবাদে বিকাল ৫টার দিকে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল […]
বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার উপজেলার গোমদণ্ডী গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে ডুবে যায় ধ্রুব দাশ (১১)। অপরদিকে বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায় পূর্ব ধোরলা গ্রামের স্বাত্তিক চন্দ্র দাশ (৪)। ধ্রুব গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পরত, তার বাবার নাম গোবিন্দ দাশ। তারা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৈবর্তপাড়ার বাসিন্দা। পানিতে ডুবে যাওয়া স্বাত্তিক আহল্লা করলডেঙ্গা […]