অশ্লীল ভিডিও ছড়িয়ে টাকা দাবি, দুই তরুণ গ্রেপ্তার

বুধবার নগরীর প্রবর্তক ও নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- অভিষেক সেন শর্মা (২১) ও আদিত্য বড়ুয়া (১৮)।তারা সম্পর্কে খালাত ভাই। অভিষেক নগরীর বেসরকারি ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটির ছাত্র এবং আদিত্য সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কিছুদিন আগে কলেজ পড়ুয়া এক […]
হালদায় অভিযানে ট্রাক জব্দ

বুধবার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকায় নদীর তীরে এই অভিযান চালানো হয়। নদীর বাঁকে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্পিড বোটে করে নদীতে অভিযান চালানোর সময় দূর থেকে নদীর পাড়ে ট্রাক দেখে সন্দেহ হলে তারা সেখানে যান। বোট আসতে […]
কোভিড ১৯: চট্টগ্রামের ২৫ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাদান

মহানগরীর ১০টি এবং জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফৌজাদারহাটের বিআইটিআইডি কেন্দ্রে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। চট্টগ্রামের সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. আসিফ খান জানান, এসএমএস প্রাপ্তির প্রেক্ষিতে নির্ধারিত তারিখে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। এসএমএস না আসলে প্রথম ডোজ গ্রহণের তারিখ হিসাব করে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের জন্য […]
করোনাভাইরাস: চট্টগ্রামে মৃত্যু চারশ ছুঁয়েছে

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহানগরী ও জেলা মিলিয়ে মারা গেছে চারজন কোভিড-১৯ রোগী। সে হিসেবে গত এক বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারশতে। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হয়। তার ছয় দিন পর ৯ এপ্রিল ঘটে প্রথম মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারা […]
চট্টগ্রামে ‘মামুনুল সমর্থকদের হামলায়’ আহত আ. লীগ কর্মীর মৃত্যু

বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মো. মহিবুল্লাহ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ৫৪ বছর বয়েসী মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার নারায়ণগঞ্জের রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর রাঙ্গুনিয়ায় তার […]
স্ত্রীর গলার চেইন উদ্ধার করতে গিয়ে ছুরিতে আহত এএসআই

মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে এ ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছে ছিনতাইকারীও। আহত পুলিশ সদস্যের নাম কামাল হোসেন। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত আছেন। গণপিটুনিতে আহত ছিনতাইকারী রাজু আহমেদ সুমন (২০) পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তানকে নিয়ে রিকশায় ছিলেন […]
করোনাভাইরাস: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচ মৃত্যু

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এ পাঁচজন রোগী মারা যান বলে জানান হাসাপতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব মাসুম। ডা. রব জানান, মারা যাওয়াদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। করোনাভাইরাস ছাড়া তাদের অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি আছে ৯৫ জন। এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন […]
তারা চুরি করেন গাড়ির সেন্সর

মঙ্গলবার চট্টগ্রামের একটি গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ মালিকসহ দুইজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- মো. জসীম (৩৮) ও গ্যারেজ মালিক জয়নাল আবেদীন পারভেজ (৪০)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার জসীম গত রোববার দুপুরে পতেঙ্গা এলাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাস ভাড়া করে পাঠানটুলি গায়েবী মসজিদের পেছনের এলাকায় আসেন। “জসীম […]
করোনাভাইরাস: বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে পুলিশ

মঙ্গলবার নগরীর কর্ণফুলী সিডিএ মার্কেটে ডবলমুরিং থানা পুলিশ বাজার ব্যবস্থাপনার কার্যক্রম চালু করেছে। এর অংশ হিসেবে তিন ফুট দূরত্ব রেখে পুরো বাজারে বৃত্ত আঁকা হয়েছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁচা […]
ফের আইসোলেশন সেন্টার চালু করল সিসিসি

মঙ্গলবার দুপুরে নগরীর লালদীঘির পাড়ে সিসিসি লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে এই আইসোলেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ মেয়র বলেন, “কোভিড-১৯ সংক্রমণ অতিদ্রুত হারে বৃদ্ধির ফলে সরকারি ও বেসরকারি পর্যায়ের চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে ঠাঁই নেই অবস্থা। এই পরিস্থিতি উদ্বেগজনক ও অস্বস্তিকর। “উদ্ভুত এই পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু […]