সংঘর্ষ: চট্টগ্রামে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে মামলা দুটি দায়ের করা হয় বলে কোতোয়ালির ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত ছাড়াও দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে […]
চট্টগ্রামের সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত

সোমবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার সংক্রমণ ধরা পড়ে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। ফজলে রাব্বি সিভিল সার্জনের পাশাপাশি করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও দায়িত্বে আছেন। ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন সিভিল সার্জন। ডা. রব জানান, সেখ ফজলে রাব্বী ‘হোম আইসোলেশনে’ আছেন।
চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

সোমবার বিকালে নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের চেম্বার থেকে চিকিৎসক শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকবাজার থানায় এক চিকিৎসকের করা চাঁদাবাজির মামলায় শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও […]
চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি

সোমবার বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের পর নগর মহিলা দলের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিহসহ অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশের এই কর্মসূচি দিয়েছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। তাতে অংশ নিতে বেলা ৩টার পর থেকেই শহরের বিভিন্ন অংশ […]
৫৫ ঘণ্টা পর হাটহাজারী দিয়ে যান চলাচল শুরু

রোববার রাত ১০টার দিকে ওই সড়ক দিয়ে অল্প সংখ্যক যানবাহন চলাচল শুরু হয়। তখনও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করছিল স্থানীয় প্রশাসন। এর আগে রাতে সড়ক অবরোধ থেকে সরে যায় হেফাজতে ইসলামের কর্মীরা। শুক্রবার বেলা আড়াইটা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনের ওই সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে হেফাজত নেতাকর্মীরা। এর মধ্যে শনিবার সকাল থেকে সেখানে ইটের দেয়ালও […]
সিসিসির কার্যক্রম সম্পর্কে জানলেন ডিএনসিসির মেয়র আতিক

রোববার নগরীর টাইগারপাসে নতুন নগর ভবনে দুই মেয়রের সাক্ষাৎ হয়। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করেছিলেন সেসম্পর্কে জানার জন্য। মূলত এজন্যই আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসা।” মেয়র আতিক সিসিসির বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ প্লান্ট সম্পর্কে […]
যারা আগুন জ্বালিয়েছে, তাদেরই পুড়তে হবে: নাছির

রোববার দুপুরে ‘স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী অপশক্তির নাশকতা ও নৈরাজ্যবিরোধী অপতৎপরতার’ বিরুদ্ধে নগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেয়র নাছির বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে নতুন বোতলে পুরানো মদ ভরে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে পঁচাত্তর সালে […]
হেফাজতের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘাতে প্রাণহানির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন চট্টগ্রামের হাটহাজারী থানা ও সরকারি স্থাপনায় হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। এরপর থেকে ইটের দেয়াল তুলে, লোহার গ্রিল এবং টিন দিয়ে হেফাজতকর্মীরা […]
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

শনিবার গভীর রাতে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার মো. শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর (৩০) ও মো. আয়াত (৪০)। হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস পদুয়া বাজার এলাকায় দাঁড়িয়ে […]
‘প্রেমের ফাঁদ পেতে’ জিম্মি, হাতেনাতে যুবক গ্রেপ্তার

শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় ঘটনার শিকার দুই যুবককে। গ্রেপ্তার আব্দুল কাদের (২২) চাঁদপুরের কচুয়ার বাসিন্দা। তিনি ডবলমুরিং থানার মৌলভী পাড়া এলাকায় থাকেন। তাকে গ্রেপ্তারের সময় বাসা থেকে রড, ছোরা, রাম দা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক […]