ক্যাটাগরি

অতি উৎসাহীরা নষ্ট করছে ভোটের পরিবেশ: ইসি শাহাদাত

পঞ্চম দফায় পৌরসভা নির্বাচন এবং চট্টগ্রাম সিটির একটি ওয়ার্ডে স্থগিত নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শাহাদাত বলেন, “ভোটাররা ঠিক করবে কাকে ভোট দেবেন। কিন্তু ‘অতি উৎসাহী’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আর দুর্নামটা এসে পড়ে কমিশনের ওপর।” তিনি […]

ভারতে খেতাব পেলেন চট্টগ্রামের ডা. বিদ্যুৎ বড়ুয়া

ত্রিপুরা রাজ্যের টেলিভিশন চ্যানেল ‘হেডলাইন ত্রিপুরা’ তাকে এই সম্মাননা দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মোট ১৩ জন চিকিৎসককে এই খেতাবে ভূষিত করা হয়।  শনিবার সন্ধ্যায় আগরতলার হোটেল সোনারতরীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সম্মাননা তুলে দেন চিকিৎসকদের হাতে। সম্মাননাপ্রাপ্তরা হলে- ভারতের পশ্চিমবঙ্গের ডা. কুণাল সরকার, ডা. […]

চট্টগ্রামের উন্নয়নে সবার অংশগ্রহণ চায় সরকার: তাজুল

শনিবার চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসার ‘পতেঙ্গা বুস্টার ওয়াটার পাম্প স্টেশনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের উন্নয়নে সরকারের ইচ্ছা আছে। এ জন্য সবার অংশগ্রহণ লাগবে। আমি কিংবা মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছা করলে হবে না। শুধু মেয়রের ওপর নির্ভর না করে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। “কাজ […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুন

শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় মুনতাসীর মামুনকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য উক্ত চেয়ারে নিয়োগ পেয়েছেন। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে প্রথম শ্রেণির অধ্যাপকের সব সুযোগ-সুবিধা পাবেন।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল […]

অফিসে বসে না থেকে কৃষকের জমিতে যান: কর্মকর্তাদের মন্ত্রী

শুক্রবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে আয়োজিত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। অঞ্চলভিত্তিক কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “যে অঞ্চলে যে ফসল ভালো হয় তার ওপর জোর দিতে হবে। কৃষকের আয় বাড়াতে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, […]

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তার জন্যই, বললেন তথ্যমন্ত্রী

তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে বাংলাদেশের মানুষকে ‘ডিজিটাল নিরাপত্তা’ দেওয়ার জন্য। আর এ আইনের অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সরকার ‘সচেতন’ আছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ে নিজের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রীর এ মন্তব্য আসে। তিনি বলেন, “মুশতাক আহমেদের মৃত্যুটা সত্যিই অনভিপ্রেত। আমিও তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। […]

পুনর্বাসন ছাড়া লালদিয়ার চর ‘ছাড়বেন না’ বাসিন্দারা

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা সরকার বিকল্প আবাসনের ব্যবস্থা না করলে ওই ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হাসান সংবাদ সম্মেলনে বলেন, “নৌপরিবহন প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, এখানে ভাড়াটিয়ারা থাকে। যৌথ সার্ভে করলে সেটার উত্তর বের হবে। বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ […]

মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, কী কারণে কারাগারে মুশতাকের মৃত্যু হল তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে প্রশ্ন ছিল, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কীভাবে হল, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কিনা? জবাবে […]

মুশতাকের মৃত্যুর কারণ জানতে প্রয়োজনে তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, এই মৃত্যুর কারণ জানতে প্রয়োজনে তদন্ত কমিটিও হতে পারে।   শুক্রবার দুপুরে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কিভাবে হল, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কিনা? জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক অধ্যাপক নাসিম বানু আর নেই

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, অধ্যাপক নাসিম বানু ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যোগ দেন। ৩৯ বছর শিক্ষকতা শেষে ২০১৩ সালে তিনি অবসরে যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। অধ্যাপক নাসিম বানু ১৯৯৪-৯৭ […]