ক্যাটাগরি

চট্টগ্রামে আগুনে পুড়ল সাতটি দোকান

মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: প্রতীকী কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা অতীশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আসবাবপত্রের […]

ঢাকার মতো চট্টগ্রামেও হবে স্মৃতিসৌধ: জেলা প্রশাসক

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিনিময়ে তিনি বলেন, “চট্টগ্রামে কোনো স্মৃতিসৌধ নেই শ্রদ্ধা নিবেদনের জন্য। স্মৃতিসৌধ নির্মাণের জন্য আমরা কয়েকটি জায়গা দেখেছি। দ্রুত এ বিষযে দ্রুত সিদ্ধান্ত হবে।” চট্টগ্রাম মহানগরীতে রাইফেল ক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ […]

সিসিসির প্যানেল মেয়র হলেন যারা

সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনে কাউন্সিলরদের ভোটে তারা প্যানেল মেয়র নির্বাচিত হন। এ তিনজন হলেন- রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন (২৯ ভোট), বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন (২৭ ভোট) এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আফরোজা কালাম (২৬ ভোট)। এবার প্যানেল মেয়র নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের মধ্যে ছয়জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে […]

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ নাজিরহাট ফাঁড়ির এসআই বেলাল হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইট বোঝাই ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে একজন ঘটনাস্থলেই মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অটোরিকশার আরেক আরোহীর মৃত্যু হয় বলে জানান এসআই বেলাল। নিহতদের একজনের নাম মানিক […]

কোভিড-১৯: চট্টগ্রামে অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা

রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশনা জারি করেন। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে হোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন সেন্টারে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। * কমিউনিটি সেন্টারে ধারণক্ষমতার এক চতুর্থাংশের বেশি অতিথি বসার ব্যবস্থা করা যাবে না; ১০০ জনের বেশি জমায়েত করা যাবে […]

শাল্লায় সাম্প্রদায়িক হামলা: চার রাষ্ট্রীয় মূলনীতিতে দেশ চালানোর দাবি চট্টগ্রামে

রোববার নগরীর চেরাগী পাহাড় মোড়ে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আয়োজনে সমাবেশ থেকে এ দাবি ওঠে। সমাবেশ থেকে শাল্লাসহ দেশের সব সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। বিভিন্ন শ্রেণি পেশা, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দ সমাবেশে চট্টগ্রামে অংশ নেন। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “অত্যন্ত […]

ডিজিটাল নিরাপত্তা আইনে চুয়েটছাত্র গ্রেপ্তার

গ্রেপ্তার সৌরভ চৌধুরী (২৪) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। রোববার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) এএসপি আনোয়ার হোসেন শামীম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘ফেইসবুকে একজনের স্ট্যাটাসে ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করায় সৌরভকে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান […]

চট্টগ্রামে ছুরিকাঘাত করে ফোন ছিনতাই, গ্রেপ্তার ৭

এরা হলেন- মো. জাহিদ হোসেন (১৯), মো. সুমন ওরফে বিল্লা (২০), মো. অন্তর (২০), আশরাফুল (১৯), মো. রাহাত (২২), মো. শাহীন (৫৭) ও মো. মানিক (৩২)।   রোববার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) আলী হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে […]

সহনীয় মাত্রায় থাকবে জলাবদ্ধতা, আশা মেয়র রেজাউলের

শনিবার দুপুরে বহদ্দারহাট মোড় থেকে বাড়ইপাড়া রাস্তার মুখ পর্যন্ত বড় নালা থেকে আবর্জনা ও মাটি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে এ কথা বলেন। মেয়র রেজাউল বলেন, “নগরীর যে অংশে বর্ষায় স্থায়ী জলজট হয় সেখানকার মোট নালা-নর্দমা-খালের ৫০ শতাংশ যদি পানি প্রবাহপথ বাঁধামুক্ত করা সম্ভব হয়, তাহলে বর্ষায় জলাবদ্ধতা সমস্যা সহনীয় মাত্রায় থাকবে। “বর্ষা মৌসুম শুরুর […]

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাকলিয়ায় সমাবেশ

শনিবার বিকেলে নগরীর কালামিয়া বাজার এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের বাকলিয়া থানাধীন ওয়ার্ড সমূহের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ‘ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে’ এই প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, অতীতে ভাস্কর্য বিরোধী বক্তব্যের জন্য কোনো ব্যবস্থা না নেয়ায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সুনামগঞ্জে হামলা চালিয়েছে। ওই ঘটনার […]