চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার চন্দ্রগোণা লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- ডেইজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮) ও মো. আকবর (২৫)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের মধ্যে কাদের নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা চন্দ্রঘোনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম […]
চাকরি প্রলোভনে টাকা আত্মসাৎ: খাগড়াছড়ি থেকে দুজন গ্রেপ্তার

এরা হলেন- হানিফ ওরফে ডিপজল (৫০) ও শামসুল আলম (৪২)। বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘীনালা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিপজল নিজেকে কখনও অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল, স্বনামধন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কখনও সচিব কিংবা নানা ধরনের পদধারী পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। “এবার […]
‘এই মৌলবাদীরাই একদিন মরণকামড় দেবে’

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, […]
কোকেনকাণ্ড: সাক্ষ্যই শেষ হচ্ছে না, আরও সময় চাইবে রাষ্ট্রপক্ষ

রাষ্ট্রপক্ষ বলছে, আসামিদের আবেদন ও করোনভাইরাস মহামারীর কারণে মামলার কার্যক্রম বিলম্বিত হয়েছে। এমন অবস্থায় রাষ্ট্রপক্ষ মামলার কার্যক্রম পরিচালনায় উচ্চ আদালতে সময়ের আবেদন করবে বলে জানিয়েছেন মামলা পরিচালনাকারী পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলাটি ২৮ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এদিকে বুধবার চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ […]
চট্টগ্রামে দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

বুধবার নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত জসীম উদ্দিনের (৩০) বাড়ি নাটোরের বড়াইগ্রামে। আহত মো. শরীফকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চন্দনপুরা ইসলামী ব্যংক ভবনের ছাদ ঢালাইয়ের সময় মিকশ্চার মেশিনের ধাক্কায় গুরুতর আহত হন জসীম ও শরীফ। […]
‘সন্তানদের ভরণ-পোষণের মিথ্যা আশ্বাসে’ ৩ বছর বদলি কারাভোগ বিধবার

তিন সন্তানের ভরণ-পোষণের আশ্বাস পেয়ে বিধবা ওই নারী ২০১৮ সালের জুন থেকে কারাভোগ করছেন বলে কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানার পর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে চট্টগ্রামের আদালত। কারাগারের রেজিস্টার তলব করে যাচাইয়ের পর চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা মঙ্গলবার বিষয়টি নিষ্পত্তির জন্য মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই আদালতের […]
করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে শনাক্ত ২৭২ রোগী

গত বছরের ১৪ ডিসেম্বরের পর চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল গত ২৪ ঘণ্টায়। গত বছরের ওইদিন ওইদিন কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ২৮৫ জনের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে ১৯৪৮টি নমুনা পরীক্ষায় ২৭২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগরীতেই ২৩৪ জন। এদিন কোনো মৃত্যু নেই। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের […]
সিসিসির আয়ের উৎস বাড়াতে চান মেয়র রেজাউল

মঙ্গলবার বিকালে নগরীর বিবিরহাট কাঁচাবাজার, চকবাজার মাছবাজার, লালচান্দঁ রোড, বিআরটিসি এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রাম নগরীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও সুন্দর পরিচ্ছন্ন আবাসযোগ্য নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে বিশাল অর্থ প্রয়োজন। বাস্তব সত্য হচ্ছে সেই সক্ষমতা আমাদের নেই। তারপরও উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই সরকারের মুখাপেক্ষী না হয়ে […]
চট্টগ্রাম জেলা পরিষদের সংবর্ধনা পেলেন ৫৫ বীর মুক্তিযোদ্ধা

মঙ্গলবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনও মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করছে। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। মুক্তিযোদ্ধা কাউন্সিলের একজন সদস্য হিসেবে প্রতিটি বৈঠকে আমি এগুলো নিয়ে […]
চট্টগ্রামে পুলিশের ‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’

মঙ্গলবার থেকে নগরীর ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের মতো ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন গণপরিহন ও ৬০টি স্পটে মাস্ক বিতরণ করা হয়।” থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও প্রতিদিন বিভিন্ন স্থানে মাস্ক বিলি করে আসছে বলে জানান তিনি। ওইসব স্থানে যাদের মুখে মাস্ক ছিল […]