‘বন্ধু’ মিডিয়া ফেলোশিপ পেলেন ১৬ সাংবাদিক

সোমবার দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ফেলোশিপ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। দেশের ছয়টি বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া হয়। ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রামে সিপ্লাসের নিউজ এডিটর স্বরূপ ভট্টাচার্য্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, দৈনিক গণমুক্তির আহসান হাবিবুল আলম, বৈশাখী টিভির নাঈমুল ইসলাম চৌধুরী ও দেশ রূপান্তরের […]
পরিবহনের ভোগান্তি চট্টগ্রামে, দোকান খুলতে চান ব্যবসায়ীরা

লকডাউন শুরুর প্রথমদিন সোমবার গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কভার্ড ভ্যান চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে বন্দরনগরীতে। এবারের লকডাউনে অফিস-আদালত, পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় বিপুল মানুষের চলাচল ছিল সকাল থেকেই। কিন্তু গণপরিবহন না থাকায় কর্মস্থলে যাওয়া-আসায় লোকজনকে পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকে রিকশা বা পায়ে হেঁটে কর্মস্থলে গেলেও কেউ কেউ ঘণ্টা […]
পাহাড় কাটায় কওমি মাদ্রাসাকে ৭৮ লাখ টাকা জরিমানা

নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ সংলগ্ন আরেফিন নগর এলাকার ‘জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসা’র পরিচালক হাফেজ মো. তৈয়বকে জরিমানা করার এ আদেশ সোমবার পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তর থেকে চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পৌঁছায়। অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মো. নুরুল্লাহ নুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসাটি অনেক আগে থেকেই জালালাবাদ মৌজার বিভিন্ন অংশে অনুমতি ছাড়া পাহাড়-টিলা কাটছিল। “গত বছরের […]
চট্টগ্রাম বন্দর দূষণে জেল-জরিমানার বিধান রেখে আইন হচ্ছে

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়ল বৈঠকে ‘চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২১’ এর প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে একজন চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি পরিচালনা প্রশাসক বোর্ড থাকবে। “বন্দরের ভাড়া ও টোল আদায়ের বিষয়ে তফসিল তৈরি করে সরকারের কাছে অনুমোদন নিতে […]
প্রতারণা: চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে মামলা

ওই হোটেল প্রকল্পের প্রায় ৭৭ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় পি কে হালদারের সঙ্গে তার চার সহযোগীকেও আসামি করা হয়েছে। রোববার চট্টগ্রামের মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন আব্দুল আলিম চৌধুরী (৫০) নামের এক ব্যবসায়ী। যিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকার প্রতিষ্ঠান ক্লইস্টন গ্রুপের মালিক। মামলার অন্য আসামিরা হলেন- ঢাকার বনানীর মো. […]
মহামারী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত

রোববার ভর্তি পরীক্ষা বিষয়ে ডিনস কমিটির ১১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল। “কিন্তু করোনা ভাইরাস মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার […]
চট্টগ্রামে সাংবাদিকের লাশ উদ্ধার

শনিবার গভীর রাতে মিরসরাই সদর এলাকা থেকে সুজন মণ্ডল (৪০) নামের ওই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়। সুজন মিরসরাই পৌর এলাকার নয় নম্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি ছিলেন। তার বাবা নিরদ বরণ মণ্ডলও মিরসরাইয়ের একজন প্রবীণ সাংবাদিক। মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, রাত পর্যন্ত সাংবাদিক সুজন মণ্ডলের খোঁজ না মেলায় তার […]
করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে মারা গেছে ৪ জন

রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ২৩২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান এসব তথ্য জানিয়েছেন। মৃতদের মধ্যে একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, একজন মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং অপর দুজন বেসকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। […]
আবার আইসোলেশন সেন্টার চালু করছে সিসিসি

মঙ্গলবার থেকে আইসোলেশন সেন্টারটি চালু হবে বলে সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার বিকেলে আইসোলেশন সেন্টারের জন্য নির্ধারিত নগরীর কেন্দ্রে লালদীঘির পাড়ে সিটি করপোরেশনের লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দুটি ফ্লোরে পরিদর্শন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে দ্রুততার সাথে আইসোলেশান সেন্টার প্রস্তুতের নির্দেশ দেন মেয়র। […]
হালদায় আরও পাঁচ হাজার পোনা অবমুক্ত

শনিবার দুপুরে নদীর মদুনাঘাট সংলগ্ন অংশে হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতিতে এসব পোনা অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা প্রশাসন তিন হাজার মাছের পোনা ছেড়েছিল। এ নিয়ে তিন দিনে মোট আট হাজার পোনা হালদায় ছাড়া হল। চলতি মৌসুমে উপজেলা প্রশাসন আরও সাত হাজার পোনা ছাড়বে। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম […]