হালদায় ‘সাকার ফিশ’, উদ্বেগ

তারা বলছেন, সাকার ফিশ দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীর বাস্তুসংস্থানের জন্য অশনি সঙ্কেত। সাকার মাউথ ক্যাটফিশ মূলত অ্যাকুরিয়ামের মাছ। এর বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus। গায়ে কালোর উপর সোনালি ডোরা কাটা। অমসৃণ শরীর। পিঠের উপরে ও শরীরের দুপাশে বড় কাটার মত ধারালো পাখনা আছে। মুখে আছে ধারালো দাঁত। সাকার […]
চট্টগ্রামে খুচরা ছেড়ে পুদিনা এখন কেজিতে, ধনে পাতাও দামী

ব্যবসায়ী-বিক্রেতারা বলছেন, অন্যান্য সময়ে ৫/১০ টাকার খুচরা পুদিনা পাতা বিক্রি হলেও ‘চাহিদা বেড়ে যাওয়ায়’ রোজায় বিক্রি হচ্ছে কেজিতে। শশা ও বেগুন বিক্রি হচ্ছে রোজার আগে বেড়ে যাওয়া দামেই। রোববার বন্দরনগরীর বড় সবজির বাজার রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, পুদিনা পাতা উঠেছে প্রচুর। এ বাজারের বিক্রেতা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরের অন্য সময়ে তিনি […]
কোভিড: চট্টগ্রামে এক দিনে ১১ মৃত্যু, জেলায় রেকর্ড

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ১১ জনের মধ্যে আটজন ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা; আর তিনজন বিভিন্ন উপজেলার। এ নিয়ে এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে মোট ১০৯ জনের মৃত্যু হল চট্টগ্রাম জেলায়। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলায় ২৪ ঘণ্টায় এত বেশি মানুষের […]
‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালনা পরিষদ, শিক্ষা পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বুধবার এক ভিডিও বার্তায় এই ‘বিশেষ আবেদন’ জানানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মহেশখালীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই ঘটনার পর গত এক সপ্তাহে হেফাজতের কমপক্ষে […]
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা

মঙ্গলবার কোতোয়ালী থানায় আজিজ মিসির নামে এক ব্যক্তি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির যুগ্ম আহবায়ক […]
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী

সোমবার রাতে ফেইসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানোর পাশাপাশি গ্রেপ্তার হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রোববার গ্রেপ্তারের পর বাবুনগরী এই ভিডিও বার্তা দিলেন। ভিডিও বার্তায় হেফাজত আমির বলেন, “প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদি জনতা আপনাদের উদ্দেশ্যে- আপনারা সবুর করুন, ধৈর্য্য ধারণ করুন। কোনো […]
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু

সোমবার বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর খিজিরপুরে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম ইছমত আলী (৫৫)। ভাতিজার নাম বলতে পারেনি পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির আসা যাওয়ার পথের সীমানা নিয়ে ইছমত আলীর সঙ্গে তার ভাতিজার বিরোধ ছিল। বিভিন্ন সময়ে সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া […]
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি

প্রথম পর্যায়ে চকবাজার জয়নগর, হালিশহর সবুজবাগ ও পাহাড়তলী সরাইপাড়াকে বেছে নেওয়া হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বিশেষ শাখা) মঞ্জুর মোরশেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাপ্তাহিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষার হিসেবে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি সেগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি করা হচ্ছে। “চকবাজার জয়নগর, হালিশহর সবুজবাগ, পাহাড়তলী সরাইপাড়া, ওয়ার্লেসসহ কয়েকটি এলাকায় […]
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার

সোমবার আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন। গ্রেপ্তাররা হলেন- শাহনুর শাহীন (৫৩), মো. ইকবাল (৪৭), নূরুল কবির (৪৫), তৌহিদুল আলম (৪০), ওসমান গণি দুলু (৪৫) ও নুরুল আফসার টিপু (৪৫)। তাদের মধ্যে ওসমান গণি দুলু সিআরবি জোড়া খুনের আসামি আর তৌহিদুল আলম একটি হত্যা মামলায় নয় […]
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে

গ্রেপ্তার আহসানুল বান্না তামিম সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে গত সোমবার আদালতে হাজির করার পর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহারের আদেশে কারাগারে পাঠানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই মনিরুল ইসলাম জানান। ওই ছাত্রকে গত সোমবার আটকের পর চবির ছাত্রলীগ কর্মী মোমিমুল ইসলাম মোহন মামলাটি করলেও বিষয়টি জানা যায় রোববার। এসআই মনিরুল […]