মা মাছ বাড়াতে হালদায় ছাড়া হল তিন হাজার পোনা

দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা এখন ‘বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’। গত বছরের ২২ মে হালদায় ডিম ছাড়ে মা মাছ। মৎস্য অধিদপ্তরের দাবি, গতবার রেকর্ড সাড়ে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার হালদা নদীর নয়াহাট এবং গড়দুয়ারা অংশে উপজেলা প্রশাসনের উদ্যোগে পোনা অবমুক্ত করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. […]
মহামারী: চট্টগ্রামে বন্ধ পর্যটন কেন্দ্র, রেস্ট হাউসে থাকবে না অতিথিও

চট্টগ্রামে টুরিস্ট পুলিশের সুপার আপেল মাহমুদ জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আগামী দুই সপ্তাহ পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সব হোটেল, মোটেল ও রেস্ট হাউসগুলোও বন্ধ থাকবে। নগরীর অন্যতম […]
মহামারী: চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান।” নগরীর ফয়’স লেক এলাকায় চট্টগ্রাম চিড়িয়াখানা বন্দরনগরীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ২০২০ সালে বিশ্বব্যাপী […]
বর্জ্য ব্যবস্থাপনায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন সিসিসি মেয়র

বুধবার নগরীর টাইগার পাসের অস্থায়ী নগর ভবনে সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জাঁ মারি সু। এসময় মেয়র রেজাউল রাষ্ট্রদূতকে বলেন, “চট্টগ্রামকে ঘিরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে। চট্টগ্রাম পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বন্দর এবং প্রাচ্য-প্রতীচ্য-পাশ্চাত্যের প্রবেশ দুয়ার। বৃহত্তর চট্টগ্রামে একই সাথে অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়নের পথে। ফলে চট্টগ্রাম বহুমাত্রিক […]
কোকেনকাণ্ড: বিচার শেষ করতে সময়ের আবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলাটি ২৮ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছিল হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত বুধবার (২৪ মার্চ) পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, মামলা পরিচালনায় সময় বাড়াতে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আবেদন করবে। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার সাক্ষী যেহেতু ৬৪ জন, তাই সাক্ষ্যগ্রহণ ও বিচার কাজ শেষ করতে বিচারিক […]
বিএনপি নেতা শাহাদাতকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শাহাদাত হোসেনের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।” এদিন শাহাদাতের পক্ষে জামিনের আবেদন আদালত তা নামঞ্জুর করে। শাহাদাতকে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর […]
ব্যাংকে ‘বোমার’ ভয় দেখিয়ে টাকা দাবি, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

বুধবার বিকালে নগরীর নেভি হাসপাতাল গেইট এলাকায় ট্রাস্ট ব্যাংক, নেভাল বেইজ শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া তারেকুল ইসলাম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মুফিজুর রহমানের ছেলে। ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা তিনটার দিকে ওই তরুণ ট্রাস্ট ব্যাংকে ঢুকে বসে থাকে। কিছুক্ষণ পর সে প্যান্টের পকেটে হাত […]
হেফাজতের তাণ্ডব: চট্টগ্রামে সাত মামলায় হাজারের বেশি আসামি

হাটহাজারি ও পটিয়া থানায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে এসব মামলা করা হয়। এর মধ্যে হাটহাজারি থানায় ছয়টি ও পটিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক। হেফাজতের হামলা ও অগ্নিসংযোগের পর হাটহাজারি উপজেলা ও সদর ইউনিয়ন ভূমি অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাটহাজারি থানায় হামলা ও […]
রাউজানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দেওয়ানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহতরা হলেন- অটো রিকশার চালক মো. কামরুল ইসলাম (২৭) এবং যাত্রী মো. মোরশেদ (৩৮), মো. ইদ্রিস (৫৫) ও মো. সিরাজ। রাঙ্গুনিয়া থানার এসআই হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল অটো রিকশাটি। পথে বিপরীত […]
বিএনপিনেতা শাহাদাতকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

এছাড়া সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশ বক্সে হামলা ও ভাংচুরের অন্য দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় শাহাদাত হোসেনকে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। […]