সাংবাদিকতা শুধু পেশা নয়, একটি ব্রত: তথ্যমন্ত্রী

শুক্রবার কাপ্তাই উপজেলা অডিটরিয়ামে পিআইবি আয়োজিত ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, “আমরা একটি গণতান্ত্রিক-বহুমাত্রিক সমাজে বসবাস করি, এই সমাজের দর্পন হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়।” চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, […]
স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম নগরের সম্মেলন দেড় মাস পেছালো
শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। ১১ এপ্রিল নির্ধারিত ওই সম্মেলন ২৯ মে অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ মাত্রারিক্ত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুসারে সম্মেলন পেছানো […]
আমরা শান্তিপ্রিয়, সন্ত্রাস চাই না: বাবুনগরী

শুক্রবার দুপুরে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী ডাক বাংলো চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন। সমাবেশ চলাকালে চট্টগ্রাম-ফটিকছড়ি সড়কের হাটহাজারী অংশে যানবাহন চলাচল প্রায় ঘণ্টাদেড়েক বন্ধ ছিল। একই সময়ে নগরী আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণেও বিক্ষোভ সমাবেশ করে হেফাজতের নেতাকর্মীরা। ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে ‘মোদি বিরোধী আন্দোলনে পুলিশি […]
চট্টগ্রামের রাস্তায় যুবকের লাশ

নগরীর ষোলশহর-বায়েজিদ সড়কে পরমাণু শক্তি কমিশনের বিপরীতে বৃহস্পতিবার গভীর রাতে লাশটি পাওয়া যায়। আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের পরিচয় মেলেনি। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে। “রাত সাড়ে ১২টার দিকে ষোলশহরের দিক থেকে বায়েজিদের দিকে যাওয়া একটি অটোরিকশা থেকে জিন্স প্যান্ট […]
চট্টগ্রামে দোকানপাট, বিপণিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ

করোনাভাইরাসের যাবতকালের সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার দিন শুক্রবার থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, শপিং মল ও পাড়া-মহল্লার দোকানপাটও সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে। সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার ‘আরো কঠোর’ নির্দেশনা আসতে পারে বলেও জানান […]
চট্টগ্রামে নিজের ঘরে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার ছেলে

নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় শুক্রবার গুলিবিদ্ধ হন খুলশী থানার এসআই মহিম উদ্দিনের ছেলে মুশফিকুল হক মাহিন (১৮)। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। মাহিন সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছিলেন। পরিবারের বরাতে নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) […]
চট্টগ্রামে এক দিনে রেকর্ড রোগী শনাক্ত

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর এই সংখ্যা চট্টগ্রাম জেলায় এযাবৎকালের সর্বাধিক। এর আগে গত বছরের ২৯ জুন চট্টগ্রামে সর্বোচ্চ ৪৪৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫৩৫টি নমুনা পরীক্ষায় […]
করোনাভাইরাসে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাল্কা জ্বর ও সর্দি নিয়ে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় নিজের বাসায় গিয়েছিলেন আতাউর রহমান। “বাসায় থাকা অবস্থায় ২৯ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিলে ফলাফল পজেটিভ আসে। এসপর […]
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ফরাসি রাষ্ট্রদূতের

বৃহস্পতিবার সকালে নগরীর পূর্ব নাসিরাবাদে ইডিইউর ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি। এসময় ইডিইউর তিনটি সেমিস্টারে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেন ফরাসি রাষ্ট্রদূত। ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মারি সু বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষায় ফ্রান্স দীর্ঘদিনের সারথি। ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছে এবং ফিরে এসে তারা দেশের শিল্প-সংস্কৃতি ও ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে।” ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ […]
করোনাভাইরাস: চট্টগ্রামে নতুন শনাক্ত ২৮৭ জন, মৃত্যু ২

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জন আসিফ খান জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ১১৫ জনের, এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন দুইজন। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ পর্যন্ত চট্টগ্রাম নগর […]