ক্যাটাগরি

কুপিয়ে পা বিচ্ছিন্ন, সাবেক ইউপি সদস্যের মৃত্যু

উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি গ্রামে শুক্রবার রাতে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের (৪৫) ওপর হামলা হয়। দুর্বৃত্তরা দুই পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে একটি পা নিয়ে চলে যায়। ছাপাছড়ির বাসিন্দা বাশার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। বাঁশখালী থানার ওসি শফিউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার […]

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শনিবার উপজেলার ছদহা ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানায়। নিহতরা হলেন- লোহাগাড়ার সুখছড়ির ওবায়দুল হক (৩০) এবং পদুয়া ইউনিয়নের মো. নোমান (২২)।   হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের দিকে আসা মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই […]

কোভিড-১৯: চট্টগ্রামে দৈনিক শনাক্ত রোগী দেড় মাসের সর্বোচ্চ

তাপমাত্রা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানতে ‘অনীহার’ কারণেই করোনাভাইরাসের সংক্রমণ এখন বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় চলাফেরা, জনসমাগম পরিহার এবং আয়োজন-অনুষ্ঠান সীমিত পরিসরে করার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় […]

কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  তিনি বলেন, “চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের একটি বড় স্তম্ভ। এই স্থানের গুরুত্ব দেশের মানুষের কাছে অনেক বেশি। কারণ জিয়াউর রহমান এখান থেকে […]

চাকরি পেলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত উত্তমের ভাই-বোন

বৃহস্পতিবার বিকালে মেয়র এম রেজাউল করিম চৌধুরী উত্তম বিশ্বাসের ভাই মনোজ বিশ্বাস ও বোন সুলেখা বিশ্বাসের হাতে নিয়োগপত্র তুলে দেন। মনোজ বিশ্বাসকে সিসিসির কম্পিউটার অপারেটর এবং সুলেখা বিশ্বাসকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “আমাদের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশী মানবিক কর্তব্যবোধ পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় […]

চট্টগ্রামে আবারও মাদ্রাসাছাত্রকে পিটুনি, শিক্ষক গ্রেপ্তার

আহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ কাউছার (২১) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম। কাউছার বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী এলাকার নুরিয়া সিদ্দিকিয়া হাফেজখানা ও মীর ছমুদা এতিমখানার শিক্ষক। ওসি আবদুল করিম বলেন, বুধবার রাতে শিক্ষক কাউছারের বেদম মারধরে ওই হাফেজখানার নয় বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা […]

কোকেনকাণ্ড: শেষ হল ১৪ জনের সাক্ষ্য

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁইয়ার আদালতে সাক্ষ্য দেন মোহাম্মদ আব্দুল্লাহ জহির এবং মো. মাহতাব উদ্দিন। এ দু’জন একটি বেসরকারি শিপিং প্রতিষ্ঠানের সেসময়ের কর্মকর্তা। তারা জব্দ তালিকার সাক্ষী। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। ঘটনার পর মামলার সেসময়ের তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান এই দুই সাক্ষীর উপস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আসার […]

চট্টগ্রামে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় দুই মামলা

নিহত হাশেমের স্ত্রী এবং যাকে মারধরের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত, সেই মহসীনের মা বুধবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানায় মামলা দুটি দায়ের করেন বলে ওসি মোহাম্মদ মহসিন জানান। হাশেমকে হত্যার ঘটনায় তার স্ত্রী জরিনা বেগমের দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। যার ছুরির আঘাতে হাশেমের মৃত্যু […]

পুলিশ, র‌্যাব পরিচয়ে ‘বিপদে বন্ধু সেজে ছিনতাই’

চট্টগ্রাম নগরীতে অনেকে ফাঁদ পেতে থাকা এই প্রতারক চক্রের প্রতারণার শিকার হওয়ার পর সম্প্রতি গ্রেপ্তার তিন জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। এরা হলেন- মো. হিরণ হাওলাদার ওরফে সাগর (৩৫), পিযুষ কান্তি সেন (৬০), খোরশেদ আলম ওরফে খোকা (৩৫)। গত মঙ্গলবার রাতে নগরীর পোস্ট অফিস গলি থেকে পিযুষকে এবং ঢাকার ধামরাই থেকে সাগর ও খোকাকে গ্রেপ্তার করা […]

চট্টগ্রাম সিটির কাউন্সিলর সাইয়েদ গোলাম মিন্টুর মৃত্যু

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান। ৬৯ বছর বয়সী মিন্টু নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছিল। এদিকে মিন্টুর মৃত্যুর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা […]