মশার উৎপাত: চট্টগ্রামের মেয়রের ১০০ দিনের কর্মসূচি

শনিবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডে নতুন থানা চত্বরের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। রেজাউল বলেন, মশার বিস্তার নাগরিক দুর্ভোগ ও অস্বস্তির বড় উপসর্গ। মশার বিস্তার নিরসনে প্রথম ২০দিনে ৪১ ওয়ার্ডকে কয়েকটি জোনে ভাগ করে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করপোরেশন মশা […]
চট্টগ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

নিহত আজিজ ফকির (৭০) উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে বলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনোয়ারা কোরিয়ান ইপিজেডসংলগ্ন দিয়াং পাহাড়ে তিনটি হাতি বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। লোকালয়ে নেমে আসা হাতির দলটি আজিজ ফকিরকে পিষ্ট করে। গত দুই বছরে […]
চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগকর্মী খুন

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার জয়কালী হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আশরাফ উদ্দিন চৌধুরী (১৭) আনোয়ারা সদর এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। স্থানীয় একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়কালী হাটে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে […]
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে সংগঠন থেকে ৫ জন: সিএমপি

আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজনকে একসঙ্গে যেতে বলা হয়েছে। এছাড়া শহীদ মিনার এলাকায় প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাগ ও সন্দেহজনক কিছু না নিয়ে যেতে বলা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সুশৃঙ্খল করতে শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি একুশে ফেব্রুয়ারি ঘিরে […]
চট্টগ্রামের নতুন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার

শুক্রবারই তাকে নিয়োগ দেওয়া হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি চট্টগ্রামের জপমালা রানী ক্যাথিড্রাল চার্চে ধর্মীয় উপাসনা খ্রিস্টযোগের মাধ্যমে পোপের ঘোষণাপত্র পাঠ করেন। গত বছরের ১৩ জুলাই আর্চবিশপ মজেস এম কস্তার মৃত্যুর পর চট্টগ্রামের আর্চবিশপ পদটি খালি ছিল। শুক্রবার এ নিয়োগের মাধ্যমে সুব্রত হাওলাদার চট্টগ্রামের ষষ্ঠ বিশপ […]
আসলামকে জেলে আটকে রাখার কৌশল নিয়েছে সরকার: আমীর খসরু

শুক্রবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগের পাশাপাশি অবিলম্বে আসলামের মুক্তি দাবি করেন স্থায়ী কমিটির এই সদস্য। আমীর খসরু বলেন, আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের পর বিভিন্ন সময়ে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলার আসামি করা হয়। এরপর তিনি ছয় মাসের মধ্যেই জামিন পান। কিন্তু তাকে মুক্তি না দিয়ে একশরও বেশি মামলায় গ্রেপ্তার […]
চট্টগ্রাম সিটি করপোরেশনের দুর্নাম ঘোচাতে হবে: মেয়র রেজাউল

বৃহস্পতিবার টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে প্রকৌশলীদের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একসময় সুনাম ছিল। এখন দুর্নাম বেশি। এই দুর্নাম ঘুচাতে হবে। প্রকৌশলীরা পরস্পর দলাদলি না করে আন্তরিকভাবে সততার সাথে কাজ করুন। “আমি-আপনারা সবাই একটা পরিবার। কাজেই মিলেমিশে গুণগতমান বজায় রেখে ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করুন। […]
চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর পাল্টাপাল্টি ‘হামলার’ অভিযোগ

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তর পাহাড়তলির ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে এই অভিযোগ করে পাহাড়তলি থানা আওয়ামী লীগের সভাপতি নূরুল আবছার মিয়া। বিপরীতে কাউন্সিলর জহুরুল আলম জসিম তার বিরুদ্ধে তোলা অভিযোগকে ‘ভিত্তিহীন’ তার সমর্থকদের ওপর পাল্টা হামলার অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে নূরুল আবছার বলেন, তার সমর্থকদের সমুচিত জবাব দেবেন বলে ২৮ জানুয়ারি […]
চট্টগ্রামে টিকা গ্রহীতা দেড় লাখ ছাড়াল

বৃহস্পতিবার গণটিকাদানের একাদশ দিনে চট্টগ্রাম মহানগর ও ১৪টি উপজেলা মিলিয়ে টিকা নিয়েছেন ২১ হাজার ৫২৮ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৬৪২ জনে। এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন দুই লাখ ৪০ হাজার ৬৫১ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, […]
সিআইইউ ঘুরে দেখল ইউজিসির প্রতিনিধি দল

বৃহস্পতিবার নগরীর জামাল খানে সিআইইউ ক্যাম্পাস পরিদর্শনকালে তারা উপাচার্যের সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস ঘুরে দেখেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বাকি তিন সদস্য হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, উপ-পরিচালক রাবেয়া খন্দকার ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। পরিদর্শন শেষে ইউজিসির প্রতিনিধি দল জানায়, সিআইইউ উচ্চশিক্ষায় […]