কর্ণফুলীতে পাওয়া মর্টার শেল উদ্ধারের পর ধ্বংস

সোমবার কর্ণফুলী থানার ইছানগরে মর্টার শেলটি ধ্বংস করে সেনাবাহিনীর একটি দল। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে কর্ণফুলী এলাকার এক ভাঙারি দোকানি ৯৯৯ নম্বরে ফোন করে মর্টার শেলটির সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। “মর্টার শেলটির ওজন ৩৫ কেজি এবং লম্বায় তিন ফুট। জব্দ করার পর রোববার নগর […]
সিএমপিতে ৮ ডিসি বদলি

সোমবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ রদবদলের আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বরলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।” নগর বিশেষ শাখায় দায়িত্ব পালন করে আসা আব্দুল ওয়ারীশকে নগর পুলিশের পশ্চিম জোনে এবং […]
চট্টগ্রামের লালদিয়ার চরে উচ্ছেদ শুরু

বন্দর ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার বাসিন্দারা উচ্ছেদে কোনো বাধা দিচ্ছেন না। তারা আমাদের সহযোগিতা করছেন। ওখানে থাকা কাঠামোগুলো সরিয়ে ফেলা হচ্ছে।” এছাড়া উচ্ছেদ করা এলাকায় কাঁটাতারের সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানান […]
চট্টগ্রামে বাড়ির ভেতর সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ

মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটা ‘হত্যাকাণ্ডও’ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। নিহত আব্দুল হক (৭৫) সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে একজন কেয়ারটেকার আর আব্দুল হক ছিলেন। স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর খবর শুনে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। “প্রথমে আমরা […]
চট্টগ্রামে নিজের বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন

নিহত আব্দুল হক (৮০) সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রোববার রাতে বাড়ির ভেতরে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. জাকারিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর হলেন মাসুম
রোববার সন্ধ্যায় ঘোষিত ফলে লাটিম প্রতীকের প্রার্থী মাসুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে চারজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আবদুস সালাম মাসুম। সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাটিম প্রতীকে আবদুস সালাম মাসুম তিন হাজার ৩৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত মিষ্টিকুমড়া প্রতীকে পেয়েছেন ৭৭০ ভোট। অন্য […]
সিসিসি মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ

রোববার এই সাক্ষাতের সময় তিনি চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগ করতে মেয়র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্র আগ্রহী। এজন্য দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলরকে পর্যবেক্ষণ ও সম্ভাব্যতা যাচাই পূর্বক প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। “এর ভিত্তিতেই এই খাতে […]
চট্টগ্রামে সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেখলেন মিলার

রোববার দামপাড়া পুলিশ লাইন মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যান্টিটেরোরিজম অ্যাসিসটেন্স (এটিএ) প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম নগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যদের মাসব্যাপী সিআরটি ম্যানটরশিপ ও বিডিইউ ম্যানটরশিপ ট্রেনিং চলছে। এর মধ্যে শনিবার দেশটির রাষ্ট্রদূত তাদের মহড়া পরিদর্শনে আসেন। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রোববার সিএমপির ক্রাইসিস রেসপন্স টিম ও বোম্ব ডিস্পোজাল […]
লালদিয়ার চরবাসীর পুনর্বাসন চান সুজনও

লালদিয়ার চরে উচ্ছেদ চালানে নৌ প্রতিমন্ত্রী অনড় মনোভাবের কথা জানানোর দুদিন পর শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন এ আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর ‘লোভি বণিক সিন্ডিকেটের কবলে’ পড়েছে বলেও মন্তব্য করেন বন্দরকেন্দ্রিক রাজনীতিতে দীর্ঘদিন প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী সুজন। তিনি বলেন, ওই ‘সিন্ডিকেট’ কর্ণফুলী নদীকে ঘিরে যে অর্থনৈতিক সম্ভাবনা […]
কারাগারে মুশতাকের মৃত্যু ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ

শনিবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি অ্যানি সেন বলেন, যেখানে হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপী, মাদক ব্যবসায়ীরা বিনা বিচারে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে শুধু লেখা এবং আঁকার অপরাধে কিশোর এবং মুশতাক নামক রাষ্ট্রের দুই নাগরিককে আটক করে দীর্ঘ ১১ মাস জেলে পচানো হয়। “বার বার তাদের জামিন আবেদন নাকচ […]