প্রতিবেদন সরাতে চাপ স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির কৌশল: চবি সাংবাদিক সমিতি

সোমবার এক বিবৃতিতে চবিসাসের সভাপতি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না ঘটনাটিকে ‘স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার কৌশল’ হিসেবে বর্ণনা করে সংশ্লিষ্টদের তা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, “আমরা জেনেছি দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে তিন ডজনের বেশি উকিল নোটিস পাঠানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের নামে। সেখানে বলা […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুনে

সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞাপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষার্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২২-২৪ জুন, ২৮ জুন-১ জুলাই এবং ৫-৮ জুলাইয়ের মধ্যে হবে। “ইউনিট/উপ-ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।” চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এস মনিরুল হাসান জানান, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া […]
শাহ আমানতে বিমান থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা। “তল্লাশিতে 18F ও 26A নম্বর […]
চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু

সোমবার সকালে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- সেনোয়ারা বেগম (১৯) ও রিনা আক্তার (২২)। তাদের মধ্যে সেনোয়ারার বাড়ি কক্সবাজারের রামুতে, রিনার বাড়ি চকরিয়া উপজেলায়। দুজনেই ছিলেন বাসের যাত্রী। হাইওয়ে পুলিশের দোহাজারি থানার এএসআই আদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের […]
ভাষা শহীদ দিবসে চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে রোববার বিকালে নগরীর কদম মোবারক স্কুলের মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত […]
চবিতে প্রভাত ফেরিকে ‘নিয়মের বেড়াজাল’ থেকে মুক্ত রাখার আহ্বান

রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আশরাফি নিতু ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলনের পর থেকে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এইদিন ভোরে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে এই ভূখণ্ডের সর্বস্তরের জনতা, বিশেষত ছাত্র সমাজ। “কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি […]
মাদক-গুলি দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার ৫

খুলশী থানার জাকির হোসেন রোডের ‘হেলথ অ্যান্ড ফেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান থেকে দুইজনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ইফতেখার করিম চৌধুরী (৪৮), সোহেল (২৬), ফয়সাল (২০), নজরুল ইসলাম (৪১), জামাল হোসেন (৪১)। এদের মধ্যে ফয়সালের বাসা হালিশহর বি-ব্লকে, আর অন্যদের বাসা লালখান বাজার […]
ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ চট্টগ্রামে

রোববার একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর ভোর থেকে প্রভাত ফেরি করে বিভিন্ন সংগঠন শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার […]
নেতৃত্বের প্রতিযোগিতা ঘিরে ‘অশ্রদ্ধা’, ক্ষুব্ধ মাহতাব

শনিবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে নগর আওয়ামী লীগের আয়োজনে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। নগর আওয়ামী লীগে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নতুন করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে সিটি করপোরেশন নির্বাচনের পর। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নতুন কমিটি গঠন এবং নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন […]
উচ্ছেদের আগে পুনর্বাসন চান লালদিয়ার চরের বাসিন্দারা

শনিবার বিকালে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন তারা। তাদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক নেতারা। গত বছরের ৮ ডিসেম্বর ‘জরিপ অনুযায়ী’ বন্দর এলাকার লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনা দুই মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেয় হাই কোর্ট। ১৯৭২ সালে বিমান ঘাঁটি সম্প্রসারণের কাজের কারণে ঘাঁটি সংলগ্ন এলাকা […]