ক্যাটাগরি

‘গালাগাল করায় সাবেক চেয়ারম্যানকে হত্যা করেন কেয়ারটেকার’

পরে ছুরি দিয়ে নিজের পা কেটে, মুখ ও পা বেঁধে ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন তিনি। জিজ্ঞাসাবাদে কেয়ারটেকার জমির তার মনিবকে হত্যার দায় স্বীকারের পাশাপাশি ঘটনার বর্ণনাও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।   হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, খোয়া যাওয়া তিনটি মোবাইল ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন। এই হত্যার […]

‘গালাগাল করায়’ সাবেক চেয়ারম্যানকে হত্যা করেন কেয়ারটেকার: পুলিশ

পরে ছুরি দিয়ে নিজের পা কেটে, মুখ ও পা বেঁধে ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন তিনি। জিজ্ঞাসাবাদে কেয়ারটেকার জমির তার মনিবকে হত্যার দায় স্বীকারের পাশাপাশি ঘটনার বর্ণনাও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।   হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, খোয়া যাওয়া তিনটি মোবাইল ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন। এই হত্যার […]

চট্টগ্রামে যেদিন পাকিস্তানের পতাকায় আগুন দেওয়া হয়

দিনটি স্মরণে মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় অংশ নেন তখনকার সেই তরুণ তুর্কিরা, যারা পরে মুক্তিযুদ্ধে অংশ নেন। সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান হঠাৎ করেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। ওই ঘোষণার পর বাঙালির […]

চট্টগ্রামে একুশের বইমেলা এবার ২৩ মার্চ শুরু

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবারের বইমেলা মাসব্যাপী নয়, হবে ১৫ দিনের। স্বাস্থ্যবিধি মেনেই মেলার আয়োজন করা হবে বলে মঙ্গলবার সিসিসি’র আন্দরকিল্লা কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ২০১৯ সাল থেকে ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সম্মিলিত বইমেলা আয়োজনের উদ্যোগ নেন সেসময়ের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ২০২০ সালেও […]

মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি রত্না-ঝর্ণারা

করোনাভাইরাস মহামারীর থাবায় আয় কমে বন্দর নগরী চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষদের কী অবস্থা দাঁড়িয়েছে তা ফুঠে উঠেছে রত্নার এই কথায়।   সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ পেলেও আত্ম কর্মসংস্থানের মত পুঁজি নেই তাদের; দুয়েকজন ব্যবসার চেষ্টা করলে তাতেও ধাক্কা দিয়েছে কোভিড-১৯। নগরীর আমবাগান, পাহাড়তলি, টাইগার পাস রেলওয়ে কলোনি, খুলশী, ঝাউলতা, আকবর শাহ, বারো কোয়ার্টার, কর্নেল হাট, মনসুরাবাদ, পতেঙ্গাসহ […]

ইয়াবা ঢুকছে চকলেট-বাদামের প্যাকেটে

নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে সোমবার রাতে ১৭ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. ইমতিয়াজ ইকরাম ওরফে কাঞ্চন (২১) । কক্সবাজারের উখিয়ায় তার বাড়ি। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় থেকে ইমতিয়াজকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। […]

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

মঙ্গলবার দুপুরে চট্টেশ্বরী রোডে চমেক হাসপাতালের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েকটি রুম ভাঙচুর করা হয়। পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষকে নিয়ে অধ্যক্ষের সাথে আলোচনায় বসেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসে নগর আওয়ামী […]

চট্টগ্রামে পাথরবাহী নৌযান ডুবে দুই শ্রমিক নিখোঁজ

মঙ্গলবার ভোর রাতে পটিয়া উপজেলার শিকলবাহা খালের কালারপুল সেতুর নিচে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দুই শ্রমিকের নাম আবুল কালাম (৫০) ও রহমত আলী (২৮)।   এছাড়া বাল্ক চালকসহ আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর সদরঘাট […]

পিসি রোড: এবার সময় বেঁধে দিলেন মেয়র রেজাউল

সোমবার বিকালে পিসি রোড পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র রেজাউল পিসি রোডের কাজ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেন। তিনি ঠিকাদারদের হুঁশিয়ার করে বলেন, “অতীতে কী করেছেন, তা ভুলে যান। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করার ফলে জনভোগান্তি হলে আমি কাউকে ছাড় দেব না “ সড়কের কলকা সিএনজি স্টেশন থেকে নয়াবাজার পর্যন্ত […]

‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরের ৫২ একর জমিতে সোমবার সকাল থেকে বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান শুরু হয়। চরের বাসিন্দারা গত কিছু দিন ধরে উচ্ছেদ শুরুর আগে পুনর্বাসনের দাবি জানিয়ে এলেও কারও কোনো প্রতিশ্রুতি তারা পাননি।   কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে শনি ও রোববার চরের বাসিন্দাদের অনেকেই ঘরবাড়ি ছাড়েন। বাকিরা সোমবার সকাল ও দুপুরে ঘর ছেড়েছেন। […]