আল-জাজিরার গ্রহণযোগ্যতা কমেছে: নাছির

বুধবার নগরীর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে নাছির বলেন, “আল জাজিরা টেলিভিশন ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে যে প্রতিবেদনটি প্রচার করেছে তাতে আল জাজিরার বস্তুনিষ্ঠতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টটির শিরোনামের সাথে সংবাদের কোনো মিল নেই। রিপোর্টের শিরোনাম দিয়েছে […]
দায়িত্ব পালনে অবহেলা হলে ছাড় নয়: রেজাউল

বুধবার দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে সিসিসির পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, “আমার ১০০ দিনের অগ্রাধিকার দেওয়া কর্মসূচি নিয়ে কাজ শুরু করব। কর্মসূচির মধ্যে থাকবে নগরকে মশা মুক্ত করা, পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা ও ভাঙা রাস্তা-ঘাট মেরামত করা। “যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার […]
চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘরেই পুড়ে মারা গেলেন বৃদ্ধ

মঙ্গলবার ভোরে ইপিজেড থানাধীন আলী শাহ নগর এলাকার দক্ষিণ রেলবিট বস্তি এলাকায় শফিকের কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়। মারা যাওয়া বৃদ্ধের নাম মো. নওশের মিয়া (৭৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। পরিবারের সঙ্গে তিনি ওই বস্তিতে ভাড়া থাকতেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, “ভোর চারটার দিকে আগুন লাগলে অসুস্থ নওশের মিয়া বের […]
কর্ণফুলীতে নৌকা ডুবে গার্মেন্ট কারখানার কর্মকর্তার মৃত্যু

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে নদীর ১২ নম্বর ঘাটের অদূরে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায় বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ। নৌকাডুবিতে মারা যাওয়া সৈকত বড়ুয়া (৩০) কর্ণফুলী উপজেলার শাহমীর পুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরীর ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার মান নিয়ন্ত্রক ছিলেন। এ ঘটনায় আহত ইব্রাহীম খলিল (৪০) ও সালাউদ্দিন (৩৯) নামের […]
‘ভালো’ শিক্ষার্থীদের অন্যদের পড়া বুঝিয়ে দেওয়ার পরামর্শ শিক্ষা উপমন্ত্রীর

সোমবার বিকালে নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথি বক্তব্যে নওফেল বলেন, “এই বছর বাঙালির জন্য একটি বিশেষ বছর, এ বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। “পিতা মুজিব না হলে আমরা কখনোই এই […]
ফারুক-রশিদকে বিরোধী দলীয় নেতা বানানোই ‘জিয়ার বঙ্গবন্ধু হত্যায় সম্পৃক্ততার প্রমাণ’

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ‘গণতন্ত্র ধ্বংস ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। নগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মার্কেট চত্বরে এই সমাবেশ হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র নাছির উদ্দীন বলেন, “১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচনে গণতন্ত্র শুধু ধুলিস্মাৎ হয়নি, ভোটারবিহীন […]
চট্টগ্রামের প্রতারণা মামলায় সাহেদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ রিমান্ড আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির পক্ষ থেকে মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার শুনানির সময় মোহাম্মদ সাহেদকে আদালতে হাজির করা […]
কখনও এসপি, কখনও সাংবাদিক, কখনও উপসচিব পরিচয় দিতেন তিনি

চট্টগ্রামে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার নামে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার মোজাম্মেল হক (৪৩) চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা। তবে তিনি থাকেন নগরীর সদরঘাট থানার কামালগেইট এলাকায়। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মর্জিনা আক্তার নামে একজন নারীর […]
চট্টগ্রামকে মডেল শহর করব: রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র পদে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন এই আওয়ামী লীগ নেতা। সুধী সমাবেশে চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সমাবেশের পর বাটালি হিলের অস্থায়ী নগর ভবনে গিয়ে দাপ্তরিক দায়িত্ব নেন রেজাউল […]
কর্ণফুলীতে ট্রলারডুবি, নিখোঁজ ৩

সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ভোগ্যপণ্য নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় যাওয়ার পথে এটি ডুবে যায় বলে নৌপুলিশ জানিয়েছে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সদরঘাট নৌপুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে নগরীর চাক্তাই এলাকা থেকে ট্রলারটি পণ্য নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল। পথে […]