ক্যাটাগরি

চট্টগ্রামে ডিবির জালে ১১ ‘ছিনতাইকারী’

মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে খুলশী থানার আমবাগান, টাইগার পাস ও সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা। ফাইল ছবি গ্রেপ্তার ১১ জন হলেন- জাহিদ (৩০), মিন্টু দাশ (৩১), বেলাল হোসেন ওরফে বিল্লাল (৩২), বিপ্লব চৌধুরী (৪৩), সাকিব (২৫), সুমন ওরফে চাকমা সুমন (২৩), […]

সীতাকুণ্ডে সাগরে নিখোঁজ শ্রমিকের লাশ মিললো ৫ দিন পর

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের সময় গত ৩১ মার্চ জাহাজ থেকে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন এনামুলক হক নামের ২৮ বছর বয়সী ওই তরুণ। মঙ্গলবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী এলাকার সমুদ্র উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান। এনামুলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী […]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন আইন হল

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২২’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলের ও পর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। ১৯৭৬ সালের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে গতবছর ১৫ নভেম্বর বিলটি সংসদে […]

অভিযানে উদ্ধার হলেও ফের দখল হচ্ছে পূর্ব রেলের জমি

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ এলাকা নিয়ে গঠিত পূর্ব রেলের ৪৮২ দশমিক ৫ একর জমি অবৈধ দখলে রয়েছে, যা মোট জমির ২ দশমিক ২৯ শতাংশ। পূর্ব রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন সময়ে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি অবৈধ দখল সরাতে। “অবৈধ দখলদারদের […]

রোজায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু চট্টগ্রাম চেম্বারের

সোমবার নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ছুটির দিন ছাড়া ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আগ্রাবাদ চেম্বার হাউসের সামনে এ কার্যক্রম চলবে বলে চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩০ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রি […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে ‘মারধরের হুমকি’ ছাত্রলীগ নেতার

সোমবার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মো. তানবীর হাসান প্রক্টর অফিসে এনিয়ে লিখিত অভিযোগ জমা দেন। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ছাত্রলীগ নেতা রাজু মুন্সি শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইন’র অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। ওই শিক্ষককে ফোন করে হুমকি দেওয়ার একটি অডিও ফোনালাপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রভাষক তানবীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন আগে […]

প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু 

দুর্নীতি দমন কমিশনের এই মামলায় এর আগে আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে প্রদীপের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের বিপরীতে করা একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকায় সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলায় তিন সাক্ষীকে রিকল […]

বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সোমবার সকালে এ সংঘর্ষের পর বোয়ালখালীর আরাকান সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। বেতন পাওয়ার আশ্বাস পেয়ে বিকালে সড়ক ছেড়ে যায় শ্রমিকরা। স্থানীয়রা জানায়, কালুরঘাট সেতু সংলগ্ন বোয়ালখালী ‍উপজেলায় রিজেন্ট টেক্সটাইল মিলে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। মালিকপক্ষ তাদের কারখানার ভেতরে ঢুকতে না দিলে শ্রমিকরা রাস্তা আটকে […]

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারের দুই বন্দির মৃত্যু

তাদের মধ্যে ৪৫ বছর বয়সী রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে। আর ৪০ বছর বয়সী বাবুল মিয়া ছিলেন হাছনদণ্ডীর বাসিন্দা। রফিক মারামারি এবং বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক ও বাবুল দুজনই চন্দনাইশ থানার আলাদা দুটি মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে রফিক গত […]

বন্দরে পোশাক পণ্যের চালান আটক

চট্টগ্রামের এছাক ব্রাদার্স নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে ঢাকার এইচ এম ফ্যাশন ওয়্যার নামক প্রতিষ্ঠানের পাঠানো গার্মেন্টস পণ্যের চালানে এ গরমিল ধরা পড়ে। বেসরকারি ডিপোটিতে গত ৩০ মার্চ সন্দেহজনক চালানটি আটকে দেওয়ার পর শুক্রবার কাস্টমসের তরফ থেকে কায়িক পরীক্ষা সম্পন্নের পর রোববার সংবাদ মাধ্যমে জানানো হয়। চট্টগ্রাম কাস্টমসের উপ-তকমিশনার আহসান উল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]