খাল-নালা আবর্জনামুক্ত রাখতে চাই সামাজিক আন্দোলন: নওফেল

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক প্রবর্তক মোড়ে হিজড়া খালের উপর নবনির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আসুন সাংগঠনিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু আমরা গৃহস্থালি […]
চট্টগ্রামে আইসসহ দুজন গ্রেপ্তার

বৃহস্পতিবার নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাইলেইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোজাফফর নগর বাইলেইনে একটি ভবনে সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির জন্য অপেক্ষায় থাকা শফিউল আলম (৩৪) ও ইয়াছিন রানাকে (৫০) গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে শফিউল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মোজাফফর […]
পাকিস্তানি হাই কমিশনারের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম চেম্বার

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পাকিস্তান হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনাময় হলেও আশানরূপ নয়। এক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে আরও বেশি সম্পর্কোন্নয়নের জন্য একটি ‘কমন প্ল্যাটফর্ম’ গড়ে তোলার পরামর্শ দেন তিনি। ইমরান পাকিস্তানে বাংলাদেশি পণ্যের এবং বাংলাদেশে পাকিস্তানি পণ্যের একক […]
পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের চলমান পরীক্ষা স্থগিত করে দিয়েছে। “মহামারীর সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী […]
বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে

একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের জেরে তাকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন উঠলেও নগর পুলিশ কর্মকর্তারা বলছেন ‘নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শওকত দীর্ঘদিন এক জায়গায় ছিলেন। তাই নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে এ ইউনিট থেকে বন্দর জোনে বদলি করা হয়েছে।” […]
সাতকানিয়ায় ‘এলাকার বিরোধে’ প্রাণ গেল আ. নেতার

বুধবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নে হামলায় আহত হওয়ার পর মো. বেলাল (৪৮) নামের স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বেলাল খাগরিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. জাহেদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। […]
মেয়র রেজাউল এগোতে চান ‘বুঝে-শুনে’

বুধবার নগর ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেখা করতে এলে তাকে একথা বলেন তিনি। রেজাউল বলেন, “আমি বুঝে-শুনে, ধীরে-সুস্থে পরিকল্পিত উপায়ে এগোতে চাই।” কর্পোরেশনের আর্থিক অবস্থা বর্তমানে ‘খুব একটা ভালো না’ মন্তব্য করে তিনি বলেন, “এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের কাজ করতে হবে। “তাই পরিচ্ছন্ন নগর গড়তে প্রয়োজনে পাইলট প্রকল্প নিয়ে প্রাথমিক […]
লালদিয়ার চরে উচ্ছেদ অভিযানে অনড় নৌ প্রতিমন্ত্রী

বুধবার বিকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। লালদিয়ার চরে জমি ‘দখলে রেখে’ যারা আর্থিক ‘ফায়দা লুটেছে’ তাদের তালিকা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। উচ্চ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিলে আন্দোলনে নামে লালদিয়ার চরে বাসিন্দারা। […]
ইডিইউতে ৩৩ শিক্ষক-কর্মকর্তাকে সম্মাননা

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মাননা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে এসব শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। ইডিইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। ‘আবদুল্লাহ আল নোমান এমপ্লয়ী অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন শিক্ষকদের মধ্যে স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. রকিবুল কবির এবং প্রশাসনের মধ্যে […]
‘কুমতলবীদের ছাড় দেবে না’ চট্টগ্রাম নগর আ. লীগ

বুধবার দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় ‘সর্বসম্মতভাবে’ এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নগর আওয়ামী লীগে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নতুন করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে সিটি করপোরেশন নির্বাচনের পর। নগরীর বিভিন্ন এলাকায় ‘চট্টগ্রাম তৃণমূল আওয়ামী লীগ’ এর নামে ব্যানার লাগিয়ে নতুন কমিটির দাবিও তোলা হয়েছে। এ […]