ক্যাটাগরি

হেফাজতের অবরোধ ওঠেনি, চট্টগ্রাম-খাগড়াছড়ি পথে যান বন্ধ

ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার লোকজন কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। উপজেলা সদরে হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলামের (বড় মাদ্রাসা) সামনের রাস্তায় হাজারের মতো হেফাজত কর্মী অবস্থান নিয়ে আছে বলে জানা গেছে। অবরোধকারীদের বড় অংশই ওই মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সাংবাদিকদের থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সড়কের ওপর ইটের […]

মহামারী: স্থগিত হয়ে গেল চট্টগ্রামের একুশে বইমেলা

শনিবার এক সংবাদ সম্মেলনে মেলা স্থগিতের পাশাপাশি নভেম্বরে বইমেলা আয়োজনের কথা জানান মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গত ২ মার্চ সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, ২৩ মার্চ থেকে ১৫ দিনের বইমেলা শুরু হবে। কিন্তু মেলার জন্য নির্ধারিত এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে জেলা প্রশাসন উন্নয়ন মেলার আয়োজন করে ২৭ ও ২৮ মার্চ। এরপর […]

‘জাল টাকার কারবারি থেকে মোটর সাইকেল চোর’ মিল্টন আটক

গত চার মাসে চট্টগ্রাম নগরী ছাড়াও কক্সবাজার, ফেনী ও আর কয়েকটি উপজেলা থেকে অন্তত এক ডজন মোটর সাইকেল চুরি করেছে মিল্টন সরকার।   শেষমেশ পুলিশের হাতে ফের আটক হয়েছে এই মোটর সাইকেল চোর। যেভাবে আটক মোটর সাইকেল চোরচক্র সম্প্রতি কোতোয়ালী থানায় মোটর সাইকেল চুরির একটি মামলা হয়। এই মামলার তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার রাতে কদমতলী […]

‘জাল টাকার কারবারি থেকে মোটর সাইকেল চোর’

পুলিশ বলছে, গত চার মাসে চট্টগ্রাম নগরী ছাড়াও কক্সবাজার, ফেনী ও আর কয়েকটি উপজেলা থেকে অন্তত এক ডজন মোটর সাইকেল চুরি করেছেন মিল্টন সরকার নামের ওই ব্যক্তি।    শেষমেশ গত বৃহস্পতিবার রাতে বন্দরনগরীর কদমতলী এলাকায় আবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন। তার দেওয়া তথ্যেই চট্টগ্রাম, কুমিল্লা ও খাগড়াছড়িতে দুই দিন অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটর […]

চট্টগ্রামে একাত্তরের বীর যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলায় নানা আয়োজন থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিভিন্ন অনুষ্ঠান কিছুটা সীমিত করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা-সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন হচ্ছে।  শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের সশস্ত্র অভিবাদনের পর পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি […]

চট্টগ্রামে হেফাজতের তাণ্ডবের পর সংঘর্ষে নিহত ৪: পুলিশ

হাটহাজারীর বড় মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলাম থেকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কয়েক হাজার হেফাজত কর্মী লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বেলা সোয়া ২টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজতকর্মী মিছিল নিয়ে বের হয়। এসময় তারা হাটহাজারী থানা, ইউনিয়ন ভূমি […]

হাটহাজারীতে তেফাজতের তাণ্ডব, থানাসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হাটহাজারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলাম থেকে কয়েক হাজার হেফাজত কর্মী লাঠিসোটা নিয়ে এসব স্থানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধীতায় বেলা সোয়া দুইটার দিকে হাটহাজারী বড় মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজত কর্মী করে মিছিল নিয়ে বের হয়। এসময় তারা হাটহাজারী থানা, ইউনিয়ন […]

পুলিশকে হত্যার চেষ্টা, গুলিতে ধরাশায়ী দুই ছিনতাইকারী

বৃহস্পতিবার রাতে আকবরশাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি সংলগ্ন দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই ছিনতাইকারী ছাড়াও এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সুবল কুমার দাশ, মো. ইসমাইল ও এএসআই নিখিল চন্দ্র। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ইমাম হোসেন ইমন (৩৫) ও আরাফাত হোসেন সুমন (৩৪)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি […]

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় অনেকে: মাহতাব

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ও গণহত্যা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অনেকের সহ্য হচ্ছে না। তাই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এ বাস্তব পরিস্থিতি […]

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কয়েকশ মশাল, আটক ১

এ ঘটনায় রাব্বী নামের এক যুবককে আটক করা হয়েছে বলে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক জানান। তিনি সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত ভবনটির তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে কয়েকশ মশাল পাওয়া গেছে, যা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার হয়। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে। “এভাবে আরও অন্য কিছু আছে কি না আমরা দেখছি।” এছাড়া অপর […]