ক্যাটাগরি

শ্রদ্ধা-ভালোবাসায় চট্টগ্রামে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

বুধবার সকাল থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর আয়োজন। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার মুর‌্যালে […]

জাতির পিতার স্মরণে সন্ধ্যায় চট্টগ্রামে আতশবাজি

বুধবার সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার […]

আগ্রাবাদে সংঘর্ষ: রিকশা যেতে বাধা, কথা কাটাকাটি থেকে খুনোখুনি

ওই ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ খুনের এই কারণ জানিয়েছে। বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে রাস্তায় স্থানীয় রঙ্গী পাড়ার একদল যুবক সাউন্ড বক্স বাজিয়ে মোটর সাইকেল ও বাই সাইকেল নিয়ে স্ট্যান্ড শো (মোটর সাইকেল ও বাইসাইকেল নিয়ে কসরত) করছিল। ওই সময় সেই পথে মোটর সাইকেল ও রিকশাআরোহী স্থানীয় তিন […]

চট্টগ্রামের আবাসিক হোটেল থেকে বিদেশির লাশ উদ্ধার

সাইফ আম্মার মোহাম্মদ হাসেল আলনেয়াদি (৩৯) নামের এই বিদেশির লাশ বুধবার নগরীর আবাসিক হোটেল ‘এশিয়ান এসআর’ থেকে পুলিশ উদ্ধার করে। আমিরাতের এ নাগরিক অসুস্থতার জন্য হুইল চেয়ারে চলাফেরা করতেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সালাউদ্দিন নামের এক প্রবাসীর সঙ্গে গত সোমবার আলনেয়াদি বাংলাদেশে এসে স্টেশন […]

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যবসায়ী খুন

উপজেলার চাম্বল এলাকায় মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত নুরুল ইসলাম (৩৪) চাম্বল বাজারে মুরগীর ব্যবসা করতেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে চাম্বল স্কুলের কাছে নুরুল ইসলামকে ছুরি মারা হয়। স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক […]

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বুধবার দুপুরে আগ্রাবাদে সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান। নিহত যুবকের নাম হাশেম খান (৩৫); তিনি সাউন্ড সিস্টেমের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। ওসি বলেন, সওজ ভবনের সামনে রাস্তায় আগ্রাবাদ রঙ্গী পাড়ার একদল যুবক মাইক বাজিয়ে মোটর সাইকেল ও বাই সাইকেল নিয়ে শোভাযাত্রা করছিল। “এ সময় […]

এবার ফটিকছড়িতে মাদ্রাসাছাত্রকে মারধর, শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দংয়ের হজরত ঈমাম-এ-আযম আবু হানিফা (রা:) গাউছিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানা’ থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (৩৫) বাড়ি কুমিল্লার চান্দিনায়। জাহাঙ্গীর আলম একাই ওই মাদ্রাসাটির শিক্ষক। তিনি মাদ্রাসাটির পরিচালকও। গত ৩ জানুয়ারি মাদ্রাসায় ভর্তি হওয়া শিশুটির (৮) দাবি, একাধিকবার তাকে মারধর করা হয়েছে। আগে […]

বিকাশের প্রতিনিধি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড থেকে সোমবার রাতে সোহেল রানা (২৪) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়। সোহলের বাড়ি মাগুরায় হলেও থাকেন চট্টগ্রামে। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রানা সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা কৌশলে বিভিন্ন ব্যক্তির বিকাশ নম্বর সংগ্রহ করে কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয়ে ফোন করে। পরে তারা কৌশলে গ্রাহকের পিন […]

কোভিড-১৯: চট্টগ্রামের হাসপাতালে রোগী বাড়ছে

সোমবার নতুন করে চট্টগ্রাম জেলায় ১৫৩ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। “ভর্তি রোগীদের মধ্যে ৩০ থেকে ৫০ বছর বয়সীরা সংখ্যায় বেশি। আক্রান্তদের মধ্যে খারাপ রোগী বেশি দেখা যাচ্ছে।” এই […]

চট্টগ্রাম আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল হকের মৃত্যু

সোমবার দুপুরে নগরীর বেসরকারি ক্লিনিক সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। নুরুল হকের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বলেন, নুরুল হক বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সবশেষ আড়াই মাস আগে তিনি হালিশহর এলাকায় দলীয় একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। হালিশহরের বড়পোল মোড় এলাকায় আবুল মিয়ার বাড়ির বাসিন্দা […]