সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

নিহত শংকর চন্দ্র বড়ুয়া (৫০) কক্সবাজারে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি মিরসরাইয়ের হাইতকান্দির সুকুমার চন্দ্র বড়ুয়ার ছেলে। সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে যাওয়ার জন্য রাস্তা পার হবার […]
চবির ‘বঙ্গবন্ধু চেয়ারের’ দায়িত্ব নিলেন মুনতাসীর মামুন

তার যোগদান উপলক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুনতাসীর মামুন বলেন, “একটি প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের জন্য, ইতিবাচক কাজ করলে সে প্রতিষ্ঠান সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করে। যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।’’ তিনি বলেন, “আমরা নানাভাবে আমাদের স্বায়ত্তশাসনের বিধিমালা […]
শেখ হাসিনাকে হত্যার হুমকি: চট্টগ্রামে বিএনপি নেতা দুদুর বিচার শুরু

সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এই মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ মে দিন রেখেছেন বলে বাদির আইনজীবী নিখিল কুমার নাথ জানান। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রাণী রায়ের আদালতে এই অভিযোগ করেন। তখন আদালত দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ও […]
ইসির বিরুদ্ধে ব্যবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ‘সুজনের’

সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন-২০২১ ‘বিজয়ীদের তথ্য বিশ্লেষণ ও নির্বাচন মূল্যায়ন বিষয়ক’ সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে এই দাবি জানানো হয়। ভার্চুয়ালি ওই সংবাদ সম্মেলনের শেষ দিকে এক প্রশ্নে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও একই দাবি জানান। নির্বাচন মূল্যায়ন প্রতিবেদনের উপসংহারে বলা হয়, ২০২১ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছর। এই বছরেই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি […]
‘সেবা কাজে ধর্মীয় ভেদাভেদ নয়’

রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘ত্যাগ ও সেবা অভিযান’ উপলক্ষে এক আন্তঃধর্ম আলোচনা সভায় বক্তারা এ মত প্রকাশ করেন। ’বিধাতায় বিশ্বাসী হই নতুন দিনের আশায়, দরিদ্রদের সেবা করি গভীর ভালবাসায়’ শীর্ষক এ আলোচনায় চার ধর্মের প্রতিনিধি ফাদার পিন্টু কস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুর হোসাইন, পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু […]
প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ে একমত রেজাউল-দোভাষ

রোববার দুপুরে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশন ও সিডিএ দুই প্রতিষ্ঠানের কাজের সমন্বয় অতীব জরুরি। চট্টগ্রাম নগরীতে দালিলিকভাবে ৫৭টি খাল ছিল। সিডিএর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মাধ্যমে ৩৬টি খালের পুনরুদ্ধারে কাজ […]
মাদ্রাসাছাত্র অপহরণে যমজ ভাই, একজন গ্রেপ্তার

পুলিশ বলছে, যমজ দুই ভাই মিলে চাকরি দেওয়ার নামে ওই ছাত্রকে অপহরণ করে। বাকলিয়া থানার ক্ষেতচর বাস্তুহারা কলোনি থেকে শনিবার গভীর রাতে দুই জমজ ভাইয়ের একজনকে জিসান উদ্দিন রোকনকে (২১) গ্রেপ্তার করা হয়। তার আরেক ভাইয়ের নাম জিয়াম উদ্দিন আরমান। যিনি মাদ্রাসাছাত্র অপহরণের কিছুদিন একটি চুরির মামলায় ধরা পড়ে কারাগারে আছেন। দুই ভাই মাদ্রাসাছাত্রকে অপহরণের […]
কোকেনকাণ্ড: সাক্ষ্য দিলেন আরও দুইজন

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে সাক্ষ্য দেন চট্টগ্রাম বন্দরের পার্সোনাল অফিসার আলতাফ হোসেন এবং জব্দ তালিকার আরেক সাক্ষী একটি বেসরকারি শিপিং লাইনের কর্মকর্তা রিয়াজ উদ্দিন খান। মহানগর দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৮ মার্চ পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছে আদালত। […]
বাসায় স্ত্রীর লাশ ফেলে পালানো স্বামী গ্রেপ্তার

রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকা তাজুল ইসলাম ওরফে তাজু (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর সুধারামে। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর ভাই মামলা করেছেন। মামলার পর থানা পুলিশের একটি দল চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাজুলকে […]
এক ঝড়ে দিকহারা পাঁচ নাবিকের জীবন

ঝড়ের কবলে পড়া জাহাজ থেকে উদ্ধারের পর এক বন্দরে ঠাঁই, তারপর হুতি বিদ্রোহীদের হাতে বন্দিত্বের ১১ মাস। মৃত্যু শঙ্কা নিয়ে তখনকার প্রতিদিন দিন কেটেছে। নানা ঘটনা পেরিয়ে অবশেষে মুক্তিও মিলেছে। দেশেও ফিরেছেন। কিন্তু এখন জীবন-জীবিকার অনিশ্চয়তা আরেক ঝড়ের মুখে ঠেলে দিয়েছে নাবিক মো. আলাউদ্দিন, মোহাম্মদ আলমগীর হোসেন, রহিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও আবু তৈয়বকে। তাদের […]