ক্যাটাগরি

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

উপজেলার রাজানগর ইউনিয়নের ফুল বাগিচা এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৭২)। রাজানগর ফুল বাগিচা এলাকায় তার বাড়ি। এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে একজনকে আসামি করে মামলা করেছে নিহত মোস্তাফিজুরের স্ত্রী। নিহত মোস্তাফিজুর ও আসামি জাহাঙ্গীর দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানান রাঙ্গুনিয়া থানার পরিদর্শক […]

চট্টগ্রাম সিটি ভোটের ফল বাতিল চেয়ে বিএনপির শাহাদাতের মামলা

বুধবার ট্রাইবুন্যালের বিচারক যুগ্ম জেলা জজ খায়রুল আমিনের আদালতে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগের প্রার্থী ও নির্বাচিত মেয়র রেজাউল করিমকে প্রধান বিবাদী করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনে অংশ নেওয়া অপরাপর পাঁচ মেয়র প্রার্থীকেও বিবাদী করা হয়েছে বলে শাহাদাতের আইনজীবী […]

জলাশয়ের দখলদাররা ছাড়া পাবে না: চট্টগ্রামের মেয়র

মঙ্গলবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সিটি করপোরেশনের ষষ্ঠ পরিষদের প্রথম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, যেসকল দখলদার নালা-খালের উপর অবৈধ স্থপনা তৈরি করেছে তারা যতই ক্ষমতাবান হোন না কেন তাদের তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। নগরীতে বহুতল ভবন নির্মাতাদের পাইলিংয়ের মাটিসহ তরল বর্জ্য নালা- খালে ফেলে পানিপ্রবাহ পথ ভরাট […]

সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর জামিনে মুক্ত

মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পেয়েছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলার রফিকুল জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়। আব্দুল কাদের ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের গতবারের কাউন্সিলর। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না […]

কোকেনকাণ্ড: ২১ মাস পর সাক্ষ্যগ্রহণ শুরু

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের পিপি বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ জব্দ তালিকার তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। ৩ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।” এর আগে ২০১৯ সালে সবশেষ চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারীর কারণে […]

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সোমবার রাতে পারুয়া সাহাব্দীনগর এলাকায় রান্না ঘরের চুলা থেকে ওই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।  গণেশ দেবনাথ নামের ৩ বছর বয়সী শিশুটি স্থানীয় বিধান দেবনাথের ছেলে।  রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। […]

আরেক মামলায় আসলামের বিচার শুরুর আদেশ

সোমবার চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম ওই মামলায় অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ মার্চ সময় নির্ধারণ করেছেন আদালত। চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাস দমন আইনে করা ওই মামলায় আসলাম চৌধুরীসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) […]

বোয়ালখালীতে আ. লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধর-হুমকির অভিযোগ

সোমবার বোয়ালখালী থানায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলমের বিরুদ্ধে জিডি করেন বোয়ালখালী প্রেস ক্লাবের একাংশের সভাপতি এসএম মোদাচ্ছের। আওয়ামী লীগ নেতা শহীদুল আলম গত ১৮ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার বোয়ালখালী উপজেলা প্রতিনিধি সেকান্দার আলম বাবরকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। […]

সিসিসির স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে চান রেজাউল

সোমবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে সিসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মেয়র রেজাউল বলেন, “করপোরেশনের স্বাস্থ্যসেবার অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে। নগরীর অধিবাসীদের সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। “করপোরেশনের স্বাস্থ্যসেবার […]

একুশ নিয়ে এখনও ফতোয়ায় হতাশ মেনন

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে রোববার রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এই হতাশা প্রকাশ করেন। মেনন বলেন, “পত্রিকায় দেখেছি বরিশালের আগৈলঝাড়ায় এক ইমাম সাহেব ফতোয়া দিয়ে বলেছেন, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি কোনো মোনাজাত করা যাবে না। শিশু-কিশোররা কলাগাছ দিয়ে যে শহীদ মিনার বানিয়েছিল, সেই ফতোয়ার মাধ্যমে […]